আমার প্রিয় পোস্ট

শিয়ালের কাছে জানতে চাওয়া যে মুরগির খাচার মডেল কেমন হবে। বিডিআর পুনর্গঠনে প্রতিবেশী দেশের সহায়তা নেয়া হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

০৬ ই মে, ২০০৯ সকাল ১১:৫৮

শেয়ারঃ
0 0 0

যুগান্তর রিপোর্ট
বিডিআর পুনর্গঠনে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেয়া হবে। এছাড়া বিগত দিনে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান। তিনি বলেন, বিডিআর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, বিডিআরের বর্তমান পরিস্থিতি এবং এর পুনর্গঠন বিষয়ে মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে যত তাড়াতাড়ি সম্ভব বিডিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র জানায়, মহাপরিচালকের পক্ষ থেকে এ বিষয়ে কর্মকর্তাদের কিছু দাবি ও পরামর্শ তুলে ধরা হয়েছে।
প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণসহ উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেয়া যেতে পারে। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশের সহায়তা নিতে কোন সমস্যা নেই।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মামলাগুলো মূল্যায়ন ও পর্যবেক্ষণ করে দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার কোন ধরনের পক্ষপাতিত্ব করবে না। মামলার গুরুত্ব অনুসারে ধরন-প্রকৃতি বিবেচনা করেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।

Click This Link

এখন কথা হচ্ছেঃ
১. কেন ভারতের কাছ থেকে সাহায্য নিতে হবে এ বিষয়ে ?
২. ভারত বাংলাদেশের বন্ধু যেমন ইসরায়েল ফিলিস্তিনের
Click This Link
৩. এটা কি শিয়ালের কাছে জানতে চাওয়া না যে মুরগির খাচার মডেল কেমন হবে ?
৪. বিডিআর কার থেকে বর্ডার পাহারা দেয় ?
৫. এক কাজ করলেইতো লেকা চুটি যায় বর্ডারটা ভারতের কাছে লিজ বা দেখাশুনার দায়িত্ব দিলেই তো সব সমস্যার সমাধান কি বলেন ?
৬. আর যদি বাংলাদেশকে অঙ্গরাজ্য করা যায় তাহলে তো পোয়াই বারো !!

রাজনীতি ! অনেক হিসাবতো এখনও বাকী ।
বাংলাদেশের স্বার্থ যারা বিকিয়ে দেয় হোক সে স্বরাষ্ট্র বা পররাষ্ট্র বা অন্য কেউ তারা বাংলাদেশের শত্রু।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিডিআর পুনর্গঠনে প্রতিবেশী দেশের সহায়তা নেয়া হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরীবর্তমানরাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ দুপুর ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০২
হোলসেল বলেছেন: দ্যাশটা এইবার ইন্ডিয়া লইয়া গেলরে। আল্লারে আল্লা। পাকি আব্বাগো সাথে এহনই উচিত কনফেডারেশনে যাওন।
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: পাকি আব্বাগো জান যায় যায় ;) চাচা আপন প্রাণ বাচা :(

২. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১৩
নেক্সাস বলেছেন: এবার হবে ডিজিটাল বর্ডার...

Click This Link
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: দারুন ভাল লাগল।
সাপের পেটে ব্যাঙের বাসা! সাপের পেটে ব্যাঙের বাসা!সাপের পেটে ব্যাঙের বাসা!

৩. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৭
ধামাধরা বলেছেন: ভাকুর বাচ্চা ভাকু হোলসেল তুই এ্যাহানে ক্যারে?
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: মজা দেখতে আইচে !

৪. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৭
সেতূ বলেছেন: বাংলাদেশের স্বার্থ যারা বিকিয়ে দেয় হোক সে স্বরাষ্ট্র বা পররাষ্ট্র বা অন্য কেউ তারা বাংলাদেশের শত্রু।

লেখকের সাথে সহ মত...

বাংলাদেশের বডার রক্ষ্যার কোনো গোপনিয়তা থাকলো না,
বিডিআর কে আর বর্ডার পাহারা দেওয়ার দরকার নেই .....
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ সেতু ভাই । কেমন আছেন ? অনেক দিন পর ব্যাপার কি ?

৫. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৫
নেক্সাস বলেছেন: পরিবর্তন এই একটা ২৯ ডিসেম্বর নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন শুরু হয়েছে।
জাতিয়তাবাদী বাংলাদেশীদের রুখে দাঁড়াতে হবে।

ভারত থেকে সহযোগীতা নিয়ে বিডিআর ঘটন করার প্রয়োজন কি?এর চেয়ে বিডিআর না থাকাইতো ভাল।

ধীরে ধীরে আরো পরিস্কার হবে কি intention নিয়ে কারা বিডিআর ঘটনা ঘটিয়েছিল।
যারা বিডিআর ঘটনা ঘটিয়েছিল তাদের পরিকল্পনা আজ আমাদের তিলক পরা সরকারের কল্যানে বাস্তবায়ন হতে চলেছে..
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: খেলতো কেবল শুরুরে ভাই এখনও অনেক কিছু বাকী :(

জঙ্গী ও পাকিস্থানের মত অকার্যকর রাষ্ট্রে পরিনত না হওয়া পর্যন্ত নিস্তার নাই আমাগো কি বলেন ? :(

৬. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৫
সেতূ বলেছেন: বাংলাদেশের বডার রক্ষ্যায় ....
আজীবন চুক্তি করে BSF নিয়োগ দেওয়া হোক....

সব ঝামেলা শেষ...

কেহার কিছু বলার কি নেই......
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: দেশটাতো ৫ বছরের লাইগা লিজ দিছি । নো চিন্তা ডু ফুরতি ;)

৭. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৭
মিলটন বলেছেন: আরও কতকিছু দেখতে হবে।
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: অপেক্ষায় আছি দেখি আর কিকি ডিজিটাল ঘটনা দেখা যায় !

৮. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৪
জুল ভার্ন বলেছেন: সরকার যদি পারতো বি ডি আর'র নাম "বি এস এফ" রাখতে-তাহলেই তাদের মনোবাঞ্চা পুরন হতো!
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: তাও পুরাপুরি মন রক্ষা হইবে বলে মনে হয়না !:(

৯. ০৭ ই মে, ২০০৯ দুপুর ১:১৩
ব্রাইট বলেছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীরে ভালা পাই - "ভালা জুকার"
০৭ ই মে, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: এটাই কি ডিজিটাল চমক :(

 

মোট সময় লেগেছে ১.৭৭২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চারপাশে শুধু পরিবর্তন দেখতে পাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ