বেশ ছোট বেলায়ই পরিচয় ঘটে ঈশপের গল্পের সাথে। এর পর রাশিয়া , চীন, জাপানের উপকথা; নাসিরুদ্দিন হোজ্জা আর চানক্যের গল্প। ১২-১৩ বছর বয়সে ইংরেজী পাঠ্য বইয়ে আবার ফিরে এল ঈশপের গল্প। এই গল্পগুল যেমন আমাকে চরম আনন্দ দিত ঠিক একই ভাবে এর শিক্ষাগুল নিজেকে নিয়ে নতুন করে ভাবতে ও নিজস্ব চিন্তা ধারা তৈরী করতে সাহায্য করত।
পড়াশোনার প্রয়োজনে এখন আছি ইংল্যান্ডের এক ছোট্ট শহর স্টেফোর্ডে। পুরো ইংলিশ শহর, গুটি কয় ভিনদেশী চোখে পড়ে। আর এর মধ্যে মুসলমানদের সংখ্যা ত হাতে গোনা যায়; আজ জুম্মায় সম্ভবত ২৫-৩০ জন ছিল। আমরা আজ জুম্মার নামাজ পড়লাম এখানকার স্থানিয় ইনডোর স্পোর্স সেন্টারে। মিশরিয় এক পিএইডি স্টুডেন্ট ( মাস খনেক আগে পিএইডি শেষ হয়েছে) আমাদের ইমাম, উনি খুতবায় মূলত আল-কুরআনের সূরাগুল নিয়েই আলোচনা করেন। আর বোঝার সুবিধার্থে আমি বাংলা অনুবাদটা আগের পড়ে ফেলছি। এখান থেকেই মাথায় আইডিয়াটা এল - আল-কুরআনে বর্নিত সত্য ঘটনাগুলকে ইশপের গল্পের মত করে লিখলে কেমন হয়? শিক্ষা গ্রহনের উৎস হিসেবে আল-কুরআনের চেয়ে ভাল আর কি হতে পারে!
আল্লাহ এরকম বেশ কিছু ঘটানা পবিত্র কুরআনে আমাদের জন্য বর্ননা করেছেন যেন আমরা আমাদের পূর্ব পুরুষদের কৃত কর্ম থেকে শিক্ষা নিতে পারি।
গল্প -১ : গরুর খোঁজে (গল্পটি সূরা: আল-বাকারাহ্ এর অংশ )
মূসা (আঃ) এর সময়কালে বনি-ইসরাইলীদের আল্লাহ আদেশে করলেন যেন তারা আল্লার রাহে একটা গরু কুরবানি করে। (মানব সপ্রদয়ের মধ্যে বনি-ইসরাইল ই আল্লাহর নিকট থেকে সবচেয়ে বেশি করুনা পেয়েছে। এমন কি তাদের জন্য আল্লাহ বেহেশত থেকে খাবার ও পাঠাতেন। আদের হেদায়েতের জন্য আল্লাহ সব চেয়ে বেশী নবী-রাসুল ও প্রেরন করেছেন কিন্তু বরাবরই অল্প কিছু লোক ছাড়া সবাই মুখে-মুখে আল্লহর গুলগান গাইলেও প্রকৃতপক্ষে অবিশ্বাসী ছিল। আর এ কারনেই তারা আল্লাহ কর্তিক অভিশপ্ত হয়েছে। এখনকার ইহুদি সম্প্রদায় মূলত বনি-ইসরাইলিদের বর্তমান প্রজন্ম)। এই কুরবানীর আদেশ ছিল মূলত আদের আনুগত্যের পরীক্ষা। সমুদয় বেহেশতি ভোগ-বিলাশের বিপরীতে আল্লাহ তাদেরকে শুধু একটি গরু কুরবানী করতে বলেছিলেন, কিন্তু বনি-ইসরাইল এই আদেশ মানতে নারাজ
আল্লাহ : আল্লাহ তোমাদের হুকুম করছেন যেন তোমরা একটি গরু কুরবানী কর।
বনি-ইসরাইল: কেমন গরু আল্লার পছন্দ?
আল্লাহ: এটি অবশ্যই একটি ষাড় যা বুড়ো ও নয় আবার বাচ্চা ও নয়, মধ্য বয়সি। আর পালন কর যা তোমাদের আদেশ করা হয়েছে।
বনি-ইসরাইল: আল্লাহ যেন খোলা-খুলি ভাবে বলে এই গরুর রং কেমন?
আল্লাহ: এর রং হবে হলুদাভাব উজ্জ্বল, সকলের নিকট পছন্দনীয়।
বনি-ইসরাইল: আল্লাহ যেন আরও খোলা-খুলি ভাবে বলে এই গরুর কেমন? কারন সব গরুই আমাদের কাছে একই করম লাগে।
আল্লহ : এটি এমন গরু যা কখনও কৃষি কাজে ব্যবহৃত হয় নি, রোগমূক্ত খুঁতহীন।
হাড় ভাঙ্গা খাটুনি খেটে পছন্দনিয় গরু খুঁজে বের করল বনি-ইসরাইলের লোক জন, যদি ও প্রথমে তারা যে কোন প্রকারের একটি গরু কুরবানীর জন্য আদিষ্ট হয়েছিল; অবশেষে তারা এই রকম একটা গরু কুরবানী (আদেশ পালন )করল যা তারা মন থেকে চায় নি।
শিক্ষা: প্রশ্ন করে জানতে চাওয়া ভাল লক্ষন। কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করে যারা দায়িত্ব এড়াতে চায়, তাদের সামনে এই কাজ আরো কঠিন রুপে আবির্ভূত হয় এবাং তখন তারা তা এড়িয়ে ও যেতে পারে না। মন থেকে বিশ্বাস না করলে কারন দেখিয়ে নিজের অবিশ্বাসকে লুকিয়ে রাখা যায় না।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ ভোর ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



