“স্বাধীনতা” – বোল্ড অক্ষরে লেখা কতকটা বর্ণের একটা শব্দ।
আজকের এ দিনটাতে এ শব্দটাকেই নিয়েই যত হৈ-হুল্লোর, চারদিকে চেঁচামেচি, কোলাহল .. সবার মুখে মুখে স্বাধীনতা আর স্বাধীনতা, লাল-সবুজ পতাকার রং-এ গায়ে জড়িয়ে মহত্ব উপলব্ধির মহড়া। কত জ্ঞাণী-বিজ্ঞাণী এ নিয়ে কতকথা বলে চলেছেন, তার এখন আর কোন ইয়াত্তা নেই।
আজ সকালের পত্রিকায় আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেয়া লিখিত বাণী’টা পড়া হয়নি, ফোরাম, গ্রুপ, সোশ্যাল কমিউনিটি সাইটগুলোতেও শুধু এক বা দো অক্ষরের সীমিত বাণী, নয়তো গোটা চারেক লাইনের শুদ্ধ-চলিত ভাষায় স্বাধীনতার গুণকীর্তি।
আমিও বাদ যাব কেন, তবে অন্য যে কিছুর তুলনায় স্রোতে গা ভাসানোর মত তেমন কিছু নয়, স্বাধীনতা নিয়ে দু-চারটে কথা যা আমার ফেসবুক স্টাটাসে বিভিন্ন সময় লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলাম।
.
.
.
01 December
আমরা জীবনের সাথে যুদ্ধ করি; কখনো বা প্রতিনিয়ত : জীবনকে হারাতে পারিনা, আমরাই হেরে যাই !
02 December
স্বাধীনতা; 'বদলে যেতে নেই' - - 'বদলে দিতে নেই' ...
02 December
সেই তখন ১৯৭১; আর এখন ২০০৯ - সময়ের ব্যবধান না যত অথচ আমাদের মানসিকতায় 'এখন আর তখন' : ব্যবধান-টা বিস্তর !
03 December
স্বাধীনতা; আমরা কোন চিহ্ন'টি ব্যবহার করতে পারি - আশ্চর্যবোধক (!) অথবা প্রশ্নবোধক (?)
04 December
স্বাধীন স্বাধীনতা এবং স্বাধীনতায় পরাধীনতা; স্বাধীনতায় কেন শ্রেণীবিভেদ ? - অন্তত স্বাধীনতাকে শ্রেণীভাগ হতে মুক্ত করো !
05 December
একদা গুরু বলেছিলেন "বৎস! কখনো তোমার হৃদয়ে অহংকার আনিবেনা, জানিবে; অহংকার পতনের মূল" - গুরু'র মুখের উপর সেদিন কয়েছিলাম "গুরুজী, মাফ করিবেন; আমি অহংকার করি; মাত্র একটি - "স্বাধীনতা" আমাদের বিজয়, এ অহংকার আমায় সৃষ্টিশীল হইতে শিখায়েছে, পতনের নহে"
06 December
পাশের বাড়ীর চঞ্চলা-চপলা অষ্টাদশী মেয়েটিকে প্রতি বিকেলে এক পলক দেখা; এইটা আমার ব্যক্তিগত 'স্বাধীনতা', -কিন্তু- আমার দেশের আশের এবং পাশের অন্য দেশ যেনো চোখ তুলে তাকাতে না পারে; সেইটা আমার দেশের "স্বাধীনতা"
06 December
"তাঁরে আমি চোখে দেখিনি .. তাঁর অনেক গল্প শুনেছি .. তাঁর অনেক গল্প শুনে ... তাঁকে আমি বেশী বেশী ভালবেসেছি .... " এই 'তাঁকে এবং তাঁর' - একটাই -স্বাধীনতা-, আমার দেশের স্বাধীনতা !
07 December
মানুষরুপী হায়েনা'দের কথা জেনেছি আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে; সাধারণ কথায় আমরা যাকে বলি "হানাদার"
08 December
স্বাধীনতা; ‘লাঙ্গল’ দিয়ে চাষ করে ফলন হইলো ‘ধান’ সেইটা আবার নদীমাতা দেশ তাই ‘নৌকায়’ করে গঞ্জে আনলো, এইবারে ‘দাড়িপাল্লা’ দিয়ে মাপাজোকা – হায়রে স্বাধীনতা, ভাগযোগের এই রাজনীতিতে এভাবেই ব্যবচ্ছেদ করে চলেছি !
09 December
" স্বাধীনতা " - আক্ষরিক এ শব্দটি ' বলবার এবং লেখবার ' স্বাধীনতা - আমাদের অর্জিত বিজয় সেই স্বাধীনতাই আমাদের দিয়েছে !
10 December
স্বাধীনতায় জয়ের আনন্দ-ও আছে আবার হারানোর শোক-ও আছে - স্বাধীনতা কোন 'শোক দিবস' নয় - বিজয়ের আনন্দ উল্লাস !
11 December
স্বাধীন দেশে স্বাধীনতাকামী সৈনিক যখন স্বাধীনতা'র পদক বিক্রী করেন জীবন বাঁচাবার তাগিদে; আর যতবারই ভূলে যেতে চাই এ ঘটনাটি , পারি কি ? স্বাধীনতার বিজয়ের এ মাসে আত্মোপলব্ধিতে শুধু অনুতপ্ত আর অপরাধবোধ ছাড়া বাকী কিছুই অবশিষ্ট থাকেনা !
12 December
স্বাধীনতায় 'স্ব' শক্তি আছে; স্বাধীনতায় 'স্ব' গৌরব আছে।
14 December
হারানোই - ক্ষতি, কখনো সেই ক্ষতির পূরণ হয় নয়তো পুষিয়ে নেয়ার চেষ্টা করা হয়। ১৪ ডিসেম্বরের গোটা জাতির যে ক্ষতি; না তা হয় পূরণ, না পুষিয়ে নেয়া যাবে কখনো।
.
.
.
আজকের এ দিনে আর কি বলবো ! কিইবা লিখতে পারি .. নিজের ভেতরকার পুরোনো কটা’ কথা তুলে দিয়ে আমার সীমাবদ্ধটাকে এভাবেই উপসংহারের পথে টেনে নিই
“আসেন, আমরা সবাই – মানে পুরো গোটা জাতি; আজকের দিনটা পেরুলেই ভুলে যাবো স্বাধীনতার কথা, আমরা অপেক্ষা করবো আরো একটি ১৬ ডিসেম্বর”
বিজয় ভোগ বা উপভোগের নয়, তবুও আমরা তারই স্বাদ নিয়ে চলেছি; অদ্যবধি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



