আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া

০২ রা জানুয়ারি, ২০০৭ ভোর ৬:০০

শেয়ারঃ
0 0 0

[রং=#800080]অজস্র কবিতা-গান মাথার মধ্যে অনবরত ঘুরঘুর করে অবশেষে কানের কাছে এসে মুচকি হেসে বলে, "কি গো, আমরা কি তোমার মনের কথা বলি না?" আমিও হাসি...ওদেরকে টেনে এনে সারাক্ষনের সংগী করি...গুনগুন করতে করতে ভাবি,

"সহসা থামিয়া গেলো সৌর অবর্তন
সহসা সহস্র পক্ষি তুলিলো গুঞ্জন
সহসা দক্ষিনা বায়ু শাখা দুলাইয়া
সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া!"

হুমম, কেমন করে যেন অবশেষে ব্যাপারটা ঘটেই গেলো...ব্যাপারটা, মানে আমাদের বিয়েটা -- আমার এবং কনফু'র! এই নিয়ে আর কিছু বলছি না, শুধু[/রং] [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ড়ৎড়ঢ়রনষড়ম/ঢ়ড়ংঃ/28692159]পিয়াল ভাইয়ের[/লিংক] [রং=#800080]কাছে কৃতজ্ঞতা, আমাদের আগেই খবরটা ব্ল্লগে দিয়ে দেবার জন্য।

ঈদ, নতুন বছরের শুভেচ্ছা রইলো সবার জন্য, আর আমি থাকি আমার গানগুলো নিয়ে ------

"বিন্দু আমি তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছো...."[/রং]

 

প্রকাশ করা হয়েছে: আমার দক্ষিন খোলা জানলা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩১
অতিথি বলেছেন: কনগ্রাচু্যলেশন, কনগ্রাচু্যলেশন। সুখী জীবনের কামনা রইল।
২. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৫
দুররা বলেছেন: অনেক অনেক অভিনন্দন।
৩. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৮
হিমু বলেছেন: তাই তো বলি, এরা ব্লগায় না কেন?!

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!
৪. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০৯
শুভ বলেছেন: প্রজাপতি,
আপনি নাকি চীনা জ্ঞানীর সঙ্গে চীন দেশে চলে যাচ্ছেন...!

অভিনন্দন এবং আপনার নতুন ভুবন হোক আলোকিত।
৫. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১:১৬
শুভ বলেছেন: প্রজাপতি,
ভাল কথা, কী সৌভাগ্য, এই চৈনিক জ্ঞানীর কাছাকাছিই থাকে শুভ
৬. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১:২৯
অতিথি বলেছেন: মুর্শেদ, দুররা, হিমু, শুভ,

অনেক অনেক ধন্যবাদ সবাইকে।

জি শুভ, এইজন্যই তো সেদিন দেখলাম আপনাকে!
৭. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৭
অতিথি বলেছেন: ওরে বাবা একবারে বিয়ে!!!!!!! আমি ভাবলাম এংগেজমেন্ট পর্যন্ত গড়িয়েছে ঘটনা! বিয়ে!!!!!!! কনগ্র্যাচুলেশনস!!!! অসাধারন সংবাদ, আমার আগামী পাঁচ দিন দারুণ যাওয়ার মত খবর! পরীক্ষা শেষ হয়েছে তো আপনার নাকি পরীক্ষার আগেই ঝুলে পড়লেন? যেমনই হোক, অসাধারণ কাটুক এখন থেকে বাকি দিনগুলো!
৮. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ২:২২
অতিথি বলেছেন: প্রজাপতি নিবন্ধ:
ব্লগেই পরিচয়?
অনেক অনেক শুভেচ্ছা ও অযুত সুন্দর দিনের কামনায়....
..তীরন্দাজ
৯. ০২ রা জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৩
অতিথি বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
হানিমুন কোথায় করছেন? ব্যাংকক হলে পাতায়ায় আসার আমন্তন্ন রইলো...
১০. ১২ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
অনিক বলেছেন: ওরে বাবা, এ কাকে দেখছি আজকে ব্লগে? এতদিন পর মনে হলো আমাদের কথা? খুব ব্যস্ত সময় কাটছে নাকি মনের মানুষকে নিয়ে? আমাদের একটু সময় দিও। একেবারে ভুলে যেওনা।
১১. ১২ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
সারিয়া তাসনিম বলেছেন: তোকে যে সমুদ্র দিয়েছিলাম বিয়ের উপহার হিসেবে , সেটা কি পছন্দ হয়েছিল না কি রে প্রজু ?

অনেক সুন্দর হোক তোদের জীবনটা
অনেক সুখ ঘিরে রাখুক সারাক্ষণ
মধ্যবিত্তের সাধারন সুখ না ,
অ-সা-ধা-র-ন সুখ ।।
১২. ১২ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
ইমটি বলেছেন: অভিনন্দন!! আগামী দিনগুলো সুন্দর কাটুক।
১৩. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:৫৭
420-2 বলেছেন: এই কবিতার কবি

পড়ার মনৈ হয়েছিল এই কবিতাটি আমার লেখা উচিত ছিল কোন কারনে লেখা হয়নি
১৪. ১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৯:১৮
অতিথি বলেছেন: আজ বেশ কিছুদিন পর ব্লগে এলাম। তাই অভিনন্দন প্রাপ্তির জন্য ধন্যবাদটুকু আগে দিতে পারিনি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।

আস্ত, তোমার উচ্ছ্বাসমাখা রিঅ্যাকশন খুব মজা লেগেছে। পরীক্ষা শুরু হলো আজ থেকে।

তীরন্দাজ, আমার ব্লগে প্রথম :-) । না ভাই, পরিচয় আরো ছয় বছর আগে থেকে!

শিমুল, এবার তো হলো না, নেক্সট টাইম আসছি দাঁড়ান।

অনিক, মাঝে ঐদিন একটু ঢু মেরেছিলাম, ভালো আছেন তো?

সারিয়া'পু, সমুদ্্রটাই? অ-সা-ধা-র-ণ গিফট!

ইমটি এবং 420 কে ধন্যবাদ।
১৫. ১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:১৬
অতিথি বলেছেন: আশির্বাদ করি :
ঝুলে থাকো আজীবন ।
১৬. ১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫৮
অতিথি বলেছেন: অভিনন্দন!

শেষ পর্যন্ত আপনাদের মাঝের সুন্দর সম্পর্কটা নষ্ট করে ফেললেন!
১৭. ১৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:২৩
অতিথি বলেছেন: কেন ঝুলে থাকবে....জড়িয়ে থাকো আজীবন।
১৮. ১৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩৫
অতিথি বলেছেন: অশ্লিল @ দুস্তাইন
১৯. ১৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:৪৩
অতিথি বলেছেন: মুখ খারাপ করাইয়ো না..তুমি খুব শ্লিল কথা কইছো!!!
২০. ১৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৬
অতিথি বলেছেন: ইয়াল্লাহ, বদ্দা স্বরহীন আপু, করেন কি? নো ঝগড়া অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি ইনশাল্লাহ যত রকম ভাবে থাকা যায় তার সব গুলাই অ্যাপ্লাই করব। আফটার অল সারা জীবনের ব্যাপার, বৈচিত্রের একটা ব্যাপার আছে না? হি হি হি।

মিয়া...ভাই, দোয়া করি আপনার সুন্দর সম্পর্কও এরকম মধুরভাবে নষ্ট হোক!
২২. ১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:২১
অতিথি বলেছেন: প্রজজাপতি কেমুন আছে?
২৩. ১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:২৩
অতিথি বলেছেন: বড় হইয়া গেলা
প্রমোশিত হওয়ায় অভিনন্দন ।
২৪. ১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৪
অতিথি বলেছেন: সাদিক ভাই,
"ভালো লাগে রে সবই" পর্যায়ে আছি। আপনি ভালো তো? অনেক দিন পর দেখলাম আপনাকে।

হাসান ভাই,
অভিনন্দন সানন্দে গ্রহন করছি কিন্তু প্রথম কথাটা... :-( বড় হতে মন চায় না তো, হব না হব না হব নাাাাাাাাাাাাা
২৫. ১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪০
অতিথি বলেছেন: খুবই ভালো। যতদিন ঐ পর্যায় ধইরা রাখন যায় তত দিনই ভালো। এইটাই সেই হাবিজাবি স্বর্গের রূপকথার অনুভবটা মনে কয়। ধইরা রাখো।

আমি আছি ভালো। দ্যাশে যাইতে পারি শিঘ্রি খোদার যদি মন চায়।
২৬. ১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪১
অতিথি বলেছেন: সাধু কথার ধরনে মনে হইতাছে যেনো অভিজ্ঞাতজাত ।
প্রজাপতি এখন আপনার সিনিয়র মনে রাইখেন ।
২৭. ১৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১:১১
অতিথি বলেছেন: হাহাহা... কি যে কন!

কানের পাশ দিয়া গুলি গ্যাছে, বিন্ধে নাই।
২৮. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:০৪
ঝরা পাতা বলেছেন: দোলনচাপা তো?
সেই ফুলের সুঘ্রাণে, মৌতাতে ভরে থাক দুটি প্রাণ। অনেক অনেক শুভকামণা।
২৯. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:০৪
ঝরা পাতা বলেছেন: ছবিটা খুব সুন্দর।
৩০. ২২ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩০
অতিথি বলেছেন: অনেক অনেক অভিনন্দন, কনফু আর প্রজাপতি ... সারাজীবন সুখে থাকুন ... সবধরনের শুভকামনা রইল।
৩১. ২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪২
অতিথি বলেছেন: তবে পোস্ট দেয়া চাই নিয়মিত।
৩২. ৩১ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫৩
অতিথি বলেছেন: ঝরা পাতা, অনেক দেরী হলো উত্তর দিতে, ক্ষমা করবেন। শুভকামণা মন পেতে নিলাম।

মৃন্ময়, আমি তো পোস্টানোতে এমনিতেই খুব নিয়মিত নই, তবে পরীক্ষাটা শেষ করে আশা করছি অন্তত আগের মত হব।

সাদিক ভাই, দেশে আসছেন? খুব ভালো, হয়তো দেখা হয়ে যাবে। ভালো থাকবেন।
৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:১৪
কনফুসিয়াস বলেছেন: ওহ, তোরে তো অভিনন্দন জানানো হয় নাই!
কনগ্র্যাটস! :-)
৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৮
আপন তারিক বলেছেন: অভিনন্দন!
অনেক দেরিতেই জানালাম! নাকি আগেই জানিয়েছিলাম!!!

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

কেন খুঁজিস মিছে সোনার মত

হারিয়ে যাওয়া দিন-

কেন ভাবিস বসে চেরাগ হাতে

আসবে আলাদিন--

কেন আঁকিস মনে বৃথাই কেবল

অসম্ভবের ছবি

কেন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ