লুঙ্গি কাহিনি- বাকি অংশ
২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১১
...
রঙের পরলাম। ‘নিরঙ্গা’ও পরলাম। পার দেওয়া, পার ছাড়া, নকশা করা...নানা রকম। লুঙ্গির সাথে ওড়না, ফতুয়া, এইসব নিয়াও অনেক পরীা-নিরীা আমি করছি। কিন্তু মামলাটা আমার কাছে শুধু তিনটুকরা কাপড়ের না। এবং আমি শুধু তিনটা কাপড় পরি নাই। পায়ে আলতা-নুপুর শুধু পরি নাই। কপালে ফোঁটা শুধু পড়ি নাই। চুলের খোঁপা আর বেনী শুধু বান্ধি নাই। কানে ফুল শুধু পড়ি নাই। ‘দৈনন্দিন’, ‘সামাজিক’, ‘রাজনৈতিক’, ‘সাংস্কৃতিক’ কাজকর্ম করছি। এই সবের ভিতর দিয়া, মোটা-দাগে আমাদের সমাজের বিভিন্ন শ্রেনী, লিঙ্গ ও পেশায় নানারকম যোগাযোগে ও মিশামিশিতে ‘নিজ’ এবং ‘অন্যে’র ঘর-বাহির, পাবলিক-প্রাইভেট চর্চা, সৌন্দর্য-চেতনার দশা কিংবা চালশা, লিঙ্গচেতনা, নারী-পুরূষ চেতনা, বন্ধুত্ব-প্রেম-যৌনতা, খাওয়া-পরা, সমাজ-সংস্থার আশা-আকাঙ্খা বোঝার চেষ্টা করছি। অনেকে আরো অন্য কোনো ভাবে করেন।...
আমরা, ‘সবচে’ ‘বিপ্লবী আকাঙ্খাসম্পন্ন’ কর্র্মীরাও যেন ‘বিপ্লবের’ ভয়ে ভীত। এই ভয় আরেক ‘নিজ’কে দেখার ভয়। ‘মুক্তির’, ‘আনন্দের’ ‘স্বাধীনতার’ ‘নতুনে’র, ‘আজব কিছু’র স্বাদ-অভিজ্ঞতাকে ভয়। তাই আমরা অনেকে শ্রেনীসম্পর্ক-নারী-পুরূষ-সৌন্দর্য-যৌনতা -প্রেম-বন্ধুত্ব ইত্যদি প্রশ্নে দারূন রনশীল, কায়েমী স্বার্থবাদী (প্রতিক্রিয়াশীল, কার্যত বর্নাশ্রমপন্থী, ‘পলিটিক্যালি কারেক্ট আরশীয় অবজেকটিভ দৃষ্টিভঙ্গীওয়ালা’দের কথা না হয় নাই বললাম)। ‘বিপ্লব’কে, ‘মৌলিক পরিবর্তন”কে তাই অনেকে ভবিষ্যতের ঘটনা হিসেবে রাখতে চাই, ‘ঐতিহাসিক’ঘটনা হিসেবে চাই, প্রক্রিয়া হিসেবে চাই না। বর্তমানের যাপন হিসেবে চাই না। যেটুক চাই অনেকে, তা অনেক েেত্র নগদার্থনীতি সম্ভব হয়ে ওঠে বলে। ফলে ’বিপ্লব’ ‘অসম্ভব’ “অধরা” থেকে যায়। অথবা ‘ঐতিহাসিক’ কিছু একটা হওয়ার পর কেউ কেউ বলে ওঠে ‘এইটাই বিপ্লব’, এইটাই অমুকতন্ত্র! এবং তার নামে শুরু হয় অমুকবাদ (ফ্যাসিবাদ) জিন্দাবাদ!...কিন্তু বিপ্লব হইল বিপ্লবী সমাজ/জীবনের অনুশীলন। বর্তমানে। পরিবর্তনের অনুশীলন। বর্তমানে। অগ্রাধিকার থাকতে পারে। কিন্তু কোনটা বাদ দিয়া না।
“অধর” যদি বিপ্লব, তবে অধর দিয়ে ধরো। জনগণতান্ত্রিক লাইফস্টাইল আর জনগণতান্ত্রিক সমাজ/সংগঠন সেই অধর ধরার অধর ফাঁদ। অধর, কারন আগে থেকে তৈরী থাকে না। প্রতিনিয়ত লড়াই/অনুশীলনের মাধ্যমে একে চিনে নিতে হয়, সৃষ্টি করতে হয়। ফাঁদ পাততে জানলে তিনি আনন্দ হয়ে ধরা দেন।
আলেক সাঁই।।
..............................................................
*ব্রাত্য রাইসু। কবি, সাহিত্য সম্পাদক, সঞ্চালক, ‘কবিসভা’।
*শহিদুল আলম। আলোকচিত্রী। ব্যবস্থাপনা পরিচালক, দৃক পিকচার লাইব্রেরী।
*অরূপ রাহী, কবি,সঙ্গীতকার।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুব মোর্শেদ বলেছেন:
আমাদের তর্কগুলার কী ইবে?
কৌশিক আহমেদ বলেছেন:
আমার মনে হয় তর্কগুলোও কমেন্টের ঘরে দিয়ে দেয়া উচিত।
অভিক শাওন বলেছেন:
লুংগির সাথে অান্ডার গার্মেন্ট -অামাদের ঐতিয্যের সাথে যায় না।এইটা নিয়া কিছু বলরেন না যে?
ঠোটকাটা ব্লগার বলেছেন:
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














