সত্যি আজকে এই নিউজ পড়ার পর বাংলাদেশী হিসেবে প্রচন্ড গর্ব হচ্ছে।প্রামাণ্যচিত্র "বিউটিফুল বাংলাদেশ" দেখবার সময় সবাইকে বলছিলাম নিশ্চয়ই জিওগ্রাফি বা অন্য কোন চ্যানেলের বিদেশী কোন নির্মাতাকে দিয়ে এই অসাধারন কাজটি করিয়েছে। আজকে প্রথম আলোর মাধ্যমে জানতে পারলাম আমাদের দেশের স্বনামধন্য নির্মাতা গাজী শুভ্র এই অনন্য অসাধারন কাজটি করেছেন। আরো একবার বুঝতে পারলাম "আমরাও পারি"। অসাধারন কাজটির নির্মাতা গাজী শুভ্রকে অনেক অনেক ধন্যবাদ।
সাড়ে তিন মিনিটের প্রামাণ্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’

বাংলাদেশকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি হবে। এখানে থাকবে না নেতিবাচক কোনো কিছু। বিশ্বের সামনে একটি সুন্দর এবং অপার সম্ভাবনাময় দেশকে তুলে ধরতে হবে।
হ্যাঁ, বাংলাদেশটা আসলেই যে কতটা সুন্দর, কত কিছু আছে এখানে, যেকোনো পর্যটক তা দেখে অবশ্যই মুগ্ধ হবেন! এর সঙ্গে আছে শিশুদের শিক্ষা নিশ্চিত করার ব্যাপারটিও। এমনি নানা ভাবনা থেকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হলো সাড়ে তিন মিনিটের প্রামাণ্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন গাজী শুভ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রটি দেখে অনেকেই অভিভূত হন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কার চোখ দিয়ে বিশ্ববাসী এই সুন্দর ও চমৎ কার বাংলাদেশকে দেখছে? নিশ্চয়ই দেশের বাইরের কেউ। না, পুরো কাজটাই করেছেন বাংলাদেশের ছেলেরা।
শুভ্র বললেন, ‘ভালোবাসতে না পারলে দেশটাকে সুন্দরভাবে দেখা সম্ভব নয়।’
শুভ্র জানান, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রের মাধ্যমে ১৬ জানুয়ারি তিনি এই প্রামাণ্যচিত্র নির্মাণের অনুমতি পান। কাজ শুরু হয় ১৯ জানুয়ারি। দৃশ্য ধারণের কাজ শুরু হয় কক্সবাজার থেকে। এরপর পর্যায়ক্রমে বান্দরবান, নীলগিরি, চট্টগ্রাম, কাপ্তাই, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা, সুন্দরবন, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, বগুড়া, পাহাড়পুর, ঢাকার লালবাগ কেল্লা, রাতের শহীদ মিনারের দৃশ্য ধারণ করা হয়। কাজের মাঝপথে কাপ্তাই লেকে শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় নিহত হন প্রোডাকশন ব্যবস্থাপক জাহেদ। এ সময় তিন দিন কাজ বন্ধ ছিল। শুটিং-পরবর্তী পুরো কাজটা হয়েছে রেড ডট স্টুডিওতে।
প্রামাণ্যচিত্রটির ক্যামেরায় ছিলেন খসরু। পুরো কাজটা শেষ করতে সময় লেগেছে ২৩ দিন।
শুভ্র আরও জানান, বিশ্বকাপ ক্রিকেট চলার পুরো সময়টাতে এবং পরেও প্রামাণ্যচিত্রটি বিদেশি বিভিন্ন খেলার চ্যানেলে প্রায় প্রতিদিনই দেখানো হবে।
অসাধারন ভিডিওটির লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=8sQd4f76iF0
হাই কোয়ালিটি: http://www.youtube.com/watch?v=BVOWQaH8il0
নির্মাতা গাজী শুভ্রের ফেসবুক প্রোফাইলঃ Click This Link
নির্মাতা প্রতিষ্ঠান রেড ডটের ফ্যানপেইজঃ Click This Link
সোর্সঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



