somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=#4682B4]hv

০২ রা নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#800080]যারা বাংলা গান ভালোবাসেন তাদের অনেকেরই ইদানিংকালের বড় আফসোস যে এখন আর আগের মত ভালো বাংলা গান সৃষ্টি হচ্ছে না।

কথাটা আমার মতে একই সাথে ঠিক এবং ঠিক না (সবকিছুরই তো আসলে 50/50 উলটো সম্ভাবনা থাকে)। একদম ইদানিংকালের কিছু গান শুনে এবং দেখে (!) আমি মোটামুটি শিউরে উঠেছিলাম। অযৌক্তিক, মারাত্মক চিৎকার এবং টিভিতে প্রচারের জন্য যে ভিডিও তৈরি করা হয় সেখানে দেখি মৃগী রোগীর মত কিলবিল করে শরীর নাড়ানো (এটাকে নাচ বলে মর্যাদা দেবার কোন মানেই হয় না)।

এই ধারাটা পাশ্চাত্য সংগীতকে নকল করতে গিয়ে কি যে খিচুরী একটা ধারা প্রচলন করেছে বুঝি না। অথচ পাশ্চাত্য সংগীতের আসল সৌন্দর্যকেই তারা তুলে আনতে পারে নি।

কিন্তু কেবল এই ধারার কারনে বাংলা বর্তমান গানকে নিয়ে হতাশ হবার দিনও মনে হয় শেষ। কয়েক বছর ধরে বাংলা ব্যান্ড সংগীতে বেশ বড়সড় একটা পরিবর্তন লক্ষ্য করছি। যারা আসছেন কাজ করতে তারা গান শিখে, বুঝে সৃষ্টিশীল কিছু করার উদ্দেশ্য নিয়েই আসছেন। মূল ধারার আধুনিক নতুন ভালো গানের অভাব খুব একটা দূর না হলেও এই ব্যান্ডগুলো একটা প্রশংসনীয় নতুন ধারা গড়ে তুলতে সক্ষম হয়েছে।

আমরা যারা দেশীয় বাংলা ভালো গানের অভাবে বেশ কয়েক বছর ধরে ভারতীয় ব্যান্ড এবং সুমন, নচিকেতা অথবা অঞ্জন দত্তের গানে ডুবে আছি তাদের জন্য বলি আমাদের দিন এসেছে। [গাঢ়]অর্ণবের[/গাঢ়] গান শুনে যতটা আশাবাদী হয়েছিলাম বাংলা গানের ব্যাপারে, তেমনি আরো অনেকেই ভালো কাজ করছে। একদম রিসেন্ট বের হওয়া [গাঢ়] যাত্রী[/গাঢ়]-এর "ডাক" অ্যালবামের গান শুনে আবার নড়েচড়ে বসেছি। একটা গানের লিরিক দিচ্ছি এখানে।

[গাঢ়]দেখব আকাশ দেখব পাহাড়
দেখব নদী ওই অন্য পাড়
আঁকব ছবি নিজের মত
রংতুলি হাতে আর কতক্ষন?
আমরা স্বপ্নে বাঁচি স্বপ্ন গড়ি
স্বপ্ন বুকে ধরে দেব পাড়ি -বহুদূর।।

একই ছাদ একই আকাশতলে
আমরা জোছনা দেখি ওরা কান্না ভোলে
করি আজকে তাই স্বপ্ন বাছাই
পূর্ণিমার আলোয় তা ওদের দেখাই।
আমরা স্বপ্নে বাঁচি........।।

পৃথিবীর কালো যত অন্ধকার
চাইলে সরে যাবে তা আবার
প্রয়োজন শুধু একটু আশার
এখনই সময় স্বপ্ন বোনার।
আমরা স্বপ্নে বাঁচি.....।।[/গাঢ়]

ডাউনলোড করুন [/রং] GLvb থেকে। বুঝবেন আশাবাদী হবার সময় এখনও ফুরিয়ে যায় নি।


স্রেফ মজা করার জন্য মৃগী রোগী টাইপ গানের একটা wjsK দিচ্ছি। এখানে 1 এবং 5 নাম্বার গান (শিল্পী পুনম) শুনে আমার কি মনে হয়েছিলো সেটা এখানে লিখা যাচ্ছে না! :-)
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৬ রাত ১২:০৩
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×