হেলাল হাফিজের মাত্র একটা কবিতার বইয়ের খবর জানিঃ "যে জলে আগুন জ্বলে"
একেকটা কবিতা কী!!! লোম খাড়া হয়ে যায়। কয়েকটা লাইন শেয়ার দেইঃ
হয় তো দু’জন হারিয়ে যাবো ফুরিয়ে যাবো
তবুও আমি যুদ্ধে যাবো তবু তোমায় যুদ্ধে নেবো
অন্যরকম সংসারেতে গোলাপ বাগান তৈরী করে
হারিয়ে যাবো আমরা দু’জন ফুরিয়ে যাবো...
মাটির সথে মিশে গিয়ে জৈবসারে গাছ বাড়াবো
ফুল ফোটাবো, গোলাপ গোলাপ স্বদেশ হবে
তোমার আমার জৈবসারে। তুমি আমি থাকবো তখন
অনেক দূরে অন্ধকারে, অন্যরকম সংসারেতে।
কিন্তু সে কই এখন?? আর কোন কবিতা পাইনা। জানিওনা সে কোথায়। কেউ জানেন? বলবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



