খুব ছোট বেলা থেকেই জাফর ইকবাল স্যারের অন্ধ ভক্ত।নাহ তার সাইন্স ফিকশন কেন যেন কখনোই ভাল লাগে নি বরং হুমায়ন আহমেদ স্যারের যে কয়টি পরেছি তাতেই মুগ্ধ হয়েছি।যাই হোক ছোটবেলা থেকে তার প্রথম আলোয় প্রকাশিত প্রায় প্রতিটি কলাম খুটে খুটে পড়েছে, স্যার যা বলেছেন তাই বিশ্বাস করে এসেছি।অবাক হয়েছি একজন মানুষ কিভাবে এতো নির্ভয়ে মুখের উপর সত্যিকথা বলে দেন।আমার কাছে জাতির বিবেক মানেই জাফর স্যার ছিলেন।
গতনির্বাচনের আগে স্যার তার লেখার মাধ্যমে আমার মতো তরুন প্রজন্মকে রাজাকারদের বিরুদ্ধে ভোট দিতে আহবান জানালেন।চিরকাল বিএনপি সাপোর্টার পরিবারে বেরে উঠেও স্যারের কথাই শুধু নিজে নই বরং আশেপাশের সবাইকে রাজাকারদের বিরুদ্ধে ভোট দিতে আহবান করলাম।যাক নির্বাচন শেষ হল আওয়ামিলীগ ক্ষমতায় আসল।অবাক হয়ে লক্ষ্য করলাম আমার প্রিয় মানুষটি হঠাৎ নিজেকে বদলে নিলেন।সবাই বিভিন্ন জাতীয় সমস্যায় স্যারের লেখা চান।কিন্তু স্যার নিজেকে শুধু শিক্ষার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর সাথে যুক্ত করতে ভালবাসেন।অথচ এই সরকার ক্ষমতায় আসার পর আমার বিবেচনায় খুব ভালভাবে দেশ চালালেও তাদের নিজেদেরই ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রন করতে পারছে না।গত ১ বছর ধরে ছাত্রলীগ তান্ডব চালিয়ে আসছে কিন্তু স্যার নিরব।বেশ কিছু দিন আগে একটা দায়সারা গোছের লেখা লিখলেন তাতেও তিনি পরোক্ষভাবে পত্রিকার দোষ দিলেন কারন তারা নাকি সব কিছু ঠিকভাবে লেখে না।অথচ স্যার গত সরকারের সময় অনেক বিষয় নিয়েই তীব্রভাবে লিখেছেন,আমাদের নাড়া দিয়েছেন।হঠাত করে স্যার কেন নিজেকে এভাবে গুটিয়ে নিলেন?ছাত্রলীগ গত ১ বছর ধরে এতো কিছু করে চলছে তাতেও স্যারের কেন ঘুম ভাংছে না?কবে স্যারের ঘুম ভাংবে কেউ বলতে পারেন?আর কতো লাশ পরলে স্যার কলম ধরবেন কেউ কি জানেন?
অনেক দিন আগে এই লেখা লিখেছিলামঃ Click This Link যার বিষয়বস্তু ছিল "জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না..."।অনেক দিন পর আজ নিজের মনের ভেতরের ক্ষোভ জানাতে এই লেখা লিখলাম।জাফর স্যারের মতো মানুষগুলো যখন দলীয় বুদ্ধিজীবির মতো নির্লজ্জ আচরন করেন তখন তরুন সমাজের ভরসার শেষ জায়গাটুকুও নষ্ট হয়ে যায়।প্রতিটি মানুষের নিজস্ব পছন্দ থাকেই কিন্তু জাফর স্যারের মতো মানুষ তো সাধারন কেউ নন।তারা এই ঘুনে ধরা জাতির বিবেক।জাতির যে কোন ক্রান্তিলগ্নে তাদের নেতৃত্ব আমাদের কাম্য।তারা কেন সময় সময় নিজেদের বদলে ফেলেন, হয়ে যান এক একটি দলের দলীয় কেউ? কেন কেন কেন?
দ্রষ্টব্যঃ আমি চাই না স্যারের বিরুদ্ধে কেউ অশোভন মন্তব্য করুক।ভদ্রভাবে নিজের ক্ষোভ মেটানোর জন্যই এই লেখা।কিছু অশোভন মন্তব্য মুছে দিলাম...
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



