ভেবেছি আজ তোমাকে ভেবে ভেবে ঘুমিয়ে পড়ব।
লেপমুড়ে নিই উষ্ণতা শীতের গুমোট দিনে।আর কল্পনা্য় ডুবে যাই তোমার উষ্ণতায়। তুমি, তুমি, তুমি। যখন ভাবি তুমি পাশে, তোমার শরীরের মিষ্টি ঘ্রাণ আমায় আচ্ছন্ন করে রাখে। তুমি যখন বল তোমার কোলে মাথা রাখতে সেই মুহূর্তটিই হয় আমার সবচেয়ে প্রিয়।
ইচ্ছে করে তন্দ্রাঘোরে তোমার কোলে মাথা রেখে কাটিয়ে দিই অনেকটা সময়। তুমুল বেগে ছুটতে থাকা সময়কে বাঁধতে না পারার দুঃখবিলাস। হঠাৎ তুমি বলবে "সন্ধ্যা হয়ে এল, এবার ওঠ।" তোমার ভীষণ কোমল কন্ঠস্বরটুকু আমায় উপহার দেবে আরেকটি অনন্য মুহূ্র্ত। তোমার নীল সালোয়ারে মুখ ঘষে, তোমার হাতে ঠোঁট ছুঁইয়ে উঠে বসি। অপলক তাকিয়ে রই তোমার চোখে। তুমি লাজে মাথা নিচু কর। অনিমেষ দেখি রাঙা মুখ তোমার।
সন্ধ্যার আকাশে অনেক পাখি। কলতান মুখর ওরা। আমরা দুজন হাঁটা ধরি। তীব্র আবেগে অসার গোধূলি আমাদের পিছু হাঁটে।
তোমায় বাড়ি পৌঁছে দিই। ভেতরে ঢোকার আগে তুমি বিষণ্ণ চোখে আমার দিকে তাকাও। আমি তোমার গালে চুমু দিই রোজকার মত। তোমার স্মৃতি নিয়ে হাঁটি নদীর দিকে। দুমাস আর নদীর সাথে দেখা হবেনা,
যেমন হবেনা তোমার সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



