সংসদ জাতির। নির্দিষ্ট কোনো গোষ্ঠির নয়। তাই যে কোন মুল্যে বিএনপিকে সংসদে থাকা উচিৎ। সংসদের ভিতরে স্পীকারের সামনে দাড়িয়ে মিছিল, মিটিং, অবস্থান ধর্মঘট, অবরোধ করা উচিৎ। রাস্তায় পুলিশের মার খাওয়ার চেয়ে এ মারটা তারা সংসদের ভিতরে খেলে ফল আরো ভাল পাওয়া যাবে। এভাবে আন্দলনের একটা নতুন প্লাটফরমও তৈরী হবে। তবে.....
বিএনপি গনমানুষের দৈনন্দিন কষ্টগুলোকে ইস্যু করতে হবে।
প্রায় প্রতিরাতে গণহারে ডাকাতী হচ্ছে। সম্পদের সাথে সাথে মা-বোনদের ইজ্জতও লুন্ঠিত হচ্ছে। খুন করে খুনিরা রেহাই পেয়ে দ্বীগুণ উৎসাহে মেতে উঠছে। চাঁদাবাজী, টেন্ডারবাজী, ভর্তী-বানিজ্য, সরকারী চাকুরীর আওয়ামীকরণ, বাকস্বাধীনতা হরন, মতপ্রকাশে বাধা, ইসলামের উপর আঘাত, শীক্ষার বিধর্মীকরন, দেশ বিক্রির চুক্তি, সর্বগ্রাসী দ্রব্যমুল্য, ধ্বংশপ্রাপ্ত শেয়ার বাজার, সীমান্তে প্রতিনিয়ত আমাদের ভাই-বোনদের খুন হওয়ার মত জঘন্যতম ঘটনাগুলো বিএনপির আন্দোলনে সেভাবে উঠে আসছেনা। এটা অত্যন্ত দুঃখজনক।
দেশের হয়ে, দেশের মানুষের হয়ে কাউকেতো কথা বলতে হবে। না হলে প্রভুদের ধার মেটাতে ব্যস্ত ঘষেটিদের থামাবে কে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



