somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্তিনি কবিতা - ২

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাক্য-বিশ্লেষণের পাঠ / রশিদ হুসেইন

প্রথম পাঠ

তাঁর বয়স ষাট ...
এখনও পড়ান।
একদিন ক্লাসে এসে বললেন :

‍ ‍‍" বাক্য-বিশ্লেষণ করো : 'শিক্ষক এলেন'।"
আমরা ভাবলাম তিনি ঠাট্টা করছেন।
হেসে জবাব দিলাম :
__ 'এলেন' ক্রিয়া
__ 'শিক্ষক' : ... ?

হঠাৎ আমরা বুঝে গেলাম ... চোখের পলকে;
আমাদের মুখে রা নেই,
এবং শুনলাম তিনি দাঁত কটমট করে আওড়াচ্ছেন :

" ... এলেন' : ক্রিয়া
'শিক্ষক :
তিনি আসেননি!
পুলিশ তাকে এনেছিল ... কিন্ত্ত তিনি পড়িয়ে যাবেন।"


পাঠ দুই

আমরা একসাথে বড় হতে থাকি
তার বয়স সত্তর ছোঁয় ছোঁয়
এখনও পড়িয়ে যাচ্ছেন।
উদাহরণ দিতে গিয়ে শিক্ষক বললেন :
" 'আমার প্রভু বিপ্রবের স্বপ্ন দেখেন অথচ যুদ্ধ করবেন না'
বাক্যটি স্বয়ংসম্পূর্ণ ___ যেভাবেই বলি না কেন।
ওটা বিশ্লেষণ করো এবং হতে পারবে তুমিও একজন যোদ্ধা "
আমরা নিশ্চুপ রইলাম ;
কোনও জবাব দিলাম না
কিন্ত্ত আমাদের নীরবতার অর্থ দাঁড়ালো যুদ্ধ,
আমাদের নীরবতা ... কিন্ত্ত
আমাদের ক্লাসে এক ছেলে ছিল মাটির স্পর্শ
যার হাতে
মুখে তার লেগে আছে মেঠো জলপাই।
তার নাম আদনান ... এক ভূমিহীন চাষা
কিন্ত্ত সে নিরুত্তর রইলো না ... দেহমনে সে এক আদ্যোপান্ত যোদ্ধা

সেদিন সে ব্যাকরণের তাবৎ অনুশাসন অগ্রাহ্য করলো
এবং নিজেই পড়াতে লাগলো :
" আমার প্রভূ " : কর্তা নয়
" স্বপ্ন দেখেন " : ক্রিয়া নয়
" এর (বিপ্লব+ এর) : অব্যয়শাসিত নয়
" কিন্ত্ত যুদ্ধ করবেন না " : সেটা যথার্থ ।

সর্বশেষের পূর্ব-পাঠ

একদিন পর শিক্ষক ক্লাসে এলেন
কমলার প্রাণশক্তির মতো হর্ষোৎফুল্ল ও প্রাণোচ্ছল।বয়স যদিও সত্তর, তবু শিশু যেন ... আমাদের অভিবাদন জানালেন
এবং বললেন :
" 'ওরা আদনানকে জেলে পুরেছে' ।"
বাক্যটিকে বিশ্লেষণ করো, বালিকারা,
বাক্যটিকে বিশ্লেষণ করো, বালকেরা। "
আমরা চমৎকৃত হলাম ... আমরা কাঁদলাম ... আমরা চেঁচিয়ে বললাম :
" 'আদনান' : কর্তা
'জেল' : কর্ম। "

আমরা ব্যাকরণ ও তার তাবৎ অনুশাসনে অগ্নি সংযোগ করলাম
এবং যোদ্ধা হলাম।


রশিদ হুসেইন (১৯৩৬ - ১৯৭৭): পেশায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক। ইসরায়েলি- ফিলিস্তিনি সহাবস্থানের কথা বলে উভয় শিবিরের নিন্দার পাত্র হয়েছিলেন। অগ্নিকাণ্ডে মারা যান কাব্য সংখ্যা তিন, ফিলিস্তিনি রোক-কবিতা হিব্রু ভাষায অনুবাদ করে খ্যাতি পেয়েছিলেন।

অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক





সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×