হবে কি দেখা?
১১ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:৪২
"তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই।
আজ রঞ্জনের সাথে আমার দেখা হবে।
জানলে কি করে?
হবে হবে, দেখা হবে। খবর এসেছে।
সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে?
যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রঙ বাতাসের লীলা।
তার মানে, আকাশের রঙ্গে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে।
যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব, উড়ো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছল।"
রবীন্দ্রনাথ ঠাকুরের "রক্তকরবী" থেকে তুলে নিলাম। ভদ্রলোক সবার নিভৃত প্রাণের দেবতা, তাই কি করে যেন সেই কবে জেনে বুঝে বসে আছেন সবার মনের খবর। আমিও তার থেকে নিয়ে আমার সাথেই কথা কইলাম, প্রথম পাতার জন্য নয়।
প্রকাশ করা হয়েছে: আমার দক্ষিন খোলা জানলা বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৭ সকাল ১০:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
দেখা হইলো কি তাহার সাথে?
অনিক বলেছেন:
বিশ্বস্তসূত্রেখবর পেলাম তোমর রঞ্জন নাকি এখন ঢাকায় (নাকি দেশের বাড়ী গেছে?) ওকে বলো অনেকেই ওর সাথ দেখা করার ইচ্ছে প্রকাশ করে অপেক্ষা করছে। কী ! শুধু কী নিজের আঁচলের নীচে ঢেকে রাখবে? একটু আমাদের সাথে মিশতে দেবে না? আরে বোকা (আমার চেয়ে 100 গুন বুদ্ধিমতি) মেয়ে ভয় নেই আমরা নিয়ে পালিয়ে যাব না। বেশীক্ষণ আটকেও রাখবো না।
অনিক বলেছেন:
নন্দিনী'র আকাশ আজ রঞ্জিত, প্রজাপতি'র ঢাকা আজ "মেলাবর্ণে" উজ্জ্বল।
ঝরা পাতা বলেছেন:
'পথের তবে শেষ কোথায়' জিগোতে নেই সই,জেনে নাও পথচলাটাই সার, দুজনাতে চলবোই।
কবীরের কবিতা -
দেখা হবে কি শিরোনাম দেখে মনে পড়ে গেলো।
অতিথি বলেছেন:
পড়েছি। আর এখানেও রবীন্দ্রনাথ....[link|http://www.somewhereinblog.net/admin/userpanel/viewpost/25366|c
অতিথি বলেছেন:
ঠিকাছে। ঠিকছিলো।
অতিথি বলেছেন:
ঠিক তো ছিলো...এখন ঠিক নাই...বসন্ত শেষ...আবার অপেক্ষা...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















...অনুমান করে নিলাম।