আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

একটি কলম চাই

২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২

শেয়ার করুন:                   Facebook

একটি কলম দেবে?
আমি লিখবো-
নিশিথ রাতে একাকী
ভাবনার খিঞ্চি মগজে
উত্তপ্ত কলমের গ্রীবাদেশ;
মনে মনে ভাবি,
কলমটি বিরক্ত বোধ করছে এবার
''প্রতিভা'' বিকাশে বস্তুটির জন্য
দুঃখ হয়।

একটি কলম দেবে?
আমি লিখবো-
যে কলম ক্লান্তি এলে
দীর্ঘশ্বাস ছাড়বে,
বুঝে নেবে লেখক
এখন দুজনারই বিশ্রাম প্রয়োজন।

একটি কলম দেবে?
আমি লিখবো-
প্রিয়া হারানোর বেদনায়
যে প্রেমিক
জলন্ত সিগারেটের ধোঁয়ায়
বিষাক্ত বায়ুর সুখটানে
মিছে স্বপ্নের প্রলোভনে
প্রতারণার আশায় বুকে
বাসা বাধবে।

একটি কলম দেবে?
আমি লিখবো-
বিচারকের জোব্বা গায়ে দিয়ে
দুঃখী মায়ের সন্তানের খুনীকে
আড়াল করে চলে যে কাপুরুষ।
যন্ত্রনার আগুনে
অবারিত অশ্রু ঝরে যে নয়নে;
মা কাঁদে, সন্তান কাঁদে
বোন কাঁদে, স্ত্রী কাঁদে
কান্নার স্রোত বয় যে নদীতে।
বিচারকের কলমে থাকবেনা কোনো কালি।

একটি কলম দেবে?
আমি লিখবো-
প্রগতির কথা, সাম্যের বাণী
বঞ্চিতের কান্নার শব্দ;
বোধের বাক্য হয়ে তৈরি হবে কালি,
সে কালিতে আমি লিখবো
লংঘিত মানবধিকারের কথা;
মিথ্যে নাটকের ইতিহাস
বেহায়া বাক্যের মতো মুছে যাবে
হৃদয় পটভূমি থেকে।

দেবে আমায় একটা কলম
আমি লিখতে চাই।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০১
comment by: ইউনুস খান বলেছেন: কি লিখছেন?
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: জগাখিচুড়ি। ক্ষুদা লাগছেতো তাই কিছু পাইতাছিনা। চিন্তা করলাম একটা কোবতে খাইলে কেমন হয়।

২. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪
comment by: আবু সালেহ বলেছেন:

কলম নাই!!!!

আসেন আমি দিয়ে দেই.......
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: কে একজন কৈল----

কলম ছেড়ে কি-বোর্ড ধর
বাংলা টাইপ রপ্ত কর।


এখন কন, কার কথা শুনব।

 



 


কষ্ট বুকে নিয়ে প্রতিনিয়ত আমার পথচলা। তবু্ও বেঁচে থাকি, সুখে থাকি, আমারই জন্য, ভালোবাসার কিছু মানুষের জন্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২২২৯২