আমার প্রিয় পোস্ট

© এই ব্লগের কোন লেখা, ছবি বা মন্তব্য আংশিক বা সম্পূর্ণ বা সারাংশ আকারে লেখকের লিখিত পূর্ব অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

ডাইনোসর যুগ ও তৎ পরবর্তী কিছু বিলীন হয়ে যাওয়া প্রাণী যাদের কে কখনো আমরা মনে করি না

০১ লা মে, ২০১০ রাত ৮:৫৩

শেয়ারঃ
0 2 0

আমরা সব সময়েই ডাইনোসরের কথা জানি এবং তাদের নিয়ে মাঝে মাঝে কৌতুহল বসত পড়াশুনা ও করে থাকি।কিন্তু সেই ডাইনোসর যুগে ডাইনোসর ই এক মাত্র প্রাণী পৃথিবী তে ছিল না,তার সাথে ছিল আরো অনেক প্রাণীই যাদের আমরা কখনো মনে করি না।তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ছিল পরাক্রমশালী।আমরা আজ তাদের কথাই জানবো।

নীচে তাদের বিবরণ দিচ্ছি একে একে:

১: Dunkleosteus: এটা ছিল একটি প্রাগৈতিহাসিক বিশাল এক প্রকার মাছ।এরা ৩৩ ফুট দীর্ঘ ছিল।এদের শক্ত চোয়াল ছিল যা কিনা বর্তমান কোন টাইগার হাঙ্গারের চোয়াল থেকে ও শত গুন শক্তিশালী ছিল।এদের ওজন ছিল প্রায় চার টন।এরা মাংসাশী প্রজাতির ছিল অর্থাৎ অন্য জলজ প্রাণী খেয়ে এরা বেঁচে থাকতো।এদের দাঁত ছিল না,তা বদলে এদের দুটো চোয়াল ছিল যেটা কিনা শিকার কে চূর্ণ-বিচূর্ণ করে দিত।তবে এরা ভালো সাতারু ছিল না।



২: Archaeopteryx:এদের কে অনেক বিজ্ঞানী প্রথম পাখি বলে থাকেন।এরা জুরাসিক সময়ের ওপরে বিদ্যমান ছিল বর্তমান জার্মানির দক্ষিণাংশে।এরা উচ্চায় ১ দশমিক ৬ ফুট ছিল।এরা অতটা হিংস্র ছিল না অন্যদের তুলনায়।এদের বিশাল বড় পাখা ছিল,ছোট ছোট ধারাল দাঁত দুই পাটি,সেই সাথে এদের হাতের আঙুলে ধারাল নখ ছিল শিকার করার জন্য।



৩: Elasmosaur:এদের বসবাস ছিল পৃথিবীতে ১৩৫ মিলিয়ন বছর থেকে ৬৫ মিলিয়ন বছর পূর্বে।এরা ৪৬ ফিট উঁচু এবং ওজন ২ দশমিক ২ টন ছিল।শরীরের অর্ধেক অংশই ছিল গলা নিয়ে।এদের দাঁত ও ছিল এবং এরা দ্রুত সাতার কাটতে পারতো।



৪: Deinotherium: এরা সাধারণত মধ্য মায়োসিন যুগ(২৩.০৩ থেকে ৫.৩৩ মিলিয়ন বছর পূর্বে ) থাকে শুরু করে প্লাইসটোসিন যুগের(২.৫৮৮ মিলিয়ন থেকে ১২০০০ বছর পূর্বে) পূর্ব পর্যন্ত পৃথিবীতে ছিল।হারিয়ে যাওয়া প্রাগৈতিহাসিক প্রাণীদের মধ্যে এরা তৃতীয় বৃহত্তর প্রাণী ছিল।এরা লম্বায় ১৫ ফুট ছিল এবং ওজনের দিক দিয়ে ১৬ টনের মত ছিল।এরা দেখতে অনেকটা বর্তমান হাতির মত দেখালেও এরা হাতি থেকে ভিন্ন,কারণ এদের ভিন্নতা লক্ষ করা এদের মাথায় এবং এদের শুঁড়ে।তাছাড়া ও এরা আরেকটু ভিন্ন ছিল এদের চোয়ালের দাঁত এর দিক দিয়ে,এদের দাঁত চোয়ালের নীচের দিকে ছিল।এরা বিরাজমান ছিল এশিয়া,আফ্রিকা ও ইউরোপের অনেক জায়গায়।



৫: Opabinia:পৃথিবীতে পাওয়া দুর্লভ প্রজাতির যত গুলো ফসিল পাওয়া গেছে তার মধ্য এদের টা অন্যতম।এদের ফসিল পাওয়া গিয়েছিল ব্রিটিশ কলম্বিয়া তে।এরা সমুদ্র পৃষ্ঠে বসবাস করত।এদের শরীর নরম ছিল।এরা দৈর্ঘে ৭ সেন্টিমিটার পর্যন্ত ছিল।এদের মাথায় ৫ টি চোখ ছিল।মাছের মত এদের শরীরে সাতার কাঁটার সুবিধার জন্য লেজ ছিল।এদের মুখের দিকটা অদ্ভুত ছিল।এদের মুখ খানিকটা পেছনে ছিল এবং সামনের দিকে একখানা শুঁড়ের মত জিনিস ছিল যা কিনা শিকারে ব্যবহৃত হত এবং সেই সাথে খাদ্যকে মুখে নেওয়ার জন্য ও এটি কাজে লাগানো হত।



৬: Helicoprion: একে অনেক সময় সর্পিলাকার করাত ও বলা হয়ে থাকে।এরা হাঙ্গর এর জ্ঞাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।এদের খুব বেশী ফসিল পাওয়া যায় নি।এদের বসবাস ছিল ২৮০ মিলিয়ন বছর পূর্বে।এরা লম্বায় প্রায় ১০-১৫ ফুট ছিল।এদের একটা জিনিষ বেশ মজার সেটা হচ্ছে এদের নীচের চোয়ালে বৃত্তাকার করাতের মত অনেক দাঁত ছিল।



৭: Quetzalcoatlus: উড়ন্ত পাখীদের মধ্য এরা সবচেয়ে দীর্ঘকায় প্রাণী।এদের শরীর পশমী ছিল।এদের ডানার দৈর্ঘ্য ৩৬ ফুট এবং এদের উচ্চতা প্রায় ৩২ ফুট ছিল।এদের ভর ছিল ৯০-১২০ কিলোগ্রাম।এদের অনেক সুঁচালো ঠোঁট ছিল যা কিনা খাদ্য মজুদ ও শিকারে ব্যবহৃত হত।এটির ফসিল পাওয়া যায় টেক্সাসে ১৯৭১ সালে।



৮: Dimorphodon: জুরাসিক পর্বের শুরুর দিকে এদের বসবাস শুরু হয়।এদের ফসিল পাওয়া যায় ১৮২৮ সালে ইংল্যান্ড এ।এর চোয়ালের ভিতরে দুই ধরনের দাঁত ছিল।এর লেজ ছিল যা কিনা ৩ দশমিক ৩ ফুট লম্বা ছিল।এর একটা বিশেষ দিক ছিল এর ঘাড় অনেক ছোট ছিল এর মাথার তুলনায়।এর শারীরিক দৈর্ঘ ছিল ৩ দশমিক ৩ ফুট এবং পাখার দৈর্ঘ্য ছিল ৪ দশমিক ৬ ফুট।



৯: Jaekelopterus: এদের ফসিল সর্বপ্রথম পাওয়া যায় জার্মানি তে।এরা লম্বায় ৮ দশমিক ২ ফুট ছিল। এর বসবাস পৃথিবীতে ৩৯০ মিলিয়ন বছর পূর্বে ছিল। এটি কে অনেকেই বলে থাকেন সামুদ্রিক বৃশ্চিক। এটি সাধারণত নদীতে থাকত। এর সামনের দিকের দুটো হাত শিকার ও খাদ্য গ্রহণে ব্যবহৃত হত। যেটার দৈর্ঘ্য ১৮ ইঞ্চি ছিল।



১০: Hallucigenia: এর ফসিল প্রথম পাওয়া যায় ব্রিটিশ কলম্বিয়াতে,কানাডা এবং সাম্প্রতিক কালে চীন এ।এটি ০ দশমিক ৫ সেঃ মিঃ থেকে ৩ সেঃ মি পর্যন্ত লম্বা ছিল।এর শরীরের উপরিভাগে কাঁটা ছিল। পেছনের দিকে লেজের মত বাঁকানো অংশ ছিল ভারসাম্য রক্ষার জন্য।



১১: Archelon: প্রাগৈতিহাসিক কচ্ছপ বলা হয় এটি কে।এটি সমুদ্রে অনেক আস্তে আস্তে চলত। ৬৫ থেকে ১৪৬ মিলিয়ন বছর পূর্বে এদের বিচরণ ছিল পৃথিবী তে। এটি লম্বায় ১৫ ফুট ছিল।এরা বর্তমান কচ্ছপদের মত সামুদ্রিক আগাছা,জেলিফিশ খেয়ে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকত।



১২: Archelon: এরা ইউরোপ ও নর্থ আমেরিকায় বসবাস করতো প্রায় ২০ মিলিয়ন বছর পূর্বে।এদের দাঁত ও চোয়াল অনেক শক্ত ছিল।তাছাড়া ও এদের সামনের দিকে বড় বড় দাঁত ছিল।



১৩: Arsinoitherium: এরা পৃথিবীতে ছিল ৩৬ থেকে ৩০ মিলিয়ন বছর পূর্বে। এর উচ্চতা ৫ দশমিক ৯ ফুট ছিল এবং দৈর্ঘ ছিল ৯ দশমিক ৮ ফুট।এর ৪৪ টি দাঁত ছিল। এর মাথার উপরে দুটো শিং ছিল,তাছাড়া ও গন্ডারের মত নাকে দুটো বড় শিং ছিল।



১৪: Brontotherium: এরা স্তন্যপায়ী ছিল।নাকের উপরি ভাগে শিং ছিল যা আত্মরক্ষায় ব্যবহৃত হত।এরা ৩৪ থেকে ৩২ মিলিয়ন বছর পূর্বে আমেরিকায় বসবাস করত।এরা ৮ ফুট উঁচু ছিল দৈর্ঘ ও প্রষ্হে।এদের ওজন ছিল প্রায় ২ টন।



১৫: Tylosaurus: বলা হয়ে থাকে এরা সবচেয়ে বড় সামুদ্রিক টিকটিকি।এরা লম্বায় ২০ থেকে ৪৫ ফুট ছিল।এরা পৃথিবীতে ছিল ৮৮ থেকে ৭৮ মিলিয়ন বছর পূর্বে।এর অনেক দাঁত ছিল এবং এটি অন্য সামুদ্রিক প্রাণী ভক্ষণ করতো। এর ফসিল পাওয়া যায় দক্ষিণ আমেরিকা ও নিউজিল্যান্ড এ।




হয়তো আমরা ও এক সময় এদেরই মত হারিয়ে যাব মহাকালের অতল গহ্বরে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাইনোসর যুগ ও তৎ পরবর্তী কিছু বিলীন হয়ে যাওয়া প্রাণী ;
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১০ রাত ১০:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা মে, ২০১০ রাত ৯:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ মঈনউদ্দিন আপনাকে।

০১ লা মে, ২০১০ রাত ৯:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ রোকসানা রশীদ

০১ লা মে, ২০১০ রাত ৯:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার

০১ লা মে, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ধানসিঁড়ি

০১ লা মে, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ধ্রুবমেঘ

৬. ০১ লা মে, ২০১০ রাত ৯:১৩
কঠিনলজিক বলেছেন: আজকের সেরা পোস্ট । ধন্যবাদ ।
০১ লা মে, ২০১০ রাত ৯:১৭

লেখক বলেছেন: আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে আরো লিখবো আশা করি।

ধন্যবাদ ।।

৭. ০১ লা মে, ২০১০ রাত ৯:২০
ফাহাদ চৌধুরী বলেছেন: চমৎকার পোস্ট।

এমন ইনফরমেটিভ পোষ্ট প্রদান অব্যহত থাকুক!!
০১ লা মে, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহাদ ভাই আপনার মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সামনে আরো ভালো করার চেষ্টা করব।।

৮. ০১ লা মে, ২০১০ রাত ৯:৩৫
সকাল রয় বলেছেন:

কট্ঠিন পোষ্ট
ধন্যবাদ
ব্রাদার
০১ লা মে, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।।।।

০১ লা মে, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সজল শর্মা ।।।।

০১ লা মে, ২০১০ রাত ৯:৪৩

লেখক বলেছেন: আইজ ক্যা এত দেরি করল্যা কেন?

০১ লা মে, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আলিম আল রাজি।

১২. ০১ লা মে, ২০১০ রাত ১০:০২
শূণ্য উপত্যকা বলেছেন: তথ্যময় লেখাটির জন্য ৯ কে ১০ করে দিয়েছি
০১ লা মে, ২০১০ রাত ১০:১০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৩. ০১ লা মে, ২০১০ রাত ১০:১০
সায়েম মুন বলেছেন:
ধন্যবাদ পুশকিন এ ধরনের তথ্যপূর্ণ সুন্দর পোষ্টের জন্য। পোষ্টটি প্রিয়তে থাকলো:)


অট. মায়োসিন ও প্লাইস্টোসিনের বয়স গুলো উল্লেখ করলে বোধয় ভাল হতো।

মায়োসিন: ২৩.০৩ থেকে ৫.৩৩ মিলিয়ন বছর পূর্বে

প্লাইস্টোসিন: ২.৫৮৮ থেকে ১২০০০ বছর পূর্বে
০১ লা মে, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

১৪. ০১ লা মে, ২০১০ রাত ১০:১১
সায়েম মুন বলেছেন:

কারেকশান:)

প্লাইস্টোসিন: ২.৫৮৮ মিলিয়ন থেকে ১২০০০ বছর পূর্বে
০১ লা মে, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: ঠিক আছে করে দিলুম।

১৫. ০১ লা মে, ২০১০ রাত ১০:৩৩
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ এই পরিশ্রমী পোষ্টের জন্য +++
০১ লা মে, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

০১ লা মে, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ০২ রা মে, ২০১০ সকাল ১০:১০
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। এরকম লেখা চাই বেশি বেশি করে।
০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।সামনে আরো ভালো করার চেষ্টা করব।।

০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

০২ রা মে, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

০২ রা মে, ২০১০ দুপুর ২:৪২

লেখক বলেছেন: হুমম মজারই জিনিস।।।।

২২. ০২ রা মে, ২০১০ সকাল ১১:৫৩
মোতাব্বির কাগু বলেছেন: মারখোড় প্রানিটার নাম নাই??
০২ রা মে, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: বুজি কমমমম।

০২ রা মে, ২০১০ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ০২ রা মে, ২০১০ দুপুর ২:৫২
রেজোওয়ানা বলেছেন: "অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকাও টিকিয়া আছে"

ভাল লেগেছে.......
০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫. ০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
শয়তান বলেছেন: বিবর্তন এ বিশ্বাস করেন?
০২ রা মে, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: হুমমম আমি বিশ্বাস করি।

কিছু প্রশ্নের উত্তর এখনো,অজানা তাই এখনো সত্যান্বষনে আছি।

ধন্যবাদ।।

২৬. ০২ রা মে, ২০১০ রাত ৮:২০
শয়তান বলেছেন: কিন্তু আপনার এই পোস্টের অধিকাংশ মন্তব্যদাতা বিবর্তনবাদে বিশ্বাস করেন না । অথচ কি সুন্দর স্ববিরোধীভাবে পোস্ট কনটেন্টে প্লাস দিয়ে যাচ্ছে ।

খিকজ ।

কি আজিব আমরা । তাই না :)
০২ রা মে, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: বিশ্বাস যার যার নিজস্ব ব্যাপার এ নিয়ে আমার মাথা ব্যথা নেই।আমি মনে করি একদিন হয়তো সবাই তার বিশ্বাসের জিনিসটি খুঁজে পাবে,কারণ কথায় বলে না, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর।।

আর রইলো প্লাস মাইনাসের কথা,আমার মনে হয় সবাই লেখাটাকে বড় করে দেখেছে।এখনে বিশ্বাস অবিশ্বাস এর কিছু নাই।
ধন্যবাদ।।

০২ রা মে, ২০১০ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ রাজিব খান০০৭ ।

২৮. ০৩ রা মে, ২০১০ রাত ২:১২
মাসুদুল হক বলেছেন: চমঁৎকার পোস্ট, সরাসরি প্রিয়তে....
০৩ রা মে, ২০১০ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাসুদুল হক

২৯. ০৩ রা মে, ২০১০ রাত ২:২১
বিলাশ বিডি বলেছেন: চমৎকার তথ্যমূলক পোস্ট! অনেক ধন্যবাদ আপনাকে।
০৩ রা মে, ২০১০ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ।

৩০. ০৩ রা মে, ২০১০ রাত ২:২৬
ইব্রাহীম আহমেদ বলেছেন: মানুষ ও কিন্তু ছিল , আইস এইজ ১ এ দেখাইসে , হুম । ;)


জটিল পোস্ট ...
০৩ রা মে, ২০১০ সকাল ১১:৩১

লেখক বলেছেন: জানি।।তথ্যের জন্য ধন্যবাদ

০৩ রা মে, ২০১০ সকাল ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ সৌম্য

৩২. ০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:২৩
দীপান্বিতা বলেছেন: বাপ্‌রে! কি সব ভয়ঙ্কর প্রাণী!!!
০৪ ঠা মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: সত্যিই ভয়ঙ্কর!

০৫ ই মে, ২০১০ রাত ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ এস এম সাজ্জাদ হোসেন.

৩৪. ০১ লা জুন, ২০১০ ভোর ৫:৫০
ছন্দ্বহীন বলেছেন: সত্যিই আমরাও হারিয়ে যাবো একদিন...!! সুন্দর পোষ্ট ,প্রিয়তে নিলাম+++
৩৬. ২৯ শে জুন, ২০১১ রাত ১২:০৩
সরল রাজু বলেছেন: অসাধারন তথ্য। কোথায় পাইলেন এগুলা? আরো থাকলে জানান।

 

মোট সময় লেগেছে ১.১২০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাফল্য-ব্যর্থতা ও হার-জিৎ আছেই এবং থাকবে।
বিরাগী বিবাগী কোন আদর্শ হতে পারে না ।
শত প্রতিকূলতায়ও জীবন দূর্বারের চেয়েও দূর্বার,
অদম্য প্রাণবন্ত।
জীবনকে কখনও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ