আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আমি উঠে এসেছি সৎকারবিহীন 

ছোটগল্পঃ দেয়ালচিত্র, গিগাকু মুখোশ এবং সেই পলাতক মাতাল

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪২


১.
দরজায় নক করতে গিয়ে থমকে গেলাম,
কলিং বেলটা নষ্ট সেইটা জানা ছিল, অকারণেই সুইচে আঙুল বুলিয়ে খানিক পিছিয়ে এলাম। 'দুম!' করে লাথি কষালাম দরজায়। শতাব্দীকাল ধরে নির্মাণাধীন এগারো নম্বর রাস্তার বারোমাসি কাদা, আমার আট নম্বর জুতোর তলার ছাপে নতুন অস্তিত্ব খুঁজে নিল। সিড়ির রেলিং এ হেলান দিয়ে অপেক্ষা করতে করতে...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

মৃত শালিকের ডায়েরীঃ শ্রান্ত ঘড়ির কাঁটা এবং একটি মাতাল বিপর্যয়

০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

1.
মিনিটের কাঁটার কাছে ভীষণ সস্তাদরে আমরা বিকিয়ে দিচ্ছি সময়;
মাঝরাত্তিরে এই অনাবাসিক রাস্তায় দালানকোঠারগুলোর প্রবেশদ্বার বন্ধ হবার আগেই।
নব্য ভবঘুরে নয়;
এখন সতর্ক বেড়ালদের ডাক শোনা হবে,
বিলাসবহুল আলোকসজ্জাদের মৃত্যুবিষয়ক অভিযোগ শোনানো মাত্র।

2....

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

এই শহরের ভেতর একটা দানব ঘুমিয়ে আছে

১১ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০২

এই শহরের ভেতর একটা দানব ঘুমিয়ে আছে। আমি টের পাই, যেকোনভাবেই হোক না কেনো, টের পাই। তাই ফুটপাতে পা টিপে টিপে চলি। দুর্দান্ত সব অলিগলি দিয়ে চলবার সময় সংকীর্ণ আকাশ যখন নিচু হয়ে আসে, নিচু ভীষণ...হাত বাড়িয়ে ছুঁয়ে দেবার মতোন; ফিসফিস করে কানের কাছে আঁধার তখন বলে ওঠে, "দে লাফ,...

পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে

কোলাজঃ নাগরিক জীবন, দুপুর এবং ছেঁড়া কাগজ

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫৭

১.
ঠা ঠা রোদ্দুর,
বাস থেকে নেমেই টের পেলাম শহরের নিস্প্রাণ কোন এক কোণে নেমে পড়েছি। কলারের ওপরে উনুনের আঁচ টের পেলে আমার আফসোসের অন্ত রইল না আর, ঘামে শরীর সেঁটে বসা শার্টের হাতায় মুখের ঘাম মুছে নিতে গেলে মনটা বিষিয়ে উঠলো; হাঁটতে হবে বেশ কিছুদুর। বেশ অদ্ভুত একটা দৃশ্য, ফুটপাতের...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

আমাদের বর্ষাক্রান্ত ক্ষ্যাপা নাগরিক ভাবনাগুলো

০৯ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৯



খসখসে রোদ্দুরে ভিজে একটুকরো
তড়িৎ অনুধাবন ভদ্রলোকটির,
"...নৈঃশব্দ্য মরে গেছে।"
এতে সায় দেয়া হোক মাথা খানিক দুলিয়ে,
কারণ আমাদের অজান্তে ফুটপাতে শেকড় গেড়েছে
বর্ণবাদী পোষ্টার, কেঠো প্রত্যঙ্গ আর স্বল্পায়ু পদক্ষেপেরা।...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

হলুদ

১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:২৪



হলুদ কাপুরুষতার রঙ হতে পারে, এটা শেখা হয়নি কখনই। অথচ সবক'টা প্রচ্ছন্ন বিকেল, সন্ধ্যে পরবর্তী বিষণ্ণ মফস্বল, মৃত্যুর তীব্র গন্ধ ছড়ানো হাসপাতালের বেড কিংবা ডিটারজেন্টের খালি মোড়ক আমাকে শিখিয়েছিলো অন্যকিছু। পরিষ্কার যে দেবশিশুটি নিত্য আমার অস্তিত্বে পেন্সিলে এঁকে যায়, সেদিন সহসা ইরেজার ঘষে দিলো। যখন...

আমাদের ঘোলাটে এই মফস্বলের কোনো এক...

পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে

এই ট্র্যাকটা নিয়ে খুব অবসেসড আছি গত দুই মাস যাবৎ...

০৪ ঠা মার্চ, ২০১১ সকাল ৭:১৮



Steel unload, final blow.
We the animals take control.
Hear us now, clear and true.
Wretches and kings we come for you.
Steel unload, fire blow.
Filthy animals, beat them low...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

মৃত শালিকের ডায়েরী-২

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২৭


১.
প্রত্যন্ত শহুরে ছাদে ভিড় জমানো রোদেরা সম্প্রতি একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলো আমাকে,
"কতটুকু দেখতে পাও?"

আমি উত্তরটা ভেবে দেবার আগেই ক্ষণিকের উষ্ণতায় গুটিয়ে গিয়েছিলাম শুঁয়োপোকার মতোন। হ্যাঁ, এটুকু নিশ্চিত, দেয়ালঘড়ির সেকেন্ডের কাঁটা সময়ের ওপর ছুরি চালায়, ঠিক যেনো কেটে বসতে থাকে মাখনের ওপর অবিরাম। পরিধেয় বস্ত্রসকল ঘাম শুকিয়ে নির্দ্বিধায় ছড়ায় অনাগত মাঝবয়সের...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

শেষরাত্রি আর শেষ সিগারেট

০৩ রা জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৪

১.
জানি না কেনো, শেষ সিগারেটটা পুড়িয়ে বালিশে মাথা দেয়ামাত্রই হঠাৎ করে ফিরে গেলাম পনেরো বছর পেছনে...

কোন এক অদৃশ্য হাত যেনো টেনে নিয়ে গেলো কাশিমপুর গ্রামে। মগজের কোণগুলো থেকে একের পর এক উঠে আসতে শুরু করল সেইসব ধূসর ছবি দারুণ রঙিন হয়ে। আমগাছের ডালে বসা শালিকের ঠোঁট, মহানন্দার তীর, সেই বটগাছ, ধূলোভর্তি...

পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে

আমরা, উদ্ধতরা, এসব চিনি

২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৬


দম বন্ধ হয়ে আসে, আমরা নিঃশব্দ ক্ষোভে ফেটে চুরমার হয়ে যাচ্ছি,
তবুও নির্বিকার ওরা, অথচ সূর্যমুখী করাতে শাসিয়েছি তাদের;
আঙুলের দাগে গোনা যেতে পারে আয়ু, সময়, সংখ্যা কিংবা অস্পষ্ট হিসেব,
অবশ্য হিসেবগুলো মিলায়ে দ্যাখে নাই কেউ...
কারণ জিহবা আর তর্জনীর আনুগত্যে ওরা ভীষণ পটু।
ওদেরকে চেনো?
ধূসর ক্যামোফ্লাজের ইউনিফর্ম,...

পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ২.২৭০৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Go find you fix somewhere else, weirdoes.
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৬৬টি
  • মন্তব্য করেছেন: ৩৭৭৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৫৯৪টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ৩৫৯২৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ