নদীর মত বিস্তৃত হওয়ার স্বপ্ন দেখতে সে;
দেশের কর্তব্যক্তিরা সবসময় তাঁকে নিয়ে থাকত মহাঝামেলায়,
একেতো দেশে তখন দেশে তখন জায়গার বড় অভাব
তারপরেও যতটুকু ছিল তাও বরাদ্ধ ছিল-
কতিপয়তন্ত্রবাদীদের গলফ খেলার পার্ক, সমরাস্ত্র প্রদর্শনী
আর সামরিক বাহিনীর প্রশিক্ষণ ময়দানের জন্য;
নদীকে জায়গা করে দেবার চিন্তা করাও ছিল বাহুল্যতা মাত্র।
তারপরঃ সময়ের পরিক্রমায়-
কোনো একসময়ে মরা স্বপ্নকে বুকে নিয়ে সেও মরল;
নদীর পরিবর্তে তার মিলল কেবল
অন্ধকার মাটির নিভৃত গহবরে সাড়ে তিনহাত জায়গা,
এমনি করে কোনো একদিন হয়ত বুঁড়িগঙ্গারও
মিলবে কেবল সাড়ে তিনহাত জায়গা-
কতিয়তন্ত্রবাদীদের গলফ খেলার পার্ককে জায়গা করে দিতে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



