somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা, তোমাকে খুব মিস করছি।

০২ রা মার্চ, ২০১০ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা,
জানি এ চিঠি তুমি পড়তে পারছো না। নাকি পারছো? কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে। আজকাল বড্ড বেশী মিস করি তোমাকে। কতনা কষ্ট করেছ আমাদের জন্য। বিনিময়ে কী কিছুই দিতে পেরেছি তোমাকে? পারিনি। জানি, তুমিও কোন কিছু পাবার আশা করোনি আমাদের কাছে। বুক ভরা অভিমান নিয়ে তুমি চলে গেলে না ফেরার দেশে। তোমাকে যেদিন সাদা কাফন পরিয়ে নিয়ে যাচ্ছে লোকে, সেদিন অনেক কেঁদেছি। কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। ওই কান্নাটুকু ছাড়া তোমাকে দেবার মতো কীই বা ছিল সেদিন। তোমার জন্য কান্নাটুকু আজো সম্বল বাবা। আজকের দিনটিতে তোমাকে দেখতে পাইনা। ভীষণ কর্পোরেট হয়ে গেছি আমরা। দেখো, তোমার অযোগ্য ছেলে তোমার মৃত্যুবার্ষিকীতে তোমার কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে যেতে পারে না। জীবন সংসার বড্ড বেশি অসহায় বাবা।

মৃত্যু শয্যায় তোমার যন্ত্রনাকীষ্ট মুখখানি দেখতে গিয়ে কতবার নিজের বুকে পাথর বেঁধে তোমাকে সান্ত্বনা দিয়েছি সে কথা আজো মনে পড়ে বাবা। ক্যান্সার নামক ভয়ানক এক দানব হুঙ্কার দিয়ে তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। মনে পড়ে বাবা, ক্যামোথেরাপিতে রক্তের প্রয়োজন হত, কিন্তু তুমি অন্যের রক্ত নিতে চাইতে না। বলেছিলে, আমি বাইরের কারো রক্ত নেব না, যদি ভেজাল থাকে। ডাক্তারী পরীক্ষার অগাধ বিশ্বাসকেও তুমি হার মানিয়েছ ভালোবাসার কাছে। বুঝতাম, হয়তো মুখ থেকে বলতে পারতে না, আমার সন্তানরাই আমাকে বাঁচাবে। বাঁচার এই অদম্য ইচ্ছেটা বুঝতাম বাবা। তাইতো, কাউকে কিছু না বলে তোমার শরীরে যত রক্তের প্রয়োজন ছিল সবটুকু রক্তই আমরা দুই ভাই নিজের শরীর থেকে জোগান দিয়েছি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ঈশ্বরের ইচ্ছায় তুমি তাও হজম করতে পারলে না। সত্যি বাবা, ভালোবাসার মুল্য কী রক্ত দিয়ে শোধ করা যায়? যায় না। তোমাকে বাঁচাতে পারিনি। কষ্ট লাগছে খুব বাবা, খুব কষ্ট। বুকের ভেতর কান্নাগুলো চেপে বেরিয়ে আসতে চাইছে। পারছি না বাবা। তোমার মতো জীবন সংসারের তাগিদে আমিও এখন হতাশার লু হাওয়ায় দোল খাচ্ছি।

বিশ্বাস করো বাবা, সেদিনই হয়তো শান্তি পাবো, যেদিন তোমার মতো তোমারই পাশে শুয়ে আমি বলতে পারবো, বাবা আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি।

বি:দ্র: আজকে আমার বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে ক্যান্সারের সাথে যুদ্ধ করে এ পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×