somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুদাই

০৫ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#800080]প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আমার স্মৃতি খুবই খারাপ, সারাদিন মোবাইলে রিমাইন্ডার বাজে, "এইটা কর, সেইটা কর" ধরনের। আজকে একটু রূপচর্চার শখ হয়েছিলো, রূপচর্চা বলতে চোখের নিচের কালি দূর করা প্রকল্প। রাত জেগে জেগে চোখ গর্তে ঢুকে বসে আছে, চোখের নিচে পড়েছে প্রায় অমোচনীয় কালি। এমনেও খুব একটা পদের না চেহারা, এখন আশটিপেতি-কানিপিশাচীর (ইনারা পেত্নী সম্প্রদায়ের মাঝে খুবই উচচ শ্রেনীর) কাছাকাছি চলে গেছি।

রিমাইন্ডারে কাজ হলো না, সামান্য এডিট করে ওখানে আগামীকালের তারিখ দিয়ে দিয়েছি। দেখি কাল হয় কিনা!

আজব দিন কাটছে, ভালো লাগার মত যা দেখি সবই স্মৃতি। সবচেয়ে ভালো লাগার স্মৃতিগুলো আবার রিনিউ করার একটা প্রবল সম্ভাবনা আছে, সেই আশায় বসে আছি, যার জন্য দেশ ছাড়ার মত ভয়াবহ কঠিন দাম দিতে হবে--কষ্ট কষ্ট অনুভূতি নিয়ে লাল-সবুজ রঙের যেকোন কিছুর দিকে তাকাই, বুকের মধ্যে তীব্র একটা ব্যথা কেমন জানি চিনচিন করে--যাবো গা দেশ ছাইড়া? আমিও?!

কিন্তু ওপর থেকে নাটের গুরু হাসেন..."যেতে যখন চাস না এখুনি, থেকে যা আর ক'টা দিন"...তিনি যখন হেসেছেন, সে হাসিকে সমর্থন করে সামান্য পাসপোর্টটাই হয় না আমার তিন মাসেও! কেন?--জরুরী অবস্থার ক্যাচাল। সুতরাং ভিসা বহুত দূরের কথা।

আমি পড়েছি মহা ফান্দে...দেশ ছাড়ব ভেবে যেখানে কান্নাকাটি অবস্থা সেখানে এখন যেতে পারছি না বলে মন খারাপ করে বসে থাকি। হাসান মোরশেদ ভাই কবে যেন আমাকে বলেছিলেন, "ভালো থাকার জন্য দীর্ঘ ক্লান্তিকর অপেক্ষা"। মাঝে মাঝে ভাবি খুব হাই পাওয়ারের ধৈর্যবটিকা খাওয়ানো হয়েছে মনে হয় আমাদের। নইলে বছরের পর বছর এমন করে...কেমন করে?![/রং]
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:৪৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×