somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কি অনুতপ্ত করানোর কোন পন্থা ছিল?

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিলি, তোর কখনো আত্মহত্যা করতে ইচ্ছে করেছিল?
কি আজেবাজে কথা বলিস! আত্মহত্যা করতে ইচ্ছে করবে কেন?
না, তোর সাথে তো শফিক ভাইয়ার সম্পর্ক ছিল। ঝগড়া-টগড়া হলে মরে যেতে ইচ্ছে করতো না?
আরে না, বরং শফিককেই বলতাম, আমার সাথে কোন রকম যোগাযোগ না করার জন্য। পরে সেই ক্ষমা চেয়ে কথা বলা শুরু করতো।

এই তোর কি হয়েছে রে? তুই আবার এসবে কখন জড়িয়ে পড়লি? কখনো তো জানাসনি।
না রে, আমি না। তুই তো জানিস, সুমি নামের জাবি'র একজন খুব মেধাবী ছাত্রী আত্মহত্যা করেছিল। কয়েকদিন পত্রিকায় এসেছিল। এরপর আর কোন খবর নেই। তার কথা চিন্তা করলে মন খারাপ হয়ে যায়। তাই জিজ্ঞেস করছিলাম আর কি!

ওহ, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আমি মনে করেছিলাম তুই আবার কোন জামেলায় পড়েছিস নাকি!

না, আমি কোন জামেলায় পড়িনি। তবে সুমি আপুর আত্মহত্যার ঘটনাটি নিয়ে চিন্তা করছি। যে মেয়ের বিয়ে হয়েছিল একাদশ শ্রেণীতে পড়ার সময়। সেই বিয়ে ভেঙ্গে যাওয়ার পর আবারো পড়াশুনায় মনোযোগী হওয়া, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, অনেকের সাথে পাল্লা দিয়ে অনার্সে ফার্ষ্টক্লাস পাওয়া ইত্যাদী কোন সাধারণ বাঙ্গালী নারীর বৈশিষ্ট নয়। খুব বেশী পরিমাণে আত্মবিশ্বাস না থাকলে ১৬/১৭ বছর বয়সে ডিভোর্স হওয়া একটি মেয়ের পক্ষে এভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সুমি আপুর তা ছিল। সে এগিয়ে গিয়েছে। এদেশের নারীদের জন্য সুমি আপু উদাহরণ হতে পারত।

মনের ভিতর নানা রকম প্রশ্ন তোলপাড় করতে থাকে। সুযোগ পেলে হয়তো জিজ্ঞেস করতাম, সুমি আপু, কেন তুমি আত্মহত্যা করতে গেলে? যে বয়সে হতাশ হওয়ার কথা, সে বয়সে হলেনা, অথচ আত্মহত্যা করলে পরিণত বয়সে! সুমন বিয়ে করতে না চাইলে করবে না! যে সুমি নিজেকে এতদূর এগিয়ে নিতে পেরেছে, সে সুমি সুমনের চেয়েও আরো ভাল কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারতো।

আত্মহত্যার নোটে তুমি নাকি লিখেছিলে, "সুমন ভাই, আমি এমন কিছু করে গেলাম যে আপনাকে আজীবন অনুতপ্ত করবে।" আসলে কি সুমন অনুতপ্ত হবে? সে কি জন্য অনুতপ্ত হবে? অনুতপ্ত হলে তো তোমাকে প্রত্যাখান করতো না! আর তার অনুতপ্ত হওয়ার প্রয়োজনই বা কি? তুমি কি ফেলনা ছিলে? তোমার জীবন কি এত সস্তা ছিল যে সুমনকে অনুতপ্ত করার জন্য তোমাকে আত্মহত্যা করতে হবে? তোমার মা-বাবা, ছোট্ট দুটি ভাই বোন, এত কষ্ট করে তোমার পড়ালেখা শেষ করা, এসবের কোন মূল্য নেই? এটা কি অনুতপ্ত করানোর কোন পন্থা? কেউ কি এখন আর তোমাকে মনে রেখেছে?

ওফ, আর চিন্তা করতে পারছিনা।

আগের পোষ্ট- এত আবেগ...!!!
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×