মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর পোষ্টাল ডিপার্টমেন্টের সার্ভিসটার কথা আগে কারও মুখে শুনেছিলাম। কাল এই সেবাটা নিজে গ্রহন করলাম ঢাকা জিপিও থেকে। আমার এক আত্মীয়কে টাকা পাঠাতে হবে। কিভাবে পাঠাবো তা নিয়ে বেশ টেনশনে ছিলাম। মতিঝিলে গিয়েছিলাম কোন এক কাজে পরে অনেক চিন্তাকরে ঢাকা জিপিওতে গেলাম এই সার্ভিসটার সম্পর্কে খোজ নেয়ার জন্য। খোজ খবর নিয়ে আশ্বস্ত হয়ে টাকা পাঠিয়ে দিলাম। এই সার্ভিসে টাকা পাঠানো ৫মিনিট পরেই প্রাপক টাকা তুলতে পারবে। জি অবিশ্বাস্য হলেও ব্যপারটি সত্য। এই সেবা টি নেয়ার জন্য যে কোন সাব পোষ্ট অফিসে যেতে হবে। (প্রতিটি উপজেলায় ১/২ টি সাব পোষ্ট অফিস আছে।) ছোট একটি ফর্মপূরন করতে হবে। এই ফর্মে মূলত প্রেরক ও প্রাপকে নাম ও মোবাইল এবং টাকার পরিমান থাকে। টাকা জমা দেয়ার ১/২ মিনিট পর আপনার মোবাইলে একটা ম্যাসেজ আসবে। ঐ ম্যাসেজ মূলত একটি পিন নাম্বার। যে ব্যক্তি এই টাকাটা তুলবে তাকে ঐ ম্যাসেজটি ফরোয়াড করতে হেব। সে সংশ্লিষ্ট পোষ্ট অফিসে গিয়ে একই ধরনের একটি ফর্ম পূরণ করবে এবং পিন নম্বারের ঘরে ঐ পিন নম্বরটি লিখবে এবং ফরমটি জমা দিবে। সে টাকা পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ফিরতি একটা ম্যাসেজ আসবে যে সংশ্লিষ্ট ব্যক্তি টাকাটা পেয়েছে। আমি যখন এই ম্যাসেজটি পেলাম তখন মুগ্ধ হয়ে গেলাম এবং মনে মনে সরকারকে ধন্যবাদ জানালাম যে এতদিনে সরকার পোষ্ট অফিসে একটা ভালকাজ করেছে আরো চিন্তা করলাম ব্যপারটি ব্লগে দেয়া দরকার। তারপর এই লেখা। সবাইকে বলছি যারা বিভিন্ন সময় টাকা পাঠান তারা একবার এই সেবাটি গ্রহন করে দেখতে পারেন। এতে খরচ ১ম হাজার ২৭ টাকা তারপর প্রতি হাজার ১০ টাকা। তবে একবারে ১০ হাজারের বেশী টাকা পাঠাতে পারেবন না।
গল্প নয় সত্য, পোষ্টাল ডিপার্টমেন্টের সেবায় আমি মুগ্ধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।