সঠিক মূল্যটি এই মূহূর্তে মনে নেই তবে বেশ চড়া দামেই কিনতে হয়েছিল আমাকে সেই বছর ১২/১৩ আগে নীলক্ষেত থেকে একটি বই। বইটি তখন নিষিদ্ধ ছিল রাষ্ট্রীয় ভাবে। অন্ধের মত না দেখেই , না উল্টিয়ে পাল্টিয়েই বইটি কিনতে হয়েছিল এবং প্রি পেইড সিস্টেমে। বহুল আলোচিত সেই বইটির নাম প্রয়াত হুমায়ূন আজাদ স্যারের ‘নারী’।
পুরানো কথা , কিন্তু মনে পড়েছিল গত পরশুদিন। নীলক্ষেতে অন্য উপলক্ষে যেতে হয়েছিল। সেই সুযোগে একটু বই নাড়াচাড়া করছিলাম। লোকজনের ‘একাত্তুরের চিঠি’ খোঁজার হিড়িক দেখে একটু আমিও খুঁজতে থাকি ওমা! ফিসফিস করে বলে , আছে তবে একদাম ৩০০ টাকা দেন , কম হবে না। ’
দেখতে চাইলাম, দেখালোও না , পুরা প্রিপেইড এন্ড মাষ্ট টেকিং সিস্টেম। সব দোকানদারই একই বাক্য আওড়াচ্ছে। বাস্তবিক ( যদিও দেখিনি) নাকি বইয়ে মূল্য লেখা ২৫০ টাকা। কমিশন না হয় নাই দিল ...মূল্য চড়া আর নিষিদ্ধ নিষিদ্ধ আচরণ কেনো সেইটার কোন কূল কিনারা পাইলাম না।
তবে এই দেশে ব্যবসাকর্মটি সুযোগে একটু বাড়তি অর্থ কেড়ে নিতে চায় সর্বত্রই মনে হয়, ঐ সেই মজুতদার আড়তদার , মুনাফাখোর দের কর্ম যেমন।
পোষ্টটা বেশী ছোট আর অনাড়ম্বর হয়ে গেলো মনে হয়। তাই অনাবাদী জমি পেয়ে সুযোগে একটু হাস্যরস ঝেড়ে দেই।
হাস্যরস ১।
কমল আর পলাশ দুই বোজোম বন্ধু। চাকুরীর সুবাদে দুজনকে বর্তমানে একটু দুরের দূরের উপজেলায় বসবাস করতে হয়।
বন্ধু কমলের বিয়ে ঠিক হয়েছে। পলাশ কে তো দাওয়াত দিতেই হবে।
তখনও মোবাইল এর যুগ আসেনি। অগ্যতা পত্র মারফত দাওয়াত পাঠিয়ে দিল কমল।
যথারীতি নির্ধারিত দিনে কমলের বিয়েও হয়ে গেলো। কিন্তু পলাশ বিয়েতে আসেনি। কমলতো ক্ষিপ্ত।
তিন তিনেক পরে হঠাৎ বাজারে পলাশের সাথে কমলের দেখা।
কমলঃ কিরে , তুই আমার বিয়েতে আসলি না কেনরে শালা?
পলাশ ঃ বিয়ে! মানে , আমাকে তো জানাসনি।
কমলঃ জানাই নি মানে, চিঠি লিখলাম..
পলাশ ঃ আমি তো কোন চিঠি পাইনি।
কমলঃ পাসনাই তো কি হয়েছে, চিঠিতে তো লিখে দিয়েছিলাম , পত্র পাস আর না পাস ...তোকে কিন্তু বিয়েতে আসতেই হবে।
হাস্যরস ২।
শিক্ষকঃ বলতো কুদ্দুস , পৃথিবী গোল, এর প্রমাণ কি? একটা উদাহরণ দে?
ছাত্র ঃ খুব সহজ স্যার।
এই ধরুন একটা তেলাপোকার কথা।
তেলাপোকা ভয় পায় টিকিটিকিকে, টিকিটিকি ভয় পায় ইঁদুর কে, ইঁদুর ভয় পায় বিড়াল কে , বিড়াল ভয় পায় কুকুরকে, কুকুর ভয় পায় আমাকে, আমি ভয় পাই বাবাকে, বাবা ভয় পায় মাকে আর মা আবার ভয় পায় তেলাপোকাকে।
তাইলে পৃথিবী গোল হলো না স্যার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



