আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো

এইবার কোকোকে ধরেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস

১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২

শেয়ারঃ
0 0 0


যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বাংলাদেশের কয়েক রাজনীতিবিদ ও সরকারী আমলাকে দেয়া ৩ মিলিয়ন ডলার ঘুষের টাকা বাজেয়াপ্ত করার জন্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে। আমেরিকান সরকারের প্রেস রিলিজ অনুযায়ী জার্মান সিমেন্স আক্টিয়েন গেজেলশাফ্ট এবং চীনের হারবার ইন্জিনীয়ারিং কোম্পানীকে কন্ট্রাক্ট পাইয়ে দেয়ার জন্যে এই টাকার অধিকাংশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র কোকোকে দেয়া হয়। এফবিআইয়ের ওয়াশিংটন ব্রান্চ এই অভিযোগের তদন্ত করে সত্যতা পায়।

"Siemens Aktiengesellschaft (Siemens AG), a German corporation, and three of its subsidiaries pleaded guilty on Dec. 15, 2008, to violations of and charges related to the Foreign Corrupt Practices Act (FCPA). Specifically, Siemens Bangladesh admitted that from May 2001 to August 2006, it caused corrupt payments of at least $5,319,839 to be made through purported business consultants to various Bangladeshi officials in exchange for favorable treatment during the bidding process on a mobile telephone project. At least one payment to each of these purported consultants was paid from a U.S. bank account. "

দেখা যাক এখন আর বাকী ২.৩ মিলিয়ন ইউএস ডলারের হদিশ মেলে কি না এবং সেগুলো কার পেটে গিয়েছে।

বিস্তারিত ডিপার্টমেন্ট অফ জাস্টিস ওয়েবসাইট

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
আরণ্যক যাযাবর বলেছেন:
US moves to seize Singapore funds linked to bribery scandal

Click This Link



US Seeks $3 Million In Accounts Used To Bribe Bangladesh Officials

Click This Link
২. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
আরণ্যক যাযাবর বলেছেন:
আজকে খবরটা দেখে খারাপই লাগলো।

আফ্রিকার ডিকটেটরেরা এইরকম বিশাল অংকের টাকা নিয়ে কর্পোরেট পৃথিবীকে তাদের দেশে ব্যবসার রাস্তা দেয় আর ইউএসএ এইসব নিয়ে তদন্ত করে, এতোদিন সেইসব খবর দেখতাম।

বাংলাদেশকেও এই ক্যাটেগরিতে খবর হিসেবে দেখতে হবে ভাবি নি।
৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
আরিফ জেবতিক বলেছেন: আরে ধুর , কয়েক মিলিয়ন নিয়ে গেলে কোকোর কীই বা আসে যায় ।

৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
স্পষ্টভাষৗ বলেছেন: বিশ্বজুড়ে মার্কিনী এবং ইহুদী লবি মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে । নানা দেশে মুসলমানদের রক্ত ঝড়াচ্ছে । এখন বিএনপি'র পিছনে কেন লেগেছে তা গভীর ভাবে ভাবতে হবে ।
৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
স্বজন বলেছেন: স্পষ্টভাষৗ বলেছেন: বিশ্বজুড়ে মার্কিনী এবং ইহুদী লবি মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে । নানা দেশে মুসলমানদের রক্ত ঝড়াচ্ছে । এখন বিএনপি'র পিছনে কেন লেগেছে তা গভীর ভাবে ভাবতে হবে ।

:):) /:)
৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
রেজওয়ান বলেছেন: কোকো তো বিএনপির কোন পদে নাই। তাহলে বিএনপির বিরুদ্ধে লাগল কেমনে?

আর কোকো মুসলমান বলে তার পিছনে লেগেছে? (অট্টহাসি) সিমেন্সের এই স্ক্যান্ডাল বিশ্বের অনেক দেশজুড়ে হয়েছে এবং সেইসব দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের ও অভিযুক্ত করা হয়েছে। খুঁজে দেখেন তাদের মধ্যে কয়েকজন মুসলমান।

দেশে দুর্নীতি দমন কমিশন অনিয়ম খুজে বের করার পর এইরকম অজুহাত আমরা আরও শুনেছি। চোরের মার সাধারণত বড় গলাই হয়। Click This Link

এখন দেখা যাক আন্তর্জাতিক আদালতে কোন রাজনৈতিক জারি জুরি খাটে কিনা। ধন্যবাদ কোকোকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্যে।
৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
স্বজন বলেছেন: স্পষ্টভাষৗ বলেছেন:নানা দেশে মুসলমানদের রক্ত ঝড়াচ্ছে । এখন বিএনপি'র পিছনে কেন লেগেছে তা গভীর ভাবে ভাবতে হবে ।

রেজওয়ান বলেছেন: কোকো তো বিএনপির কোন পদে নাই। তাহলে বিএনপির বিরুদ্ধে লাগল কেমনে?

আরে ভাই বুঝলেন না। বিএনপি ই তো এদেশের একমাত্র মুসলমান কিনা :P আর বিএনপি মানে কোকো-তারেক মনে হয়:P
৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
রেজওয়ান বলেছেন: মাইনাস দিয়েই যদি দুর্নীতি আর পুকুর চুরি ঢাকা যেত। আহারে। মায়া হয়।
১০. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
ক্যামেরাম্যান বলেছেন: বেচারী খালেদা জিয়া !!! দুই ছেলেকে বাইরে পাঠিয়ে মনে করেছিলেন টাকা আর সন্তান দুই-ই বুঝি সেফ হলো। দেশে থাকলে দুদকের মামলায় ফাঁসলে হয়তো তাঁর বা বিএনপি'র সন্মানহানী হতো, আর এখন তো আমাদের সবারই মাথা হেট হয়ে গেল। এ লজ্জা রাখি কোথায়।
১১. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
জানজাবিদ বলেছেন: ইংরেজী অংশতে কোকোর নাম তো পেলাম না। যাই হোক, ব্যাটা মরুক।
১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: আপনি প্রেস রিলিজটি পড়ুন (ডিওজের লিন্ক দ্রষ্টব্য)

The forfeiture action was filed Jan. 8, 2009, in U.S. District Court in the District of Columbia against funds located in Singapore held by multiple account holders. The forfeiture complaint relates primarily to alleged bribes paid to Arafat "Koko" Rahman, the son of the former prime minister of Bangladesh, in connection with public works projects awarded by the government of Bangladesh to Siemens AG and China Harbor Engineering Company. According to the forfeiture complaint, the majority of funds in Koko’s account are traceable to bribes allegedly received in connection with the China Harbor project, which was a project to build a new mooring containment terminal at the port in Chittagong, Bangladesh.

১২. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: তারেক বাঁচাও, কোকো বাঁচাও।
১৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২২
বাঁশী বলেছেন: ইহুদী-আমেরিকান লবি কোকোর পিছনে লাগছে = ইহুদী-আমেরিকান লবি বিএনপির পিছনে লাগছে = ইহুদী-আমেরিকান লবি ইসলামের পিছনে লাগছে।

মানে হইলো, কোকো = ইসলাম (আসতাগফিরুল্লাহ্‌) ।

আমি সবসময়ই রাজনৈতিকভাবে বিএনপির প্রতি সহানুভূতিশীল, কিন্তু চোরদের বাঁচানোর জন্য দয়া করে ধর্মের দোহাই দিবেন না । তারেক, কোকো দুইটাই চোর, ইসলামের সাথে এদের এক করা অনুচিত।
১৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
স্টিংরে বলেছেন: আপোষহীন নেত্রি জিন্দাবাদ।
১৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
প্রলাপ বলেছেন: কোকো, তারেকদের মত চোরদের পক্ষাবলম্বনে স্পষ্টভাষৗ যেভাবে ইসলাম টেনে আনলেন তা নিন্দনীয়।
১৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭
দেবার্নব রায় বলেছেন: লজ্জার কোনো বালাই থাকলে স্পষ্টভাষা শালা এই কমেন্ট করতে পারতো না......।
১৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৯
শিট সুজি বলেছেন: international tareq-koko rokkha porishod
jhapie poro.
১৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
রবিনহুড বলেছেন: কোকো টাক নিয়েছে প্রমান হলে কি হবে?
আমেরিকা কি বাংলাদেশে আসবে কোকোকে ধরতে?

"আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিষ্টার
শেষ বিচারের হাইকোর্টে তিনি
আমায় করবেন পার...
আমি পাপি তিনি জামিনদার..."...;)

আসো আমেরিকা আসো কোকো রে ধরতে, বিন্পির পুলাপাইন দাও বটি নিয়া রেডী.... :#B
২০. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
আনিক বলেছেন: চোর, চোর, চোর...................এটাও ঠিক যে চোরের মা'র বড় গলা....;-)
২১. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
অচেনা সৈকত বলেছেন: রবিনহুড@ যা বলেন বুঝে বলেন? আমেরিকার কি খেয়ে কাজ নাই বাংলাদেশে আসবে কোকোকে ধরতে। ভালই চিন্তা আপনার!!! কোকোর টাকাটা মার যাবে, এই আর কি!! টাকাটা ভোগ করতে পারল না।
২২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬
অচেনা সৈকত বলেছেন: মুসলিম(=কোকো=বিএনপি) লবি কোকোকে বাঁচানোর জন্য দেখছি উঠেপড়ে লেগেছে। চুরির শাস্তি তো হস্ত কর্তন, ঘুষের শাস্তি কি?
২৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪০
ইরতেজা বলেছেন: নতুন পোষ্ট নাই :(

 

মোট সময় লেগেছে ১.০৪১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ