আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট)

২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮

শেয়ারঃ
0 5 0


(মাস ছয়েক আগে এই পোস্টটা দেয়ার পরে অনেক সাড়া পেয়েছিলাম। আরো ছবি চাই, তাই আবারো জানাচ্ছি এই আহবান।)

আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু তাকে দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টাটা আমাদের কম। বসে আছি, কবে বিদেশী মহাজ্ঞানী মহাজনেরা এসে এদেশের সৌন্দর্য নিয়ে কিছু বুলি কপচাবে, দয়া করে এটা সেটা একটা পত্রিকা বা ম্যাগাজিনে গরীব দেশের সৌন্দর্য নিয়ে কিছু লিখবে! যদি বা লিখে, তা হবে তাদের বিদেশী দৃষ্টিকোন থেকে ... তাদের নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে। দেশকে ভালোবেসে আমরা যে গভীর আবেগে বাংলার চিত্রকল্প, সৌন্দর্য কাব্য তুলে ধরতে পারি, তা কি আর বিদেশী কেউ পারবে?

ইন্টারনেট আমাদের এই মহা সুযোগটা করে দিয়েছে। আর দুনিয়ার ২৫০টি ভাষায় রচিত, সর্বকালের সবচেয়ে বড়ো তথ্যভাণ্ডার হিসাবে আত্মপ্রকাশ করা উইকিপিডিয়া এইক্ষেত্রে আমাদের মহা সহায় হতে পারে ... আমাদের দেশের তথ্য, সৌন্দর্য সবার কাছে তুলে ধরার জন্য।

একটু পরীক্ষা করে দেখুন। গুগলে গিয়ে Dhaka বা cox's bazar লিখে সার্চ দিন। প্রথম লিংকটা আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকেই, তাই না? এভাবে উইকিপিডিয়াতে যোগ করা তথ্য দুনিয়ার সবার কাছে পৌছে যায় খুব সহজেই।


কথায় বলে, A picture is worth a thousand words। বাংলার নকশী কাঁথার মাঠের ছবির অবশ্য বড়ই অভাব ইন্টারনেটে। আর মুক্ত লাইসেন্সে ব্যবহার করা যায়, এরকম ছবি তো নাই বললেই চলে। উইকিপিডিয়াতে বাংলাদেশের ছবি যোগ করতে গিয়ে তাই অনেক খুঁজতে হয়েছে আমাদের। বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?

এই অবস্থার পরিবর্তন কে ঘটাতে পারে? আপনিই। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন... ঢাকা শহরের, চট্টগ্রাম, সিলেট, পদ্মা-মেঘনা-যমুনা নদীর, বিরিসিরি অথবা তেতুলিয়ার, রিকশার, সিএনজির, লালবাগ কেল্লা থেকে শুরু করে রেললাইনের বস্তি - সবকিছুই সাদরে গৃহীত হবে।

--------------------------------------------------------
ছবি পাঠানোর পদ্ধতি

আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos AT bdosn.org এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।

উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে।

(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)

--------------------------------------------------------


দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। আসুন, যে যেভাবে পারি, আমাদের এই সোনার দেশের জন্য কাজ করি। আপনার যোগ করা দেশের ছোট্ট একটি ছবি, ছোট্ট একটি দৃশ্য দুনিয়ার জ্ঞানের মহাসাগরে আমাদের দেশের রূপ, রস, মানুষকে তুলে ধরতে পারে খুব চমৎকার ভাবে।

তাই, দিন না একটা ছবি।


(এই পোস্টে ব্যবহৃত ছবিটি গ্রামীণ ব্যাংকের প্রকৌশলী অয়নের তোলা, সেন্ট মার্টিন দ্বীপের ছবি, যা তিনি বাংলা উইকিপিডিয়াকে দান করেছেন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রিপোস্ট ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০০
রাগিব বলেছেন: দুঃখজনক ব্যাপার হলো, ফ্লিকারে বাংলাদেশী ফটোগ্রাফারস গ্রুপে এই পোস্টটা দেয়ার পরে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বিশিষ্ট ফটোগ্রাফারেরা নিজেদের তোলা বাজেতম ছবিটাও দান করতে অনাগ্রহী, বরং উইকিপিডিয়াতে দিলে মহামূল্যবান ছবি পাচার হয়ে যাবে, এরকম অনেক মন্তব্য পেয়েছি। তাই ফটোগ্রাফার-গোছের কারো দরকার নাই, আপনি, আমি, সাধারণ মানুষের তোলা ফটোই আমাদের দরকার।
৩. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৬
রাতমজুর বলেছেন:
আগের বার প্রমিজ করেও দিতে পারিনি, মেইলে জানিয়েছিলাম, ক্যামেরা হঠাৎ নষ্ট হওয়াতে। এখন পারবো।

কি ধরনের ছবি পাঠানো যাবে রাগিব ভাই?
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: দেশের মাঠ ঘাট, রাস্তা, ল্যান্ডমার্ক, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তি, নদী, পাহাড়, ক্ষেত, ভবন, - এসব কিছুই চলবে। খালি নিতান্তই ব্যক্তিগত ও পারিবারিক ছবি না দেয়াই ভালো।

৪. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
প্রচেত্য বলেছেন: বাংলাদেশের বর্তমান বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটির বেশ কিছু ছবি আমার কাছে আছে, সেগুলোও কি দেয়া যাবে ?
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: আবার জিগান :)। দিয়ে দেন।

৫. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১০
ইন্টেল বলেছেন: Nokia 3110, diyea tola, dhanmondi laker kichu chobi achea, amar kachea valo lagchea, pathabo? Mobile diyea tola chobi ki accepted? Photo gula khub valo aschea,
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: পাঠিয়ে দেন জলদি। আপলোডারেরা অচিরেই আপলোড করে জানাবে। অনুমতি বাক্যটি উপরের মতো করে লিখতে ভুলবেন না কিন্তু।

৬. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৬
রাতমজুর বলেছেন:
ঠিকাসে বস, কাইল-পরশু দুই দিন ছুটি, বাইরায়া পড়ুম রাস্তায়।
৭. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৫
সিক্স স্ট্রিং বলেছেন: এরকম একটা কিছু আমি খুজঁচ্ছিলাম অনেকদিন ধরে , আমার তোলা কিছু ছবি আছে কিন্তু সমস্যা হল এগুলা সব মোবাইলে তোলা ।
ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ছবির মান মোটামুটি হলেই আপাতত চলবে। ১ থেকে ২ মেগাপিক্সেলের ক্যামেরাতে তোলা ছবি হলেই হবে। বেশি হলে তো কথাই নেই।

৯. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১২
ঝড়ো হাওয়া বলেছেন: আপনাদের জন্য আরো কিছু ছবি তুলেছি, অলসতা আর ব্যস্ততার কারনে দিতে পারছি না। ঠিক করেছি এখন থেকে আসল নামেই ছবি পাঠাবো আপনাদের কাছে।

১০. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
রূশো বলেছেন: কুয়াকাটার ছবি আছে। এক এক টা ছবি প্রায় ২ মেগা সাইজ !! পাঠাবো?
১১. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯
রাকিব বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য। উইকিপিডিয়াতে কিছু কিছু বাংলা এডিট করেছি। চেষ্টা থাকবে ছবি পাঠানোর। আর ভিডিও পাঠানো যাবে?
১২. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৯
কাপালিক বলেছেন: আমার গ্রামের কিছু সুন্দর ছবি আছে এইখানে। পছন্দ হলে যত খুশি নিতে পারেন। ঢালাও পারমিশন দিলাম। তবে শর্ত হলো এর সাথে কোথাও আমার কাপালিকানা ব্লগের লিংকা যোগ করে দিতে হবে। B-)
১৪. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৬
দোলাহাসান বলেছেন: আমার কাছে মোবাইলে তোলা কিছু ছবি আছে যমুনা ব্রিজ ও তার আশে পাশের, সেগুলি কি কোন কাজে আসবে?
আর আছে কোরবানির সময় ঢাকার বুয়াদের দলবেঁধে গোস্ত নেওয়ার কিছু ছবি। যদি কোন কাজে আসে দেওয়া যাবে।

ভাল থাকুন
১৫. ২৫ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
রণদীপম বসু বলেছেন: উদ্যোগ খুব ভালো লাগছে রাগিব ভাই। আমার পিসিতে শত শত ছবি , কিন্তু একটিও আমার না !
তবে পোস্টটা প্রিয়তে রাখলাম। সময় মতো ঠিকই পাঠাবো। ধন্যবাদ রাগিব ভাই।
১৬. ২৫ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
মুহিব বলেছেন: ছবি দিয়ে যাচ্ছি
১৭. ২৫ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
লুলুপাগলা বলেছেন: এখনই পাঠাইতেছি।
১৮. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৬
রাত বলেছেন: সব সমইয়ের মতই ভাল পোষ্ট এবং ভাল উদ্যোগ।

বাংলাদেশ আর বাংলা ভাষার জন্য অপনার প্রচেষ্টা এবং অবদান অনস্বীকার্য।

রাগিব ভাই, আমি এখন বাংলাদেশের বাইরে আছি, বাংলাদেশে যেয়ে অবশ্যই ছবি পাঠাব। আমি এখন যেই দেশে আছি সেই দেশের ছবি কী পাঠান যাবে।
১৯. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ২:২১
আরিফ থেকে আনা বলেছেন: আমি ছবি তুলি কম । দেয়ার মত মাত্র ৭টা ছিল । এইমাত্র পাঠালাম :)
২০. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ২:৩২
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: আমি পাঠাবো পাঠাবো করে আর পাঠানো হয়নি । শীঘ্রই পাঠানোর ব্যবস্থা করবো ।
২১. ২৭ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০০
বেলায়েত বলেছেন: আকারে ছোট বা বড়, দেশের বা বিদেশের সব ছবিই পাঠাতে পারবেন। তবে খেয়াল রাখবেন অনুমতি বাক্যটি সহ ইমেইল করতে হবে এবং প্রতিটি ছবির যথেষ্ঠ বর্ণনা দিতে হবে। যাতে তা কিসের ছবি এবং কোথাকার ছবি তা বোঝা যায়।
২২. ২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৭
রাগিব বলেছেন: আর হ্যাঁ, ছবিতে টাইম স্ট্যাম্প (মানে কোনা দিয়ে দিন তারিখ লেখা থাকা), বা অন্য কোনো লেখা (ফটোগ্রাফারের নাম ধাম), বা বর্ডার না থাকাই বাঞ্ছনীয়।
২৩. ২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪
হাসান বিপুল বলেছেন: রাগিব,

এইমাত্র আমার তোলা কবি আল মাহমুদের ছবি (যেটি আমার পোস্টে আছে) পাঠিয়ে দিলাম। জানিনা যে রোজুলিউশন আছে তাতে চলবে কি না।

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: ছবি পেয়েছি। বেলায়েত ওগুলো আপলোড করে আপনাকে ইমেইলে জানাবে। ছবির জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৪. ২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫২
যীশূ বলেছেন: আলসেমি করে পাঠানো হয়নি। এবার পাঠাবো ঠিকই।
২৫. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৪
ৈকলাশ বলেছেন: রাগিব ভাই নাটোরের উত্তরা গণভবনের ফটোগুলো পাঠিয়ে দিলাম।
ভাল থাকবেন।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ছবি গুলো আমাদের আপলোড কিউতে যোগ হয়েছে ..., কয়েকদিনের মধ্যেই কর্মীরা ওগুলো আপলোড করে দিবে। অনেক ধন্যবাদ।

২৬. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০২
ত্রিভুজ বলেছেন: পোস্টটা লক্ষ্য করিনি আগে... আমার তোলা বেশ কিছু ছবি আছে.. তবে মোবাইল দিয়ে তোলা.. (২ মেগা পিক্সেল)। ওগুলো পাঠানো যাবে?

(আমার ডিএসএলআর'টা এখনো হাতে এসে পৌঁছায়নি... খুবই দু:খে আছি... ওটা এসে গেলে অনেক ছবি পাঠাতে পারবো আশা করি... )
২৭. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৭
ত্রিভুজ বলেছেন: উদাহরণ হিসেবে একটি ছবি দিলাম.. (এটি পাঠিয়ে দিয়েছি)
Click This Link

২৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩
মুর্খ বলেছেন: রাগিব ভাই আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। আমি অনেক চেষ্টা করে ও ছবি উপ্লয়াদ করতএ পারিনি উইকি তে। এখন আমার জা ভাল ছবি আছে সব মেইল করে দেব ।ধন্যবাদ
৩০. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০১
শিরোনামহীন বলেছেন: দুঃখিত আগের কমেন্ট এ ভুল করে চাপ পড়ে গেছে। আমিও কিছু ছবি পাঠাতে চাই। অনেক ধন্যবাদ। :)
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: পাঠিয়ে দিন। :)

৩১. ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৩
তানজু রাহমান বলেছেন: আমি ছবি তুলিনা। তবে দারুন লেগেছে। পোস্টটা পড়তে দরি হয়ে গেল। কিন্তু এতো সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
৩২. ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯
রাহুল বলেছেন: আগেতো ছবি তোলার ট্রেনিং নিতে হবে পরে ভালো ছবি তুলে পাঠাবো......
৩৩. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০
ইনক্রেডিবল বলেছেন: টেস্ট করার জন্য তিনটি ছবি পাঠিয়েছি। ছবি পাঠানোর কতদিন পর এবং কোথায় গেলে দেখতে পাব আপলোড করা হয়েছে কিনা? উইকিপিডিয়ার লিঙ্কটা দিন।
২১ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৩

লেখক বলেছেন: আপনাকে একজন উইকি-ভলান্টিয়ার ছবি আপলোড করে জানাবে। ধন্যবাদ।

৩৪. ২১ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১০
নুশেরা বলেছেন: রাগিব, আমার কাছে তুলনামূলকভাবে কম চেনা কিছু জায়গার ছবি আছে, তবে কোয়ালিটি তেমন ভাল না। তোমার এই পোস্টে দিয়ে দেব? দেয়ার মতো হলে তুমিই দিয়ে দিও।
২১ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:১৫

লেখক বলেছেন: ছবি আসলে পোস্টে উল্লেখ করা ইমেইলটিতেই পাঠাতে হবে, কারণ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ঐ ইমেইলটি পান এবং ছবি আপলোড করেন। কোয়ালিটি মুখ্য না, মোটামুটি স্পষ্ট হলেই হবে।

৩৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৩
কৌশিক_বিশ্বাস বলেছেন: রাগিব ভাইয়া, সময় পাচ্ছিনা আসলে, কিন্তু আপনার অনেক পোস্ট ইতিমধ্যেই আমি নজরে রেখে চলেছি (ছবিগুলোর কারনে বিশেষ করে)। মন্তব্য করা হয়ে ওঠেনি এখনো। এই পোস্টটাও প্রিয়তে রাখলাম। দেখছি কি করা যায়।

আপাতত আপনার জন্য দুইটি ছবি দিলাম, আপনার কাছে হয়তো আছে নিজের তোলা; এইগুলি ২০০৫'এ তুলেছিলাম, প্রথমটি UNDP রাঙ্গামাটি প্রজেক্টে (ওদেরই ক্যামেরায় তোলা) আর অন্যটি কক্সবাজারে (আমারই ক্যামেরায়)।
১)
২)
৩৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
কৌশিক_বিশ্বাস বলেছেন: উপরের সেন্ট মার্টিন দ্বীপের অন্য একটি রূপ, আমার চোখে -
৩৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
মুনীর উদ্দীন শামীম বলেছেন: আজ মাইকেল মধুসুদন দত্তের বাড়ির ছবিগুলো পাঠালাম। ছবি ডাউন লোডে কোন সমস্যা হলে জানাবেন................আরও ছবি পাঠাবার ইচ্ছে আছে।
ধন্যবাদ
ভাল থাকবেন।
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ছবি এসেছে, এবং আপলোড কিউতে আছে। ওগুলো যে আপলোডের দায়িত্ব নিবে, সে আপলোড শেষে আপনাকে ইমেইলে জানাবে। অনেক ধন্যবাদ।

৩৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
দুর্লভ বলেছেন: আমাদের ভার্সিটির কিছু চমৎকার ছবি আছে আমার কাছে, কিন্তু ছবিগুলো আমার তোলা নয়, অনেক আগের ব্যাচের বড় ভাইদের তোলা, সেই বড় ভাইটা যে কে, তাও জানা বা যোগাযোগ করা যাচ্ছে না। এই ধরনের ছবি কি পাঠাবো?

অবশ্য বড় ভাই যে অনুমতি দিতেন সে ব্যাপারে আমি শিওর।
৩৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০
মুরুববী বলেছেন: রাগিব বলেছেন: দুঃখজনক ব্যাপার হলো, ফ্লিকারে বাংলাদেশী ফটোগ্রাফারস গ্রুপে এই পোস্টটা দেয়ার পরে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বিশিষ্ট ফটোগ্রাফারেরা নিজেদের তোলা বাজেতম ছবিটাও দান করতে অনাগ্রহী, বরং উইকিপিডিয়াতে দিলে মহামূল্যবান ছবি পাচার হয়ে যাবে, এরকম অনেক মন্তব্য পেয়েছি


হা হা হা, হায়রে বাংগালি...
৪০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩
শ।মসীর বলেছেন: বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন

Click This Link

 

মোট সময় লেগেছে ১.০২৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ