অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো

শারজাহ পুলিশ এবার লুঙ্গি ধরে দিল টান

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৪ |

শেয়ারঃ
0 0

"মানুষকে তার কাজ দিয়ে বিবেচনা কর তার পোষাক দিয়ে নয়" - আল কোরান

ভারতীয় উপমহাদেশের শ্রমিকদের কাছে মধ্যপ্রাচ্যের অনেক ঋণ আছে। তাদের যতসব উন্নয়ন কর্মসূচী, পরিচ্ছন্নতার কাজ ইত্যাদি সবকিছুতে এই সব শ্রমিকদের ঘাম ও রক্ত জড়িয়ে আছে। বিনিময়ে তাদের ন্যায্য মজুরী তো দেয়া হয়ই না বরঞ্চ তাদের প্রতিনিয়ত নীচু করে দেখা হয় এবং নিত্য নতুন সমস্যা সৃষ্টি করা হয়।

এক সাম্প্রতিক উদাহরণ সম্পর্কে পড়লে আপনিও চমকে যাবেন। শারজাহ পুলিশ জনসমক্ষে লুঙ্গি পড়া নিষিদ্ধ করেছে



আচ্ছা আপনারাই বলুন উপরের পোশাকগুলির মধ্যে কোনটি শিষ্টাচারবিরুদ্ধ এবং অশোভন? হ্যা লুঙ্গি হতে পারে গরীবদের পোশাক (আরবদের দৃষ্টিতে) এবং একে অনানুষ্ঠানিক পোশাক বলা যেতে পারে। এমনতো বাংলাদেশেও আছে লুঙ্গি পড়ে কোন বিশেষ অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয় না। কিন্তু তাই বলে লুঙ্গিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা?

শারজাহ পুলিশ কি টাকা দেবে এইসব গরীব শ্রমিককে তাদের দামী থোব বা কান্দুরা পোষাক কিনে পড়বার জন্যে?

কিছুই না - এগুলো হচ্ছে গরীব মানুষের প্রতি বর্ণবাদের আরেক রুপ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১৩টি মন্তব্য

১. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪১

গরম কফি বলেছেন:
কিছুই না - এগুলো হচ্ছে গরীব মানুষের প্রতি বর্ণবাদের আরেক রুপ।

এটা আসলে সাংস্কৃতিক দ্বীনতার উদাহরন। যারা অন্যকে দাম দেয়না তারা নিজেরাও দাম পাযনা। আরব রা আসলে কতটুকু সভ্য সে সম্পর্কে বিস্তর বিতর্ক করা যেতে পারে.. কি ন্তু আমি ব্যাক্তি গত ভাবে তাদের অর্ধ অসভ্য/সভ্য বলতে আগ্রহি।

২. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৬

অরণ্যচারী বলেছেন: সর্বনাশ করছেন, এখনই মধ্যপ্রাচ্যের বালুপ্রেমিক ছাগুর দল এসে হাউকাউ জুড়ে দিবে।

আমাদের দেশেও ঐসব জোব্বাজুব্বা নিষিদ্ধ করা হোক। সমান সমান।

৩. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮

জিয়াউল হক বলেছেন: অরণ্যচারী বলেছেন: সর্বনাশ করছেন, এখনই মধ্যপ্রাচ্যের বালুপ্রেমিক ছাগুর দল এসে হাউকাউ জুড়ে দিবে।

আমাদের দেশেও ঐসব জোব্বাজুব্বা নিষিদ্ধ করা হোক। সমান সমান।

ওরা ইতর হয়েছে বলে আসুন আমরাও ইতর হই আর কি!

৪. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭

দ্বীপবালক বলেছেন: লুঙ্গিতো আরবদেরই পোষাক। এখন টাকা হওয়াতে লম্বা জামা পইড়া সব ঢাকে।
আমাদের দেশেই একদল আছে যারা লুঙ্গি পরা দেখলে হাসে।

৫. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৮

হায় ঈশ্বর! বলেছেন: ওরা আমাদের মানুষ মনে করে না

৬. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১১

রেজওয়ান বলেছেন: "হায় ঈশ্বর! বলেছেন: ওরা আমাদের মানুষ মনে করে না"

- এই কথাটি সর্বাংশে সত্যি।

লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বাংলাদেশী এক সেনা কর্মকর্তা হজ্ব করার জন্যে সৌদি আরবের ভিসা নিতে গিয়েছিলেন। তাকে ভিসা দেয়া হয়নি এই বলে:

"You are from Bangladesh. you are Miskin. You are Bangladeshi people!"

উনিও মোক্ষম জবাব দিয়েছিলেন। পুরো কাহিনীটি পড়ুন এখানে

৭. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৮

রবিনহুড বলেছেন: কবি লেখক বুদ্ধিজীবি ফরহাদ মাজহারের কাছে শেখ গুলাকে পাঠায়ে দেওয়া হোক।





শেখ গুলাকে এই ছবি দেখানো হোক...
লুঙ্গি পড়ার মজা শেখরা কি করে বুঝবে ;)



৮. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪১

মৌ রবি বলেছেন: কাল ই লুঙ্গি পইড়া বোলিং সেন্টারে যামু। দেহুম কোন হুমুন্দির পুত আমরে দরে। লইলাম রিক্স........


রাস্তা ঘাডে ওপেনে মদ বিয়ারের বাজার মিলায় আর লুঙ্গি পরতাম পারুম না। এইডা আমগো দশের কালচার........

৯. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

সুনীল রায় বলেছেন: দ্বীপবালক লিখেছেন লুঙ্গিতো আরবদেরই পোশাক। তথ্যটি সঠিক নয়। লঙ্গি মূলত বার্মিজদের পোশাক। যাহোক আরবরা ক্ষমতা দেখায় আমাদের সাথে। শারজার ক্রিকেট মাঠে অনেক মেয়েকে উগ্র পোশাকে দেখা যায়। তারা কোন দেশের জানিনা। মনে হয় ইউরোপ বা আমেরিকার। ওদের সাথে এরকম অসভ্য ব্যবহারের সুযোগ নেই। ওরা কাপুরুষের মত বাংলাদেশের গরীব শ্রমিকদের উপর ক্ষমতা দেখায়। মূলত বিংশ শতাব্দিতে সারা বিশ্বে জালানি তেলের ব্যবহার শুরুর কারণে আরবদেশগুলি ধনী হয়ে যায়। তার আগে আরবদের একটি প্রধান পেশা ছিল ডাকাতি ও লুটপাট।

১০. ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০২

অলস ছেলে বলেছেন: ভালা কর্ছে। হেরাও গাধা, আম্রাও গরু।

১১. ০৮ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:২৯

কঠিনলজিক বলেছেন: আমাদের কাছথেকে ই শিখছে। তবে যখন আমাগো শিখাইতে আইছে তখন আমরা বুজলাম এই আর কি?

বাংলাদেশের শেরাটন , রেডিসন বা ঢাকা ক্লাব খোদ বাংলাদেশে লুঙ্গি রে ইনডিসেন্ট ডিক্লিয়ার করে সে হিসাবে শারজাহ তো আরো আগে করার কথা অনেক লেট করছে মনে হয়।

নিজেদের পোষাক রে আমরা নিজেরা যখন সন্মান দেই না তখন অন্যের কাছ থেকে সন্মান পাওয়ার আশা করি কেমনে?

১২. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৪

শামীমস বলেছেন: আমার আগে লুঙ্গি পড়তে ভালো লাগতো বাট এখন লাগে না।

১৩. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৬

রিফাত হোসেন বলেছেন:
++

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন