somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

..র ুর জন্য ভালোবাসা

০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সককাল বেলা ক্লাস। ধড়মড় করে উঠি ঘুম থেকে। ক্লাসে যাই, বসে বসে হাই তুলি লেকচার শুনতে শুনতে। ক্লাস শেষ। বাসায় চলে আসি।

আবার পরের দিন--কাস, লেকচার, ঘুম, বাসায় ফেরা...।

পৌন:পুনিক।

মাঝে কখনও বা বন্ধুদের আহবান, কোথাও ঘুরতে যাবার, আড্ডা মারার। কখনও কখনও যাই, আমার সাথে একটা অদৃশ্য ছায়াও যায়। আমি তার হাত ধরি...পথ চলি--একসাথে।

বিকালটায় বারান্দায় এসে দাঁড়াই...ঠিক তখুনি একটা দমকা হাওয়া...আর আশ্চর্য সুন্দর নরম হলুদ একটা আলো--আপনিতেই খুলে যায় মনের দক্ষিন জানালা...চোখ বন্ধ হয়ে আসে, বিশাল আকাশের নিচে অনেক সবুজের মাঝে হাত ধরে ছুটে বেড়াতে দেখি দুইটা প্রজাপতিকে ---আমি আর ..র ু।

টুকরো টুকরো অসংখ্য ঘটনা চোখের ভিতরে ভীড় করতে করতে যেন গুঁতো মারে..."তোর চোখ দু'টা আলাহ বানাইছিলো, চোখ তো না যেন মাটির ব্যাংকের ফুটা!" আমি চোখ খুলে হেসে ফেলি। শান্তিতে আমাকে একটু ভাবতেও দিবি না পাজি?

সককালবেলায়ই কাস শুরু হতো সেদিনও...কেবল সকালে ওঠার বিরক্তিটা ছিলো না। সকাল থেকে সন্ধ্যা--কেবল আমাদের দু'জনের। মাঝের 12 ঘন্টা কি করে কেটে যেতো পাঁচ মিনিটে এখনও জানি না! দিনের বাই বাই করার আগে দু'জনের ছাইমুখ হাসাতে একসাথে গাইতাম, "আর কিছুক্ষন কি রবে বন্ধু, আরও কিছু কথা কি হবে?" রাতটা কোনক্রমে পার করতাম সকাল হবার অপেক্ষায়। মাত্র তো কটা ঘন্টার বিচ্ছিন্নতা!

..........................অপেক্ষার পালা আমাদের হঠাৎই বেড়ে গেলো, না রে ..র ু? কয়েক ঘন্টা থেকে কয়েক মাস করে করে বছর, আরো বছর....আচ্ছা,পরের বইমেলায় একসাথে বই কিনব তো আবার দু'জন, না রে? ফেব্রুয়ারীতে কত কি...পহেলা ফাল্গুন, ভ্যালন্টাইনস ডে। কিন্তু, ফেব্রুয়ারী...এত্ত দেরী...না না, ফেব্রুয়ারী লাগবে না, তারও আগে, যে কোন আরী! ...শুধু তুই থাকলে পাশে.....

কি যেন একটা বলতে চাইলাম তোকে...আচ্ছা থাক...। আরে, হাসছিস কেন?! মারব একটা...!

[link|http://www.mybanglamusic.com/mp3/index.php?dir=Band/Raaga/| GKUv Mvb-"ivMv"i "
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ সকাল ১০:৫৪
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×