somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না।

১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রথমআলোর একটি খবরে সরকারী গাড়ির বিষয়টি আবার সবার নজরে আসে। খবরটি এরকমঃ বন্দরের পাঁচটি গাড়ি ভাগাভাগি, মন্ত্রীর পিএসের দখলে একটি Click This Link

আমি বুঝি না আমাদের মত এত গরীব দেশে কেন সরকারী কাজে এত টাকা দামের গাড়ি ব্যবহার হবে ? প্রতি লিটার তেলে এসব গাড়ী চলে চার বা পাঁচ কিলো। প্রতি মাসে হাজার কোটি টাকায় বিদেশ থেকে কেনা তেল পুড়িয়ে আমাদের মত গরীব দেশের সরকারী কাজ চালানোর কোন মানে হয় না।

এদেশে সরকারী কর্মকর্তাদের মোটর সাইকেল দেয়া উচিত। ১ লিটার তেলে কমপক্ষে ৫০ থাকে ৮০ কিলোমিটার চলবে। আবার একটি গাড়ির দামে ৫০ থেকে ১০০ টি বাইক পাওয়া যাবে। এছড়াও আরও ১০০ টা সুবিধা উল্লেখ করা যাবে। প্রয়োজনে ড্রাইভার ও গানম্যান সহ এ সমস্ত বাইক বরাদ্দ দেয়া যেতে পরে। (ঢাকার জটও কমবে)

একটি গাড়িতে প্রতি মাসে ড্রাইভার সহ খরচ হয় ৬০ হাজার টাকা। উপরের খবরে এরকম একটি তথ্য আছে। দেশের সবচেয়ে দরিদ্রতম ও কম গুরুত্বপূর্ন জেলায়ও শুধু জেলা প্রশাসনই প্রতিমাসে তিন থেকে চার লাখ টাকার তেলের বিল দিয়ে থাকে সরকারী কোষাগার থেকে। পুলিশ প্রশাসন সহ সমস্ত সরকারী কর্মকর্তার জন্য এরকম একটি জেলায় ব্যবহৃত এই পেট্রোলের মূল্য ত্রিশ লক্ষ টাকার অধিক। বড় বড় জেলায় এই খরচ কয়েক কোটি টাকা।

আর এদেশের মাঠ পর্যায়ে কোটি টাকার পাজেরো জীপ চালানোর কোন মানে বা লক্ষ্য অর্জন কোনটাই হয় না। যেমন মাঠ পর্যায়ে ৭০% লোকেশনের মানুষের কাছে গাড়ি নিয়ে যাওয়ার মত রাস্তাই নেই। শুধু সমাজে ওঠার জন্য আমাদের মত গরীব দেশে এই বিলাসিতার কোন মানে হয় না, দেশের কাজেও আসে না।

তাই এদেশে সরকারী কর্মকর্তাদের মোটর সাইকেল দেয়া উচিত। এগুলি ১ লিটার তেলে কমপক্ষে ৫০ থাকে ৮০ কিলোমিটার চলে। আবার একটি গাড়ির দামে ৫০ থেকে ১০০ টি বাইক পাওয়া যাবে। এগুলি দিয়ে এদেশের প্রায় শত ভাগ মানুষের কাছে পৌছানো যায়। ১ এছড়াও আরও ১০০ টা সুবিধা উল্লেখ করা যাবে।

প্রয়োজনে ড্রাইভার ও গানম্যান সহ এ সমস্ত বাইক বরাদ্দ দেয়া যেতে পরে। (এতে ঢাকার যানজটও অনেক কমবে)

একদিন আমরা যখন বড়লোক হবো তখন নাহয় গাড়ি চড়বো। আমরা না পারলাম আমাদের সন্তানেরা চড়বে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×