আমার প্রিয় পোস্ট
- পৃথিবী ক্রমশ হতেছে নিঝুম - ইমন জুবায়ের
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- আমার পিসিতে কিন্তু ইয়াহু মেসেঞ্জার ছিল না ( উৎসর্গ মুকুল, প্রণব আচার্য্য, সবাক আর তাদের এবঙ আমার ব্লগার বন্ধুদের) - অন্যমনস্ক শরৎ
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- শবের ডোবা, শবের ভাসা... - অশোক দেব
- আগুনের ঠোট চুষে পুঁজের স্বাদ - সবাক
- ১৫ আগস্টকে দখল করতে আর কী কী ইতরামি করা যেতে পারে - আরিফ জেবতিক
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- আপনি কি পাকিজাত সারমেয়?? জি, আপনাকেই বলছি... ১ - আরিফুর রহমান
- ভালোবাসার জ্যামিতি - আমি ও আমরা
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জঙ্গলের দাবী - আমি ও আমরা
- লাস্ট ট্রেন - বেবি রহমান
- কেন সমাজতন্ত্র? - আলবার্ট আইনস্টাইন - স্বাক্ষর শতাব্দ
- নবীনদের জন্য - নাদান
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- একটু একটু শরীর একটু একটু আলো - অশোক দেব
- পরী ও আবডালের ভুতুম - ফয়সল নোই
- শহরে এসেছো,প্রাণের অতিথি - হাবীব ইমন
- যদি কোনদিন। - রাতিফ
- কবিতা উৎসব '৯৭ ও জেট ডিটারজেন্ট পাউডার - মাহমুদুল হক ফয়েজ
- হলো না লিখা.......। - রাতিফ
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- আবার বনসাই কিছু... - আন্দালীব
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- বিমূর্ত ভাবনা - তৌফিক বিষাদ
- স্বপ্নচোর- ৬ষ্ঠ র্পব - এরশাদ বাদশা
- বৃন্দাবন, পরী এবং মা - সবাক
- অ্যান্টেনা গ্যালাক্সী - হুমায়রা হারুন
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- শিরোনামহীন-৮ - মাজুল হাসান
সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে
১৩ ই জুন, ২০০৮ রাত ৯:৫৩
বিপন্ন হরিণেরা কখনো খুঁজেনা প্রেম, খুঁজে আশ্রয়
একটি মাত্র; হরিণের খয়েরী চোখ, নাক, কান
নীল হয়ে আসে; খোঁজে আশ্রয়। থরোথরো শরীরের ভেতরে
অলিন্দের জোয়ারের টানে একদিন প্রথম প্রেম এসেছিলো
জন্মেছিল নবজাতকের আকাঙ্খা। শিখরে শিকড়ের প্রতিচ্ছবি
ভুলে অবস্থাপন্ন সময়ের কাছে চলে যায় বিষাদ। মানুষও কখনো
খোঁজেনি প্রতিপক্ষ সমুদ্রের শব্দে অথবা কোন বিজন-সন্ধ্যা-কালে।
রাত্রির মতো অনিবার্য হয়ে আসে অথচ; অবস্থাপন্ন সময়কে
স্বাগত জানায় সবাই। সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে
যেমন ছায়াপথ অতিক্রম করে সূর্য। সূর্যের ছায়ায়
নিশ্চিন্ত হরিণেরা বিপন্ন হয়; একদিন অবস্থাপন্ন সময়ের আশ্রয়ে
বিপন্ন হবে বিষাদ। সময়কে নবজন্ম দিতে বহু রক্তে বান আসে
নবজাতকের আকাঙ্খায়। সব্বারই একদিন মিশে যেতে হবে
এই স্রোতে; এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
লেখক বলেছেন: ধন্যবাদ ইমরোজ ভাই
আশরাফ মাহমুদ বলেছেন:
অসাধারণ লাগল তাই প্রিয়তে যুক্ত করলুম।
লেখক বলেছেন: ধন্যবাদ আশবাফ ভাই
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
বিপন্ন হরিণেরা কখনো খুঁজেনা প্রেম, খুঁজে আশ্রয়একটি মাত্র; হরিণের খয়েরী চোখ, নাক, কান
নীল হয়ে আসে; খোঁজে আশ্রয়। থরোথরো শরীরের ভেতরে
অলিন্দের জোয়ারের টানে একদিন প্রথম প্রেম এসেছিলো
জন্মেছিল নবজাতকের আকাঙ্খা।"
সুন্দর।
লেখক বলেছেন: সুমন ভাই আছেন কেমন?
লেখক বলেছেন: আছি মোটামুটি; তুমি কেমন?
লেখক বলেছেন: ধন্যবাদ প্রাকৃত ভাই
মৈথুনানন্দ বলেছেন:
করজোড়ে ক্ষমা চাইছি বস। তোমার কবিতাটা এতো ভালো লেগে গেছিল যে বার বার বলেও শান্তি হচ্ছিল না। না বলে নিয়ে গেছিলাম। চোখের সামনে থাকায় তবে মনটা কিছুটা স্বস্তি পেল। উত্তেজনার চোটে ভুলেই গেছিলাম যে তোমার পার্মেশ্ন নেইনি। আবারো সো সরি বস। লেখক বলেছেন: মৈথু দা, তুমি হঠাৎ হঠাৎ এসে এমন চমকে দাও;
আর আমিও তোমার চমকের অপেক্ষায় থাকি ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নিশ্চিন্ত হরিণেরা বিপন্ন হয়; একদিন অবস্থাপন্ন সময়ের আশ্রয়েবিপন্ন হবে বিষাদ। সময়কে নবজন্ম দিতে বহু রক্তে বান আসে
নবজাতকের আকাঙ্খায়। সব্বারই একদিন মিশে যেতে হবে
এই স্রোতে; এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়।
..........................
...............।
খুব খুবই সুন্দর।
দারুণ হয়েছে।"এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়।"
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা অনেক।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু ![]()
মুকুল বলেছেন:
দারুণ হয়েছে প্রণব! +অফটপিক: কবিতা পরিষদ কবিতা উৎসব উপলক্ষ্যে একটা সংকলন করছে। বিষাদ সংকলনের জন্য কাজ করছে। ওকে আপনার কবিতা দিয়েন। ই-ভিলেজে দিয়ে আসলেই হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই;
কবিতা পরিষদ থেকে আমি স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি। আমার কবিতা ওখানে ছাবাবে না। কৈশোর সারেং মিন্টু সারেং আমাকে ঠিক পছন্দ করেন না। আমিও করি না।
মৈথুনানন্দ বলেছেন:
আমার একটা প্রশ্নের উত্তর দাও বেশ ভালো করে ভেবে চিন্তে। সব কবিকেই কি জীবনের কোনো না কোনো পর্যায় মৃত্যু-ইচ্ছার মধ্যে দিয়ে অতিক্রান্ত হতে হয়েছে - কিন্তু কেন? এটার সমালোচনা শুনতে চাইছি না - আমার প্রশ্নটার উত্তর চাইছি।
লেখক বলেছেন:
দাদা রে, সত্যি বলছি, জানিনা।
তবে এই উত্তর পেয়ে গেলে
বোধ করি আমার আর কবিতা লেখা হ'তো না।
অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথম কবিতা লেখা আমার।
মোস্তাফিজ রিপন বলেছেন:
কয়েকটি ছোট্ট প্রশ্ন করি-এক.
'রাত্রির মতো অনিবার্য হয়ে আসে অথচ; অবস্থাপন্ন সময়কে
স্বাগত জানায় সবাই।'
এখানে 'অথচ' শব্দটি কেন ব্যবহৃত হয়েছে?
দুই.
'সময়কে নবজন্ম দিতে বহু রক্তে বান আসে
নবজাতকের আকাঙ্খায়। সব্বারই একদিন মিশে যেতে হবে
এই স্রোতে;'
বহু রক্তে বান আসে, কিন্তু এই ধারায় সকলেই মিশে যায়। 'বহু' আর 'সব্বাই' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
আপনার কবিতাটি ভাল লেগেছে। 'অবস্থাপন্ন সময়ের কাছে চলে যায় বিষাদ' কথাটি শক্তি জোগায়।
লেখক বলেছেন:
এক.
'রাত্রির মতো অনিবার্য হয়ে আসে অথচ; অবস্থাপন্ন সময়কে
স্বাগত জানায় সবাই।'
এখানে 'অথচ' শব্দটি কেন ব্যবহৃত হয়েছে?
উত্তর: 'রাত্রির মতো অনিবার্য হয়ে আসে অথচ; এখানে প্রতিপক্ষ শব্দটি উজ্য আছে।
দুই.
'সময়কে নবজন্ম দিতে বহু রক্তে বান আসে
নবজাতকের আকাঙ্খায়। সব্বারই একদিন মিশে যেতে হবে
এই স্রোতে;'
বহু রক্তে বান আসে, কিন্তু এই ধারায় সকলেই মিশে যায়। 'বহু' আর 'সব্বাই' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: না, এক অর্থে ব্যবহৃত হয়নি।
লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই
ভালো লাগল।
ভালো থাকুন।
আপনিও
উত্তরাধিকার বলেছেন:
প্রণব দা,
কেমন করে লেখেন এমন হৃদয় নিংড়ানো কবিতা ...।
হুম্ম ?
পড়লাম আর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে-
অনেক সাধুবাদ জানাই আপনায় কবি ।
লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার দা
লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই
বিভীষিকা বলেছেন:
কি আর বলব?অসাধারণ.........কেমন আছেন ভাইয়া?
লেখক বলেছেন: আমি ভালো
আপনি কেমন?
নতুন লেখা কৈ?
লেখক বলেছেন: হুম!
কেমন চলছে দিনকাল (রাতকাল)?
হুমায়রা হারুন বলেছেন:
প্রণবদাখুব সুন্দর লিখেছেন। আপনি ই বুক বানান না কেন? বানিয়ে দেব? আমার ম্যাগাজিন আর্কাইভে Click This Link দেখবেন আমার বানানো ৫/৬ টি ই বুক আছে।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে আপনার সহযোগীতা চাইছি। উপকৃত হবো।
সবাক বলেছেন:
@ হুমায়রা হারুনআবার জিগাইতে হয় নাকি? জানেন না কবি সবসময় নিরব।
জলদি করেন।
জলদি করেন।
জলদি করেন।
এই স্রোতে; এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়।"
তা ঠিক।
লেখক বলেছেন: ধন্যবাদ দাউদ ভাই
রেটিং বলেছেন:
ভাল লাগল প্রনব ভাই। প্লাস
লেখক বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই
হাবীব ইমন বলেছেন:
সব্বারই একদিন মিশে যেতে হবে এই স্রোতে; এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়।
এখানেই মৌনতা চলে নিয়মিত। একদিন ...
লেখক বলেছেন: ধন্যবাদ কবি....
লেখক বলেছেন: ???
লেখক বলেছেন: ধন্যবাদ বসু দা
রেটিং বলেছেন:
ইদানিং আপনার মন অনেক খারাপ মনে হয়, আগের মত সেই উছ্বাস আর নেই।
লেখক বলেছেন: মন, বোঝা বড় দায়....
হুমায়রা হারুন বলেছেন:
আপনার সকল লেখাগুলো একত্র করে একটা ফাইল তৈরী করে (যাকে ই বুক বলবো) আমার সার্ভার থেকে আমি আপলোড করে দেব।সবাই কে লিংক দিয়ে দেবেন , সবাই সেই লিংক থেকে বইটি দেখতে পারবে।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে;
চিটি (হামিদা আখতার) বলেছেন:
সব্বারই একদিন মিশে যেতে হবেএই স্রোতে; এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়.....................।চমৎকার
খুব ভালো লাগলো
শুভেচ্ছা জানিয়ে গেলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি আপু
শুভেচ্ছা!
লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব ভাই
আকাশচুরি বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি ভাই
লেখক বলেছেন: নিয়া গেলা .......? হায় হায়!!![]()
লেখক বলেছেন: কেমন আছেন দাদা? অনেক দিন পর এইদিকে;
দীর্ঘজীবী হোন কবি, আপনাকে দীর্ঘজীবী হতেই হবে।
লেখক বলেছেন: রাতিফ, তোমার প্রার্থনার মতো সুন্দর হোক তোমার জীবন



















** এখানেই শুধু জীবন তার হলুদ গোলাপটি ফোঁটায়**