somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শেষ চিঠি"

৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ করে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে।সময় মানুষের মনকেও যে স্যাঁতস্যাঁতে করে ফেলে তা জানতাম না।সময়ের সাথে সাথে আমি আরও বেশী নস্টালজিক হয়ে পড়ছি। রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছি। রাত জেগে চা বানিয়ে খাই, সিগারেটের ধুয়া দিয়ে আমার ঘরকে আমি অন্ধকার আর অবশিষ্ট বাতাসকে ভারী করে তুলি। আবার মাঝে মাঝে ঘরে ফিরতে ইচ্ছে করেনা। তাই ফেরা হয়ে উঠেনা। হেঁটে বেড়াই সিডনীর রাস্তায় রাস্তায়। রাতের নির্জনতায় সিডনীর রাস্তায় হেঁটে বেড়াতে খারাপ লাগেনা। কত রকমের মানুষের সাথে যে দেখা হয়। সমুদ্রের বুকে হেঁটে বেড়াতে আমার ভালই লাগে। একদিন সেখানেই ঘুমিয়ে পড়লাম। অনেক হোমলস মানুষ এরকম যেখানে সেখানে রাত কাঁটায়। এখনাকার পুলিশও আমাকে একদিন তাই মনে করল। আমার মানিব্যাগে থাকা তোমার শেষ ছবিটাও একদিন সেই সমুদ্রের বুকে ছুড়ে দিলাম। বললাম ভালো থেকো। অনেক ভালো।আচ্ছা তোমার কি মনে হয়? আমি কি বুড়ো হয়ে যাচ্ছি? আজকাল খুব দেশে ফিরে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে তোমার বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পোস্টগুলোর ঠিক নীচে বসে একের পর এক সিগারেট ধ্বংস করি। যেখানটায় বসলে তুমি তোমার জানালা দিয়ে আমাকে দেখতে পাবে। আর আমাকে দেখলেই তুমি বুঝতে পারবে আমি ভাল আছি।
বেশ একটা গতিময় জীবন বেছে নিয়েছিলাম!আমি ঠিক কখনই ঘরমুখো ছিলাম না। তাই বলে এই আমি যে যাযাবর জীবন বেছে নেব তাও ঠিক ভাবিনি।আসলে তাই হয়। যা কখনও ভাবা হয় না তাই করতে হয়। এই দেখনা তোমার জন্য যে প্রবল তৃষ্ণা আমি আমার মনে পুষেছিলাম তাই কখনও তোমাকে হারানোর কথা চিন্তাই করিনি। আর সেই আমিই কিনা তোমাকে হারিয়ে ফেললাম। আসলে তাই হয়! না লিখতে ভালো লাগছে না। এখন প্রায় ভোর রাত। তবু ইচ্ছে করছে রাস্তায় বেরিয়ে পড়তে। আসলে রাতের নির্জনতায় একা একা রাস্তায় হাঁটতে আমার ভালোই লাগে। মনে হয় পৃথিবীর সকল দুঃখ আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। নিশি পাওয়া লোকের কোন গল্প পড়েছ? আমার মাঝে মাঝে নিজেকে নিশি পাওয়া দুঃখবিলাসী বলে মনে হয়! আচ্ছা নিশি পাওয়া লোকগুলো কি দুঃখবিলাসী হয়? নাকি দুঃখবিলাসী লোকগুলো নিশি পাওয়া হয়?

তোমাকে কতদিন দেখিনা! তুমি কি সেই আগের মতই আছো? না। তা কি করে হয়? সময়তো মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। মাঝে মাঝে খুব কষ্ট হয়। ইচ্ছে হয় আবার শুরু করতে। যেখান তোমাকে আমি প্রথম দেখেছিলাম ঠিক সেখান থেকে। আমার একা থাকতে খুব ভয়! কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ আমাকে সারাজীবন একাই চলতে হবে। না না তুমি রাগ কর না!! এ আমার অভিযোগ নয়। একা আমি ভালই থাকবো। আমি আমার কল্পনার সংসার নিয়ে ভালই থাকব তুমি দেখে নিও। আমি জানি তুমি হয়তো ডাকলে সাড়া দেবেনা। তাই তুমি আছো ভেবে আমি না হয় তোমাকে ডাকবো না। আমার প্রাপ্তি শূন্য হতে পারে, আমার কল্পনার রঙ যে বহুরূপী। আমি না হয় আমার ভেতরের বাহিরের চাওয়া-পাওয়াগুলোকে নিয়ে মিথ্যে অন্ধকারে মেতে থাকবো। আমার বুকে বিভিন্ন রঙের স্মৃতিগুলো হরেকরকমের অনুভূতি দিয়ে জোনাকীর আলো বিলাবার মত করে অনুভূতি বিলিয়ে যাবে। সাহসী হলে অনেক আগেই এই ভবলীলা সাঙ্গ করে সরে পরতাম। কিন্তু আমিতো সেরকম সাহসী নই। হ্যাঁ আমি জানি তুমি বড্ড ক্লান্ত ছিলে। তোমার ক্লান্তি ঘোচানোর সামর্থ্য আমার ছিলনা।বরং তোমাকে আমি আরও বেশী ক্লান্ত করতে পারতাম। হেঁটে চলাই যে আমার নেশা। আমি থামবো কি করে? কালিনাথ ঘোষের একটা কবিতা শুনবে?-
ভেঙ্গেছ ভেঙ্গেছ, ভালোই করেছ আমার সুখের ঘর
পেয়েছি, নয় পাব, সয়েছি, নয় সব আরও দুঃখ দুঃখের উপর
আমার বলিতে কিছু না রাখিবে, পথের ভিখারী করে ছেড়ে দেবে
তবু কিছু কি বলিব? আর কি কাঁদিব
তুমি করে যেও, যা ইচ্ছা কর।
“আমি আর তোমার ভার বইতে পারছিনা!”- তোমার দেয়া শেষ মেসেজের এই লাইনটায় আমি অনেক আনন্দ পেয়েছি! বিশ্বাস কর একফোঁটা চোখের পানি ফেলিনি! কেনইবা ফেলব বলো? আমিতো দুঃখে ভালই থাকি। আমি যে একজন দুঃখবিলাসী।
একসময় মনে হত কত সহজেই না সুখী হওয়া যায়। তোমার পাশে বসা, একটু হাত ধরে থাকা। কত সুখ …কত কত সুখ।
সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভাষাই বলি-“মেয়েছেলের ভালবাসায় আমার আর বিশ্বাস নাই। ঘেন্না ধরে গেছে। এবার আমি এক তরফা ভাবাসবো। যেখানে দেনাপাওনার কোন ব্যাপার নাই। প্রেম, প্রেম। প্রেমতো বালির বাঁধ। আজ আছে কাল নাই। সত্য প্রেমতো ঈশ্বরে, একতরফা।আমি ঈশ্বরকেই ভালবাসব। আমি যে জেগে উঠেছি। মোহনিদ্রা ভেঙ্গে গেছে। দুনিয়ার হালচাল এই বোকাটা বুঝে ফেলেছে তবে ভোলা কি সহজ ব্যাপার। মানুষ কোন কিছুই ভুলতে পারেনা। মনের অতলে স্মৃতি হয়ে তলিয়ে থাকে। সুযোগ পেলেই ঠেলেঠুলে উঠে।”

কিন্তু কি করব বল??? তোমাকে তো আমার ভুলতেই হবে। কিন্তু সেসব টুকরো টুকরো স্মৃতি বহুবর্ণ পাথরের মত মজা নদীর বুকে পড়ে আছে। দিন নেই রাত নেই আমি একবার এটা তুলি তো ওটা ফেলি, ওটা ফেলি তো এটা তুলি। No I should not be weak, I should not be a sentimental fool. The dream crossed twilight between birth and dying. এটাতো সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভাষায় বলা হয়ে গেল। :((/:)


১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×