somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩টি কৌতুক

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধাক্কা দাও! আমাকে ধাক্কা দাও!!


এখন বর্ষা কাল, অহরহই বৃষ্টি হয় টাইমটেবল ছাড়া। তখন অনেক রাত, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনেকক্ষন বৃষ্টি হওয়ায় রাস্তা ঘাটে প্রচুর পানি জমে আছে। এর ভিতর আমাদের পলাশ ভাই চিৎকার করে কেদে কেদে বলছে, কে আছো ভাই? একটু ধাক্কা দাও।

তনু তার স্বামীকে স্বপনকে ডেকে তুলে বললো- "আমার মনে হয় তোমার যাওয়া উচিত।"
স্বপন- কিন্তু বাইরে অনেক বৃষ্টি। রাস্তায় অনেক কাদা।
তনু- তোমার গত বছরের কাহিনী মনে নাই?
স্বপন- আছে মনে আছে। কিন্তু এই ব্যাটার গলা শুনে ত মনে হচ্ছে পুরা মাতাল।
তনু- তোমার গলা শুনে সেদিন কি অন্যরা মাতাল ভাবে নি?

গত বছর তনুর বাচ্চা হবে। রাতের বেলা হাসপাতালে নিয়ে যাবে। সেদিনও এমন বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট ভেসে যাচ্ছিল। তাদের গাড়িটা আটকা পড়ে গিয়েছিল কাদায়। অনেকক্ষন ঠেলে ঢুলেও বব গাড়িটা গর্ত থেকে বের করতে পারছিল না। এদিকে বউয়ের বাচ্চা প্রসবের সময় হয়ে যাচ্ছে। বার বার বব ধাক্কা মারছিল। কিন্তু গাড়িটা বের করে আনতে পারছিল না। একসময় হতাশায় সে চিৎকার করে কাদা শুরু করেছিল । ধাক্কা দাও। কেউ একজন এসে ধাক্কা দাও। আশেপাশের বাসা থেকে দুইজন সহৃদয় মানুষ বের হয়ে এসেছিল। নিজেরা ভিজে, কাদায় মাখামাখি হয়ে গাড়িটা বের করে দিয়েছিল ধাক্কা মেরে। আর সেদিন রাতেই তাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছিল।

আজকে, বছরখানেক পর, আরেক বৃষ্টির দিনে এক মাতাল চিৎকার করে বলছে, ধাক্কা দাও। আমাকে ধাক্কা দাও।

স্বপন বের হয়ে আসল। রাস্তার পাশের লাইটগুলাও নিভে আছে কেন জানি। বেশ অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না। শুধু চিৎকার শোনা যাচ্ছে, ধাক্কা দাও।
স্বপন বলল, ভাই আপনি কই?
পলাশ- এদিকে আসেন।
স্বপন সামনে এগিয়ে যায়।
পলাশ- বাগানের ভিতর আসেন।
স্বপন বাগানে ঢুকে পড়ে। ভাই, আপনাকে দেখছি না তো।
পলাশ- ভাই, টবগুলার পাশে আসেন।
স্বপন টবের পাশে এসে দাঁড়ায়।
পলাশ- ভাই ,আপনার মত মানুষ হয় না। আসেন, একটু ধাক্কা দেন তো। অনেকক্ষন দোলনায় বসে আছি। এত ডাকছি। কেউ ধাক্কা দিতে আসে না।


ব্যাটা মিথ্যুক


জজ কোর্ট।
আসামীর কাঠগড়ায় আমাদের পলাশ মিয়া।
জজ সাহেব পলাশ মিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন।
জজ সাহেব - “ তুমি তোমার বউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছো?“
পলাশ- "জ্বি হুজুর।"

দর্শকদের ভিতর থেকে মাটি ভাই চিৎকার করে বলল - "ব্যাটা মিথ্যুক।"

জজ সাহেব - “ তুমি তোমার কাজের ছেলেকেও হাতুড়ি দিয়ে পিটিয়েছো?”
পলাশ- "জ্বি হুজুর।"

দর্শকদের ভিতর থেকে মাটি ভাই আবারও চিৎকার করে বলল - "ব্যাটা মিথ্যুক।"

এইবার জজ সাহেব মাটি ভাইকে বললেন, “কেনো ওকে মিথ্যুক বলছেন আমি বুঝতে পারছি না। উনি পলাশ নিজে ওর অপরাধ স্বীকার করছে। হাইহোক, এটা কোর্টরুম। আর একবার আপনি এই রকম চিৎকার করলে আপনাকে বিচারে বাধা দেয়ার জন্য গ্রেফতার করা হবে। বুঝছেন?”

এইবার মাটি ভাই দাঁড়িয়ে বলল,- " আমি গত পনের বছর ধরে পলাম মিয়ার প্রতিবেশি। যতবারই আমি তার কাছে একটা হাতুড়ি ধারের জন্য গেছি, সে বলছে তার কাছে হাতুড়ি নাই!!!“





আমার চাবিটা একটু খুঁজে দাও
পলাশ মিয়ার বাড়ির সামনেই রাস্তার পাশে অল্প একটু যায়গায় ময়লা কাঁদামাটি আর নোংড়া পানিতে একাকার হয়ে আছে। তো সেদিন পলাশ মিয়ার ঘরের চাবিটি সেই কাঁদামাটির পানিতে পরে গলো। বাধ্য হয়ে পলাশ মিয়া সেই নোংড়া পানিতে নেমে অনেকক্ষণ সেই চাবিটি খুঁজেও না পেয়ে চিৎকার করে বলতে লাগলো - "হে ভগবান", "হে বুদ্ধ", "হে যীশু", "হে গুরু নানক" আমার চাবিটি একটু খুঁজে দাও, নয়তো ঘরে ঢুকতে পারবো না।

পলাশ মিয়ার চিৎকার শুনে পাশের দোকানদার বললো- কিরে পলাশ, তুই হিন্দুদের ভগবান, বৌদ্ধদের বুদ্ধ, খ্রীষ্টানদের যীশু, শিখদের গুরু নানক, সবাইকে ডাকলি। কিন্তু তোর নিজের ধর্মের "আল্লাহ-কে" ডাকলি না কেনো?

পলাশ মিয়া মুচকি হেসে বললো - আল্লাহকে দিয়ে কাঁদা ঘাটাতে চাই না।



বি.দ্র. : আমরা জানি যে "হে ভগবান", "হে বুদ্ধ", "হে যীশু", "হে গুরু নানক" এসে কাঁদায় নামবেন না, এটা সামান্য একটা কৌতুক।

সংগ্রহীত
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×