somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত বাংলাদেশের বন্ধু যেমন ইজরাইল ফিলিস্তিনের!!!

১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা পোস্টের কমেন্টে একজন প্রশ্ন করেছেন -
"মুক্তিযুদ্ধে ভারত স্বাধীন বাংলাদেশ গঠনে সহযোগিতা করে কি সত্যিই খুব বড় ভুল করেছে? "
উত্তরটা সেই পোস্টের কমেন্টেও দিয়েছি - অন্যদেরসাথে শেয়ার করার জন্য আলাদা পোস্ট হিসেবে আবার দিচ্ছি।

না মোটেই ভুল করে নি। এর মাধ্যমে তাদের যা উপকার হয়েছে তার তুলনায় সামান্য কুৎসা রটনাতো কিছুই না। একটু চিন্তা করে দেখুন বাংলাদেশ স্বাধীন হওয়ায় ভারতের কি কি লাভ হয়েছে-
১. ফারাক্কাসহ অর্ধশতাধিক নদীর উজানে বাধ নির্মান করে পানি প্রত্যাহার করার সুবিধা তারা পেয়েছে। ফারাক্কা বাধের মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি করা না হলে বছরে অন্তত ৪ মাস এই বন্দর বন্ধ থাকত।
২. বাংলাদেশের ১৫ কোটি মানুষের বিরাট বাজারে তাদের পন্য অবাধে বিক্রি করতে পারছে - অথচ আমাদের পন্যগুলো তাদের দেশে ঢুকতে দিতে হচ্ছে না।
৩. আন্তর্জাতিক যে কোন ফোরামে বাংলাদেশের অকুন্ঠ সমর্থন পাচ্ছে।
৪. প্রচুর ভারতীয় বাংলাদেশে এসে উচ্চ বেতনে কাজ করছে অথচ বাংলাদেশীরা ভারতে কাজের অনুমতি পায় না।
৫. যদি সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ না নিত এবং এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হত তাহলে এই যুদ্ধ তার পুর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও ছড়িয়ে পরত। বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়ে সে নিজের অখন্ডতা নিশ্চিত করেছে।

এরকম আরো অনেক সুবিধা পাবার জন্যই সে বাংলাদেশকে সাহায্য করেছিল। হ্য, তার সাহায্যে বাংলাদেশেরও উপকার হয়েছিল - কিন্তু সেটা ছিল পারস্পরিক লেন দেনের ব্যাপার। তার দ্বারা আমরা যেমন উপকৃত হয়েছি - সেও আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এ'জন্য সারা জীবন তাকে প্রভুজ্ঞানে শ্রদ্ধা করতে হবে তার কোন মানে নেই।

যদি সে সত্যিই বাংলাদেশের বন্ধু হত হালে -

১. ফারাক্কাসহ অর্ধশতাধিক নদীর উজানে বাধ দিয়ে আমাদের একবার শুকিয়ে আর একবার ডুবিয়ে মারার ব্যাবস্থা করত না।
২. আমাদের সমুদ্র সীমায় অবস্থিত দ্বীপ এবং তেল-গ্যাস তাদের নিজেদের বলে দাবি করত না।
৩. আমাদের স্যাটেলাইট চ্যানেল তাদের দেশে বন্ধ রাখত না।
৪. আমাদের পন্য প্রবেশের উপর বাধা দিত না।
৫. আমাদের দেশের জঙ্গিরা তাদের কাছে আশ্রয় পেত না।
৬. আমাদের দেশের জঙ্গীদের তারা অস্ত্র বিস্ফোরক সরবরাহ করত না
৭. সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশী কৃষকদের গুলি করে মারত না।

সর্ব শেষে বলতে হয় - পৃথিবীতে দুটি বন্ধুপ্রতীম স্বাধীন দেশের মধ্যবর্তী সীমানায় কাটা তারের বেড়ার দ্বিতীয় কোন উদাহরণ আমার জানা নাই। কিছু বিবাদমান দেশসহ ইজরাইল আর ফিলিস্তিনের সীমানা কাটা তারের বেড়া দিয়ে আলাদা করা। ভারত যদি আমাদের সীমানায় কাটা তারের বেড়া দেয়ার পরও আমাদের বন্ধু হয়ে থাকে - তাহলে বলতে হবে ইজরাইল আর ফিলিস্তিনও পরস্পরের বন্ধু - কি বলেন?
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৬
৩৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×