এই লেখাটি দুটি অংশে বিষক্ত। প্রথম ও দ্বিতীয় অংশ দুটিই ধৈর্য ধরে পড়ার অনুরোধ করছি এবং সকলকে অনুরোধ করছি আমাকে মাইনাস দেয়ার জন্য। কারণ এর আগে এই বিষয়ে যারা লিখেছে তারা প্রচুর মাইনাস পেয়েছে।
(১)আমি লজ্জিত ভিষণ ভাবে লজ্জিত। যখন হাইকোর্ট রায় দিল মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে অন্যান্য বিষয়ের মত সাভাবিক ভাবে ভর্তি হতে পারবে। এই বিষটি যখন হাই কোর্টের রায়ে ফয়সালা হলো তখন আমার কাছে খুব অবাক লাগল যারা আমাদের কাছে জাতির বিবেক বলে পরিচিত তারা মানুষের অধিকার নিয়ে যারা কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন তাদের দারাই এই প্রতিবন্ধকতার সৃস্টি হলো। মাদ্রাসার ছাত্ররাতো ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়র পর ভর্তি হচ্ছে তারা তো কারো কাছে কোট কোটা বা দয়া চায়নি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আদিবাসি কোটা, মুক্তিযোদ্ধা কোটা, খেলওয়ার কোটা, টিচার কোটা (টিচারদের সন্তানদের জন্য) সহ বিভিন্ন কোটা থাকে। কখনও মাদ্রাসার ছাত্ররা এই ধরনের কোটার দাবি করতে দেখিনাই।
বিভিন্ন বিষয়ে যে শর্তটি দেয়া হয়েছে যে "যাদের বাংলা ও ইংরেজিতে ২০০ + ২০০ = ৪০০ নাম্বার নাই " তারা ঐ ৭টি বিভাগে ভর্তি হতে পারবে না। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের ছাত্রদের বাংলা পড়ানো হয় মাত্র ১০০ নম্বরের। কিন্তু এই বিভাগ গুলিতে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের ছাত্রদের ভর্তির কোন নিষেধাজ্ঞা নাই।
হাই কোর্টের রায়ের পরও ঢাবি কর্তিপক্ষ আবার কেন অপিল বিভাগে গেল সেটা আমার কাছে পরিস্কার না। তবে যখন তারা আপিল বিভাগে গেল তখণ আমার একটা কথা মনে হলো সেটা হচ্ছে যখন কারও এক কান কাটা যায় তখন সে রাস্তার এক পাশ দিয়ে হাটে, যখন কারো দুই কান কাটা যায় তখন সে রাস্তার মাঝখান দিয়ে হটে। যখন সুপ্রিম কোর্টের রায়ের কথা সংবাদের মাধ্যমে মানুষ জানতে পারল তখন দুইজন ব্যেক্তি একজন আর একজন কে বলছে
১ম ব্যক্তি: হাই কোর্টের রায়ের পরও সুপ্রিম কোর্টে আপিল করে হেরে যাওয়ায় ঢাবি কর্তিপক্ষের মান বাড় না কমল?
২য় ব্যক্তি: ঢাবি কতৃপক্ষের মান আছে যে সেটা কমবে? মান থাকলে তো তারা আপিল বিভাগেই যেত না। ছি ছি ছি লজ্জা লজ্জা লজ্জা
(২) আমার অফিস ধানমন্ডি ১৫। অফিসের ছাদ থেকে মেইন রাস্তা দেখা যায় খুব ভাল ভবে। একদিন ছাদে দাড়িয়ে আছি হটাৎ চোখে পড়ল একটি রকিশা ধরে একটা বাচ্চা মেয়ে দৌড়াচ্ছে। প্রথমে বুঝতে না পেরে রিকশার আরোহিদের দিকে তাকালাম। দেখলাম দুইজনই বিদেশি। তখনই বুঝলাম আসলে বাচ্চা মেয়েটা কেন দৌড়াচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




