চিলের ছায়া
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন এই রোদে পোড়া সংক্ষিপ্ত জনপদ থমকে গিয়েছিলো ক্ষণিকের জন্য; কারো হাতে ধরা চায়ের কাপ এসে থেমে গিয়েছিল ঠোঁটের আগায়; প্লাস্টিকের বলটা ফেলে দিয়ে আকাশপানে চেয়েছিল কোন শিশু; ঘোমটা সরে বেরিয়ে পড়েছিল কোন এক শামসুন্নাহারের মেচেতা পড়া মাঝবয়েসী মুখ; ছানি পড়া চোখে সেদিকে চেয়ে লুঙ্গির খুঁট চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলেছিল অশীতিপর কেউ; শ্রান্ত বালকের ঘাড় থেকে খসে পড়েছিল স্কুলব্যাগ; ভাজা ইলিশের গন্ধ এসে থমকে গিয়েছিল কোন রান্নাঘরের জানালায়; লেজ নামিয়ে কান'দুটো ঝুলিয়ে কাল কুকুরটা আকাশপানে চেয়েছিল; ধানের ক্ষেতে ঢেউ বইয়ে দেয়া দুরন্ত বাতাস ছিল হঠাৎ স্থির; এমনকী মেঘের তালাশে অনবরত গোত্তা খেতে থাকা এক ঘুড়িও থমকে গিয়েছিল মাঝ আকাশে।
সূর্যের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল রূপালী ডানার এক চিল; তার পালক বেয়ে উজ্জ্বল আঁধার ঝরে যাচ্ছিল ফোঁটায় ফোঁটায়। সেই বিশাল উড়ন্ত চিলের ছায়ায় ভিজে গিয়েছিল কেউ কেউ।
-1st draft
October 5, 2010
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন