একটা অসময়োচিত মৃত্যু
২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লোকালয়ের কোন অসম্ভব প্রান্তে,
প্রায় পরিত্যক্ত এক চায়ের দোকানে
বসে আছি
উদ্বাস্তু আমরা ক'জন...
নৈঃশব্দ্য ছেঁড়া পুরনো রেডিও
ধরিয়ে দিচ্ছে টিকেট স্মৃতিকাতরতার
তবুও,
বসে থাকি
চুপচাপ,
প্রায় নিথর।
শহরের এই প্রান্ত এখন ভীষণ নির্জন।
তামাক পোড়ানো ধোঁয়ায়,
ঘন্টাগুলো আমাদের চোখে নির্দয় পেরেক ঠোকে।
আরো কিছু কাপ তিক্ত লিকারে
গভীর বিতৃষ্ণায়,
ভেঙ্গেচুরে পড়ছে সব নির্বাক অমসৃণ শোক,
করুণ।
বেজে চলেছে কর্কশ বেতার,
আর চায়ের কাপে চামচের আওয়াজ।
সে নেই,
সে আর ফিরবে না...
দালানকোঠাময় দাঁতালো দিগন্তে
এই সত্যটা বরাবর
দীর্ঘশ্বাস ছুঁড়ে দেই।
একটা অসময়োচিত মৃত্যু
এত সহজে বদলে দিল সবকিছু!
(একটা অসময়োচিত মৃত্যু)
-riz
7th Feb, 2013
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন