চোখের মাঝে স্বপ্ন নিয়ে পাথরগুলোও উড়াব আজ
তোমায় যদি ভালই বাসি রইল বাকী আর কি কাজ,
মুখের কথায় নিরব ভাষায় ফুলের সাথে বলব কথা
তোমার ভালবাসার তরে হারিয়ে যাবে অতীত ব্যাথা,
রৌদ্র মরু তপ্ত হাওয়ায় তুষার শীতল কাঁপুনি গায়
মরিচিকার ভ্রান্তি ভুলে মন ছুটে যায় নগ্ন দু পায়,
চারপাশে ঝড় ঝঞ্ঝা যত এবং সাথে হেয় আমার
তুমি কাছে আছ বলেই হারাই শিশুর মত আবার .
চোখে দেখি বদ্ধ পাতায় সুখ সাগরের নীলাভ পানি
তোমাই ভালবাসি বলেই সেই সাগরে ভাসতে জানি,
মনের মাঝে নতুন হাওয়া উড়িয়ে আনে আর্টিক বরফ
হারিয়ে সবার মাঝেও কেবল তোমার জন্যই লুপ্ত সরব,
পাহাড় থেকে পাহাড় চূড়ায় উড়বে এ মন ইচ্ছে মত
তোমায় ভালবাসি বলেই পাগল বলুক যে তাই যত,
চোখের মাঝে স্বপ্ন নিয়ে গাছগুলোকেও হাঁটাব আজ
তোমার ভালবাসি বলেই ভূবন জুড়ে মনেরই সাজ।
১৯/০৫/০৮
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৮ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



