SOPA & PIPA কে আপনিও না বলুন
১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনারা যদি আজ উইকিপিডিয়াতে কোন কারণে ভিজিট করে থাকেন, তাহলে দেখতে পাবেন সাইটটির উপরের দিকে বলা হয়েছে, "
আগামী ২৩ ঘন্টার মধ্যে উইকিপিডিয়ার ইংরেজী সেকশন পুরোপুরি বন্ধ করে দেয়া হবে ২৪ ঘন্টার জন্য "। কারণ হিসেবে বলা হয়েছে আমেরিকার সিনেটে প্রস্তাবিত SOPA & PIPA বিল পাশ হলে মুক্ত বিশ্বকোষ ইউকিপিডিয়ার উপর সরকারের কর্তৃত্ব/নজরদারি চলে আসতে পারে। আপাত দৃষ্টিতে কপিরাইট আইনকে মূলত ঢাল হিসেবে ব্যবহার করা হলেও এটা পরবর্তিতে পুরো ইন্টারনেটের মুক্ত বিশ্বকে অনেকক্ষেত্রেই সংকুচিত করে ফেলবে।
ব্যক্তিগতভাবে আমি এ ব্যাপারে উইকিপিডিয়ার সাথে পুরোপুরি একমত। এই সমর্থনের ধারাবাহিকতায় আমি আমার ব্লগ সাইটে "আমরা SOPA & PIPA কে না বলি" সংবলিত ব্যাকগ্রাউন্ড সংযুক্ত করেছি। আপনি যদি ব্যক্তিগতভাবে কোন সাইটের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। দেশ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে, শুধুমাত্র ইন্টারনেটের ব্যবহারকারী বা অনলাইন বিশ্বের অধিবাসী হিসেবে আসুন আমরা এর প্রতিবাদ জানাই। আমেরিকা এবং আমেরিকার বাইরে থেকেও আসুন আমারা তাদের জানিয়ে দিই, মুক্ত ইন্টারনেটকে প্রভাবিত করতে পারে এমন কোন আইনকে আমরা সমর্থন করিনা। সবার সহযোগিতা কামনা করছি এর পাশাপাশি এ ব্যাপারে সামহয়্যার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন