somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেঁড়া পালের নৌকা আর মাঝির ভাবনা-২

১১ ই জুন, ২০০৯ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি লিখব বুঝে উঠতে পারছিনা। কিন্তু লিখতে ইচ্ছে করছে। হাবিজাবি কিছু একটা হবে শেষে জানি। থাক না। আমি তো আর সেই বুড়ো রবীন্দ্রনাথ নই যে হৃদয়ের কথামালা গুলোকে অমন শেষ বিকেলের আলোর মত করে রহস্যময় সুন্দর রূপ দিতে পারব। এইতো কিছুক্ষণ আগে সন্ধ্যা নামল ঝুপ করে। বিকেলের শেষ দিকে সূর্যটা ডুবিডুবি করতে করতে হঠাৎ করে পাহাড়ের কোলে লুকিয়ে পড়ে। তার এই খেলা করতে করতে বেজে যায় ৯টারও বেশি। আমরা হলাম ৬টা থেকে ৬টার মানুষ। শরীরের মেটাবলিজমও সূর্যের সাথে সাথে চক্রাকারে ঘোরে। এখনও আমি ঠিক মানিয়ে নিতে পারিনি এখানকার এই খেলার সাথে। আমার কাছে এখনও সন্ধ্যে মানে হল সূর্যের মুখ লুকানো। এরপরই না রাতপরীটা আসে। কিন্তু সে আসতে আসতে আজকাল এত দেরী করে ফেলে! কিছু করবার আগেই দেখি রাত বারোটার ঘন্টি বাজে। এই নিষ্ঠুর নির্মম পৃথিবীর চাপিয়ে দেয়া কিছু কাজ যে এই অধম ভবঘুরে "আমি"র করতেই হয়- এ কি বোঝেনা রাতের পরীটা? তার সাথে যে দু'দণ্ড জমিয়ে ভাব করব, সেই সময়টুকুই পাইনে এখন। ভাব জমাবার জন্যে আগে কত কিছুর আয়োজন করতাম-সেতারের ঝঙ্কার, গিটারের কর্ড কিংবা পিয়ানোর টুংটাং। আজকাল আর আসর বসানো হয়ে ওঠেনা। কখনো আসর বসত চৌরাসিয়ার বাঁশি,বিসমিল্লা খাঁ'র সানাই, কখনোবা স্টিভ দার সেই জাদুকরী গিটার খেলা, কখনো বা রবিশঙ্কর তার সম্মোহন নিয়ে। "আবোলতাবোল" বইও পড়া হয়ে ওঠেনা আজকাল। কবিতা তো পালিয়েছে অনেক আগেই। এখন হঠাৎ টিনটিনের কমিকসগুলো পড়তে ইচ্ছে করছে। সামনে যদিও পরীক্ষার ঝামেলা আছে, তারপরও পড়ব আজ। দেখতে হবে তো কোথায় রেখেছি টিনটিন আর স্নোয়ি কে। আজ রাতের পিক্সিকে আনবোই ঘরে।

এই কদিন ধরে বাইরে গেলেই কানে কান-গোঁজাতে এখানকার এফএম রেডিও শুনতে শুনতে বাসে সময়টুকু কাটাই। তাই বেশকিছু নবীন ইতালিয়ান গানের সাথে, গায়কের সাথে পরিচয় হল। তারপর খোঁজ খোঁজ। আমার ইতালিয়ান বন্ধুটি সাহায্য করেছে অনেক। বেশকিছু গান পেয়েছি তার কম্পুর স্টোরেজ থেকে। গিগাবাইটে পরিমাণটাও কম নয়। প্রায় তিন অঙ্ক ছুঁইছুঁই। এই মুহূর্তে শুনছি জোভানত্তির "A te (অর্থটা খুব সম্ভব তোমার জন্যে)" গানটা। আমার প্রিয় লিস্টের একটা গান।



জীবনটা কেন পিয়ানোর সুরের মত এত সুন্দর?


রাত ০৯.৩০
বুধবার, ১০ জুন,২০০৯।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ ভোর ৪:২৮
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×