somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিনে তোর সুখ যে বড় ওরে ও মোর পাকস্থলি।

২০ শে জুন, ২০০৭ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকস্থলিকে তার প্রয়োজনের বেশী খাদ্য দ্রব্য আত্তিকরণে বাধ্য করতে হলো দুপুরে আর রাতে।
যখন হয় একটু বেশী করেই হয়। আহার্য গ্রহনের এই ব্যাপারেই নয় শুধু। এই সত্য জীবনের অন্যান্য এসপেকস্টস এর বেলাতেও সত্য হয়েই কিন্তু ধরা পড়ে।
অথচ ঘুম পরিত্যাগের পরবর্তীকালে দিনের শুরুতে সেই সাত সকালে ব্যাপার টা এমন ছিলনা। সকালে শুকনো রুটি আর বিষাদ ডাল আর বিরক্তিকর ডিম ভাজি মুখে আস্বাদের প্রয়োজন মিটাতে সক্ষম না হওয়ায় আধক্ষুধা বা তারও একটু বেশী অপূর্ণ রেখেই অফিসে গমন করতে হয়েছিল।

পূর্বে ব্যক্ত করা হয়েছে আমার এই নির্জন সেচ্ছা নির্বাসনের বিগত দীর্ঘ কালে নির্জন একাকীত্ব , অপরূপ সাগর রূপ আর কর্মের অনাধিক্য যতই সুখ সুখ ভাবের উদ্রেগ ঘটাক না কেনো, খানা গ্রহনের তীব্র অসুবিধা বিরহ সৃষ্টি করতে কভূ ঘুনাক্ষরেও পিছুপা হয়নি, মাঝে মাঝে কিছু ভোজন সুসময় যদিও এসেছে তাও সেটা স্বপ্রণোদিত অথবা কোন ঢাকা হতে আগত গেষ্টের বদৌলতেই।

কিন্তু এই পট পুরো বদলে গেলো আজ দুপুরের প্রারম্ভেই । অফিসের এক স্টাফ , যিনি কক্সবাজারের স্থানীয় , দুপুরে দাওয়াত করেছিলেন আমাদের এইখানে অফিসার তিনজনকে( আমি সহ অন্য কলিগ আর আমাদের বস)।
উহ সে অসহ্য খাওয়া। পাকস্থলি প্রথমে খুশি হলেও , অতি খুশিতে তার বাক রুদ্ধ হওয়ার মতো অবস্থা ছিল। কেনোই হবে না। রূপচাদা ফ্রাই , ইলিশ শর্ষে, ফাইস্যা মাছ ফ্রাই , চিংড়ের দোঁ পেয়াজা অর্থাৎ মৎসের মহোৎচ্ছবের পরে মুরগী আর খাসীকে সাদর অভ্যর্থনা জানানোর মতো অতোটা মতা পাকস্থলি বহু পূবেই হারিয়েছিল। আর ডাল তো সে দেখেই নি চোখ খুলে। ¯প্রাইট আর স্পঞ্জ মিষ্টির লোভটাকেতো আর দূর করা যায়না। লোভের বশে মানুষই ভুল কওে আর ওতো আামর শান্ত দুখী পাকস্থলি।

ও তো দুপুরের বেলা। রাতে হোটেল সায়মনে চাইনিজ ফুডের দাওয়াত দিল আমার আর এক স্টাফ আমাদের এই অফিসার তিনজনকে। আবারও পাকস্থলিকে সুখ স্বপ্ন দেখানো হলো। সে স্বপ্ন দেখে বিভোর হলো। স্থান সঙ্কুলানের বিষয়টি সে ভূলবেই তো। এখন চলছে তাই পাকস্থলির অতিরিক্ত জায়গা দখলের পরবর্তী ঠেলাঠেলি অন্যান্য অঙ্গ গুলানের সাথে।

এরই মাঝে আমার বস জিজ্ঞাস করে বসলেন, ‘ কি মামুন তোমাকে তোমার স্টাফ রা এত খাওয়াচ্ছে কেনো, তুমি কি সত্যি সত্যি কক্সবাজার ত্যাগ করে ঢাকা চলে যাচ্ছো না কি’।
স্যার কে বলতেই হলো , স্যার জানিনা। তবে সুযোগ পেলে তো অবশ্যই যাবো।

২০/৬/০৭
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৭ রাত ১১:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×