নষ্টালজিয়া... (সব দোষ এহশামীম এর)
২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনের মাঝপথে এসে দাড়িয়ে ছেলেবেলার স্মৃতী হাতরাই। অনুভব করি দ্রুত ফুরিয়ে যাওয়া সময়কে। কত কিছু করার ছিল... কিছুই করা হলো না এখনো ... বার বার মনে হয়.. আহা যদি ফিরে পেতাম পেছনে ফেলে আসা দিনগুলো। আরো আগে থেকে অনেক কিছু শুরু করা যেত। অনেক কিছুই পড়ার ছিল ইচ্ছা ছিল শেখার ... যা এখন আর সম্ভব নয়। সময় ফুরাতে শুরু করেছে।
খুউব ফিরে পেতে চায় ছেলে বেলার নানান রঙের দিনগুলো। ফুলের উপর বসে থাকা নানান রঙের ফড়িং গুলোকে ধরার কি আপ্রান প্রচেষ্টা। ছুটে চলা পেছন পিছন। অথবা পাখির বাসার খোজে বের হওয়া। বইগুলোকে অন্য কোন ক্লাসমেটকে ধরিয়ে দিয়ে স্কুল এর দেয়াল পেরিয়ে পালিয়ে ফুটবল খেলতে ছোটা। এখন যে রোদ দেখেই ঘামতে থাকি অথচ তখন এটা কোন ব্যাপারই ছিল না। রোদ-ঝড়-বৃষ্টি কে থামায় আমাদের। মনে আছে নানা বাড়িতে বেড়াতে গেলে... বোশেখ মাসে প্রচন্ড বেগে ধেয়ে আসা কাল বৈশাখি ঝড় ... যে বাতাসে দাড়ানো যেত না... অথচ সেই বাতাসে আম কুড়াতে বের হয়ে পরতাম। রাতে ঝড় হলে হারিকেন সাদা পলিথিন ব্যাগ এ ভরে বের হতাম...
রঙ হারায় অনাবিল সুখ আর স্বার্গীয় প্রশান্তির প্রেমেও। পাশের বাসার মেয়েটার জন্য আয়রন করা ড্রেস ছারা চলতই না। চুলে ভাজ মারতে মারতে তো মাথাই খালি হয়ে গেল। আজ পথ হারায় অবলিলায়... তবে এ পথ হারানো যে কেবল হারানোর জন্যই নয়, তাও তো সত্য। শাশ্বত প্রেম আজীবন বাজে, ভেতরটায়। আর তাই ফিরে পেতে চায় মন ফিরে যেতে চায়। কোথায়? সেই ফেলে আসা দিন...
(চলবে...)
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন