কি এক অন্ধ দৃষ্টিশক্তি নিয়ে ঘুরি অরণ্যের জ্যোছনায়,
অন্ধকার গাছটির থেকে ঝরে পরা পাতার ছায়ায়-
আমি নিহত হতে থাকি, ঠিক যতবার ভাবি বেঁচে থাকবো...
কেন এতো দূরে থাকো দূরতর রেবতীর রূপ;
আয়নায় মুখ রেখে তুমি কি দেখ কোন দৃশ্যাতিত মুখ?
ভ্রমনের পথে-পথে যতৈ আগাতে থাকে লক্ষ্যবিন্দু,
ততৈ গন্তব্য হয়ে পরে সন্নিকটে; আর ভিতরে-
ভিতরে জাগে; এই বুঝি নেমে এলো চির ঘনঘোর।
নদী, আমার সুপ্ত মনের গুপ্ত প্রেমিকা; লুপ্ত হয়েছ বলে-
আমিইতো করেছি জৈষ্ঠ্যের বিরূদ্ধে জেহাদ। মাটি ফেটে
চৌচির হয়ে গেলে আমিওতো রৌদ্রদগ্ধ কিষাণীর কণ্ঠে
চেয়েছি দিতে সেই বরষার গান, যেই সুরে সূর্য কাঁদে...
ব্যবধানে বাড়ে না দূরত্ব; ঘোরে শুধু ঘড়ির পেন্ডুলাম
নৈকট্যের দৃষ্টিশক্তি নিয়ে তাই, গাছের কাছেই দাঁড়ালাম
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



