আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

এক ছাগু কারাগারে ...

২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

শেয়ারঃ
0 0 0



অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের দায়ে নাইজেরিয়ার পুলিশ এক দুর্ধর্ষ ছাগুকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। খবর রয়টার্সের।

কালোর মধ্যে সাদা ছোপ ছোপ চেহারার এই মারকুটে ছাগুকে এলাকাবাসী ছিনতাই করার সময়ে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। জনগণ জানিয়েছে, এলাকায় সম্প্রতি ডাকাতি ও রাহাজানি বেড়ে যাওয়াতে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়। এর মধ্যেও একটি মাজদা ৩২৩ গাড়িকে অস্ত্র দেখিয়ে থামিয়ে ছিনতাইকারীদের দল ডাকাতি করার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় লোকেরা লাঠিশোটা নিয়ে তাড়া করলে দুই ছিনতাইকারীর একজন পালিয়ে যায়। অন্যজন নিজেকে যাদুমন্ত্র বলে ছাগুতে রূপান্তরিত করে ফেলে ঘাপটি মারার চেষ্টা করে। সেই ছদ্মবেশে এলাকাবাসী ঘোল খায়নি, পালিয়ে যাবার আগেই তারা ধরে ফেলে ডাকু ছাগুকে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে পাবলিক এই মারাত্মক ছাগুকে পুলিশের কাছে সমর্পন করেছে। নাইজেরিয়ার কোয়ারা এলাকার দারোগা তুন্দে মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে এই খবর দেন।

সশস্ত্র এই ছাগুকে দেখতে দলে দলে লোক এখন থানায় ভিড় করছে। নাইজেরিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত সর্বশেষ ছবিতে এই ছাগুকে হাঁটু গেড়ে বিমর্ষ চেহারায় এক গোছা পাতা চিবাতে দেখা গেছে। তবে মন্ত্র বিষয়ে জনাব ছাগু কোনো মন্তব্য করতে রাজি হননি।

[সূত্র - রয়টার্স]

--

জ্ঞানের কথা - ছাগু হইতে সাবধান। মন্ত্রবলে এরা মানুষের রূপও ধারণ করে ফেলতে পারে। তবে কাঁঠাল পাতা (কেপি) টেস্ট করলেই ধরা পড়বে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছাগুবিখাউজ খবর ;
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
জেরী বলেছেন: জাঝা লেখা,রাগিব ভাই.....।
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ছাগু হতে সাবধান :)

২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪
রূপক  বলেছেন: হা হা হা....শেষ পর্যন্ত ছাগুও ধরা খেলো :)
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ঘটনা পড়ে আমি ক্যালেন্ডার দেখতে গেলাম, আজকে এপ্রিলের ১ তারিখ কি না। তাও তো না!!

৪. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮
ভাইরাস! বলেছেন: সবই স্ক্রিপ্ট কিডি আর গুগলের ষড়যন্ত্র
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আমিও হা হা প গে।

৬. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯
স্বজন বলেছেন: শেষ পর্যন্ত ছাগু জেলে গেল:)
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: "ছাগু এখন জেলে"

৭. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
রাজামশাই বলেছেন: এইডা কি হইলো - হা হা প গে
৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫
মনির হাসান বলেছেন: হা হা হা ... রাগিব ভাই শেষ পর্যন্ত আপনিও ! ! ! ...

[ তবে কাহিনিতো সত্যই ! ? ! ]
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: জ্বি, আপনার কথা বুঝলাম না, আমিও আবার কী করলাম :) । কাহিনীটা পড়ে গতকাল থেকে হাসছি আর হাসছি। রয়টার্সের রিপোর্ট বলে কথা।

৯. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭
'লেনিন' বলেছেন: হা হা প গে..... :)

তবে রাগিব ভাই অযথা ছাগুপুরাণ নিয়া ব্যস্ত থাকিবেন না। তাহা হইলে গবেষণার(গরু খোঁজা) বিষয়বস্তু সমৃদ্ধ হইবে। :)

++++
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: এই ছাগুর কাছ থেকে কোনোভাবে চেহারা পাল্টানোর মন্ত্রটা বের করতে পারলেই হয়। র‌্যাবের হাতে এক দিন রিমান্ডে দিলেই সুর সুর করে বলে দিবে। :)

১০. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
ক-খ-গ বলেছেন:
সব ছাগলের জামিনে মুক্তি চাই। আমি এক্টা ছাগলের খোয়ার বানাইছি, ছাগল সরবরাহ কৈমা গেলে আমার সমস্যা। নাইজেরিয়ার পুলিশের আইপি সহ ব্যান চাই।
১১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
লবঙ্গ বলেছেন: বুঝলাম না। /:) ব্যতিক্রমী পোষ্ট !
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: Click This Link

১৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১
আসিফ রহমান বলেছেন: তাই তো বলি, তিরিভুজ ছাগুরামকে সামুতে দেখা যায় না কেন!

বিদেশে গিয়েও স্বভাব পাল্টাইলো না :( ...
১৪. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৭
নাঈম বলেছেন: হা হা চে থে উ প গে
১৫. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কোনটা ছাগু? যে ধরছে নাকি যেটা ধরা খাইছে?!
২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: এক ছাগু কারাগারে ...
লক্ষ ছাগু ...

১৭. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
বাবুয়া বলেছেন: এত দেখি মহা আজীব কান্ড!
২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: আসলেই। নাইজেরিয়া এক আজব দেশ। দুই দিন পর পর ওখানে কোটিপতিরা মরে, আর তাদের পরিবারের লোকেরা ৫০ মিলিয়ন ডলার বিলাবার জন্য ইমেইল করে। আর আজ এসেছে মন্ত্রপূত ছাগু!!

১৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২
বাঘের বাচ্চা বলেছেন: ওরে বাবা, ও দেখি মহা মজা!

হাসতে হাসতে পইড়া গেলাম ;):)
১৯. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩
কাক ভুষুন্ডি বলেছেন: তাইতো কৈ, ল্যাংড়া আমে কেন এত আঁশ।
২১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০
আলমগীর কুমকুম বলেছেন: হেঃ হেঃ ফাটায়ালাইসেন ;) :)
২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: :)

২২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২
কাক ভুষুন্ডি বলেছেন: ইদানিং স্কাইপিতেও শুরু হৈছে।
আমার কলিগের নাম মোস্তফা। মালেশিয়ান কেডা জানি দেখি লিখছে যে মালেশিয়ায় কেডা মর্ছে হের নামেও মোস্তফা আছিলো আর ঐ বেডার কোনো পুলাপাইন্নাই। হেল্লিগা হেয় খুইজা পাইতা আমার কলিগ্রে পাইছে হেরে হেয় ৫ মিলিয়ন ডলার দিবার্চায়। কলিগে আমারে ডাইকা কয় দেহেন্তো কি লিখছে? আমি কৈলাম দেহি দেহি। হের্পর ঐ বেডারে লিখা দিলাম "দুরে যাইয়া মর" হের্পর থিকা আর ঐ বেডায় জ্বালাতন করে নাই।
২৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৮
অক্ষর বলেছেন: রয়টার্স-এর আইপি সহ ব্যান চাই
ধিক্কার জানাইলাম, তীব্র ধিক্কার
২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ধিক্কার :)

২৫. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
অক্ষর বলেছেন:


[নাফিসের সৌজন্যে]
২৬. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: রাগিব ভাই, মারাত্মক খবর দিলেন (ছাগুর জন্যে মারাত্মক, আমাদের জন্যে মারাত্মক হাসির!)!! পড়ে মুচকি হাসবো না অট্ট হাসি দিব এটা ভাবতে ভাবতে রিভলভিং চে থে প গে !!! :) :) :)
২৭. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
শওকত হোসেন মাসুম বলেছেন: র্র্যাবের হাতে দিয়া দিলেই হয়। তারপর ''গভীর রাতে অস্ত্র উদ্ধারের সময় ছাগুর সহযোগী ছাগুপাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গুলি বিনিময় হয় এবং ডাকাত ছাগু নিহত হয়'
২৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
দুঃখবিলাস বলেছেন: ডেন্জারাস ঘটনা।
৩০. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
প্রলয় হাসান বলেছেন: রাগিব ভাই যে কই থিকা এইসব খবর পায়! হাসতে হাসতে শেষ! =p~

আসিফের কমেন্টে একমত। :(
৩১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
নিঃসঙ্গ বলেছেন: হা হা হা কি খবর দিলেন রাগিব ভাই হাসতে হাসতে শেষ =p~
৩২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
না বলা কথা বলেছেন: ছিঃ, রাগিবের কাছ থাইকা এ রকম স্হূল লিখা মোটেও প্রত্যাশা করি নাই। মাইনাস।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩
নাফিস ইফতেখার বলেছেন: চমৎকার! কি করে খুঁজে পান এসব? :)
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: ইয়াহু নিউজের "অড নিউজ" অংশের আরএসএস ফিড সাবস্ক্রাইব করলে এরকম নানা উদ্ভট খবর পড়া যায়।

৩৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬
একরামুল হক শামীম বলেছেন: খিক খিক

রয়টার্স এ নিউজটা পড়ছিলাম। :)
৩৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮
বিডি আইডল বলেছেন: রাগিব কি প্রথম পাতায় পোষ্ট প্রকাশ করো না? তোমার এইসব ভালো ভালো পোষ্ট (ফেসবুকে এটার লিংক দিয়েছো দেখেছি আগে) মিস করি!
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: এটা প্রথম পাতাতেই প্রকাশিত হয়েছিলো কাল রাতে।

৩৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭
মেঘ বলেছেন: খাইছে...কি একখান নিউজ দিলেন :)
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: নাইজেরিয়াতে আজও তুকতাক, যাদুমন্ত্র এসবে বিশ্বাস প্রচন্ড ভাবে রয়েছে। তাই ছাগুকে ডাকু মনে করে পুলিশে দেয়া!!

৩৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৮
তামিম ইরফান বলেছেন: ছাগুভূজ জিআরই দিয়ে শেষ পর্যন্ত নাইজেরিয়া গেলো!:-*
৩৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৮
আমিনুল ইসলাম বলেছেন: প্রথমে তো মনে করলাম ফান পোস্ট বুঝি। :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: আরে, এটা জরুরী জনগুরুত্বসম্পন্ন পোস্ট!! :)

৪০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬
বর্ণিল বিলাস বলেছেন: ছাগু নামের কোন বিশেষ তাৎপর্য আছে কি? মনে হচ্ছে কিছু একটা মিস করে যাচ্ছি। [new blogger :( not yet familiar with all the terms]
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: না, এই পোস্টটি নাইজেরীয় ছাগলের সম্পর্কেই। সংক্ষেপে ছাগলকে "ছাগু" ডাকা হয়েছে। এর সাথে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কোনোই সম্পর্ক নেই। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: পে ??!!!!

৪৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩
মিন্‌নত করি বল কেলাডা চার বলেছেন: এই দুষ্ট ছাগুরে কাইট্টা ছিল্যা পিছ পিছ করার দাবি জানাচ্ছি। তয় রানের টুকরাটা যেন আমার বাড়িতে আসে।
৪৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
এস্কিমো বলেছেন: মারাত্বক খবর। :)
৪৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৫
রোবোট বলেছেন: নাইজেরিয়ার পুলিশ যে এটবড় ছাগল জানতাম না।
৪৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৫
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: একেবারে রয়েল ব্লাক বেংগল গোট দেকি!!!
৪৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
গিফার বলেছেন: হা হা হা বেশ মজা পেলুম।
৫০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৯
শাদা-অন্ধকার বলেছেন: রাগিব ভাই,
এই পোষ্ট দেখে হাসি থামানো যায়না। কি করে খুঁজে পেলেন এসব?
স্টিকি করা উচিত-- ভবিষৎ ব্লগারদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে।

ছাগুরাম রা সব লাপাত্তা সামু থেকে...
তাদের জন্য উপঢৌকন এই পোষ্ট।


০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: এটা ইয়াহু নিউজের অড নিউজ সেকশন থেকে পাওয়া। :)

৫১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: একটা ভাল খবর দেই।"আমরা শিবির" নামে একজন ব্লগ খুলসিল কয়দিন আগে।মডুরা তারে ব্যান করসে। :)
৫২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৫
অদ্ভুত আঁধার এক বলেছেন: বুয়েটেও এতদিন কিছু ছাগু দেখতাম,
সরকারের পাল্টালো তাদেরও দেখা মিলেনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: ছাগুগুলো সম্ভবত এই পোস্টের ছাগলটির উল্টো-মন্ত্রটি জেনে গেছে!

৫৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
চাচামিঞা বলেছেন: হা হা হা বেশ বেশ .
৫৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
সাদাচোখ বলেছেন: কানুপা বলেছেন: আপনের বিয়াতে নাকি সা কা চৌ আসছিল? কথা সত্য নাকি? নিজে আইছিল? নাকি টাইন্যা আনছিলেন


?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
৫৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০
নীড় সন্ধানি বলেছেন: ছবিটা কী নাইজেরিয়ান ছাগুর? দেখে তো ব্ল্যাক বেঙ্গল গোট মনে হচ্ছে :)
৫৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
মোতাব্বির কাগু বলেছেন: সবই স্ক্রিপ্ট কিডি আর গুগলের ষড়যন্ত্র
৬২. ০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫০
কানুপা বলেছেন: ফ্যাসিস্ট রাগিব হাসান, সাকা চো সক্রান্ত আমার কমেন্ট ডিলিট করেচেন!!!
এ্ত চ্যাত, বিয়াতে চাগুটারে দিতেন এক্টা লাতি, মুরোদ নাই চটাক।

 

মোট সময় লেগেছে ১.০১৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ