মৃত শালিকের ডায়েরীঃ গ্রিন হাউস
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সস্তা কফির কাপে সিগারেটের ধোঁয়ার সাথে রাউন্ড তিনেক মুষ্টিযুদ্ধ শেষে নকড-আউট হলো অবসাদ। জানালার গ্লাসে খানিক মাথা ঠুকে দিলে বৃষ্টি ঝরে পড়লো। অপরাহ্ন ঘন হয়ে জমে উঠছে ঘড়ির কাঁটায়। হপ্তায় পাঁচটি দিন এই সাউন্ডপ্রুফ গ্রিন হাউসে কাটিয়ে দেই, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে শ্বাস নেয়া হয়। চারপাশে বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে কাঁচে কান চেপে ধরি, বৃষ্টি শোনার চেষ্টায়। হাতে ধরা ঘোলাটে কফির কাপ ক্লান্ত হয়ে গলে পড়লো প্যান্টের উপরে, ওমনি ফুটপাতের ফাটল চিরে বেরিয়ে এলো আরো দুটো মেঘ। অদ্ভুত! বিমূঢ় একেকটা পথচারী হেঁটে যাচ্ছে মেঘ দু'টোকে পাশ কাটিয়ে। শত শত কালো ছাতায় ভীষণ শোকাহত হয়ে উঠছে চিরে যাওয়া ফুটপাত। এসব দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শক্ত মুঠোয় ঘুষি ছুঁড়ে যাচ্ছে উন্মাদ। এক শ্রমিক হয়ত ওটা দেখেই কর্কশ দু'আঙুলে চেপে চ্যাপ্টা করে ফেললো জ্বলন্ত বিড়িটা। পাশে বিরল একফালি সবুজ ঘাসে টানটান বসে কোন এক সতর্ক বেড়াল তীক্ষ্ণদৃষ্টিতে পরখ করে জেব্রা ক্রসিং।
অপেক্ষায় আছি, গ্রীনহাউসের কাঁচ গলে ভেতরে ঢুকে পড়ুক সন্ধ্যে, আরো দ্রুত পালটে যাবে চারপাশ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন