খুব ভালো করেই মনে আছে, ২০০৬ এর ২৬শে জুন সামহয়্যারে একটা কবিতা পোস্ট করে এই ব্লগে আমার যাত্রা শুরু হয়েছিলো। সেদিন খুব সকালে ঘুম থেকে উঠেই কবিতাটা পোস্ট করেছিলাম, সেই থেকে শুরু... এর মাঝেই কেটে গেছে দু'টো বছর। অথচ মনে হচ্ছে এইতো সেদিন সামহয়্যারে প্রথম লিখা পোস্ট করা, মন্তব্য পাওয়া, ভালোলাগা থেকে ভালোবাসা... সেই থেকে আজকের এই পর্যন্ত আসা। খুব খারাপ লাগে যে, ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে খুব বেশী লিখা পোস্ট করতে পারিনি, যার বেশীর ভাগ লিখাই ছিলো আমার কবিতা।
বাংলা ব্লগিং-এ আমার প্রথম পদচারণা এখানেই। অনেক আবেগ, ভালোলাগা, ভালোবাসা মিশে আছে আমার এই ব্লগে। প্রবাসে থেকে দেশের মানুষের কথা, অনুভূতি জানার জন্যে এর চেয়ে ভালো আর কোন পথ আমার জানা নেই। সহস্র ব্লগারের মন্তব্য, তাদের লিখা আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। অনেক দূরে থেকেও মনে হয় দেশের খুব কাছাকাছিই আছি, আমার দেশের মাটি-মানুষের খুব কাছাকাছি।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল সাইটটির সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন, যাদের চেষ্টা আর ভালোবাসার ফসল আজকের এই সামহ্যয়ার তাদের কাছে, সাইটটির সকল ব্লগারদের কাছে। প্রার্থনা রইল সাইটটি আর্ন্তজালে বেঁচে থাকুক অনন্তকাল, সবার ভালোবাসা নিয়ে। সাইটটি এগিয়ে যাক বাংলার পতাকা হাতে। সবাই ভালো থাকুন।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।