অনেকে যখন উদাসীন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তৎপর
বহুজাতিক কোম্পানির গ্রাস থেকে জাতীয় সম্পদ ও সংস্কৃতি বাঁচাতে
শিল্পী-সাহিত্যিক-লেখক-শিক্ষক-কর্মীদের
মতবিনিময় সভা
১০ ডিসেম্বর ২০১০, শুক্রবার; সকাল ১০.৩০
দৃক গ্যালারী, বাড়ি ৫৮, সড়ক ১৫/এ( নতুন), ধানমন্ডি, ঢাকা
বাংলাদেশের গ্যাস ও কয়লা সম্পদ হলো কাঙালের শেষ ধন, যা দিয়ে তার গরিবি দূর হতে পারে। অমূল্য খনিজ সম্পদের আশি-নব্বই ভাগই মুনাফার নামে লুট হচ্ছে। প্রতিটি সরকার একের পর এক গ্যাসক্ষেত্র খনি মাফিয়াদের হাতে তুলে দিয়েছে। প্রবাসী আর গার্মেন্ট শ্রমিকদের হাড় কালা করা ডলার দিয়ে ডাকাতির মূল্য পরিশোধ করতে হচ্ছে।
ঘরবাড়ি বিদ্যুৎহীন, কল-কারখানা গ্যাসহীন আর আমাদের হাতে হারিকেন।
অথচ ভাবানো হচ্ছে এটাই উন্নয়ন, বোঝানো হচ্ছে ‘সব চলছে ঠিকঠাক’।
ধ্বংস হচ্ছে লাউয়াছড়া, সুন্দরবন, বাংলাদেশের প্রাণ-প্রকৃতি-কৃষি-জনপদ।
বাংলাদেশের জাতীয় দিবস, জাতীয় ঐতিহ্য, যা কিছু সার্বজনীনতার কথা বলে, যা কিছু গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়ায়, মানবিক সকল আকাঙ্খা ও চেতনাও আজ কর্পোরেটের বাসনার কাজে ব্যবহৃত হচ্ছে। লালন, রবীন্দ্রনাথ, নজরুল, রোকেয়া; একুশ, ষোল, ছাব্বিশ, জাতি, মুক্তি, দিনবদল, উন্নয়ন, প্রগতি ও গণতন্ত্র- সবধারণা সব প্রত্যয়ও তারা দখল করে নিচ্ছে।
আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি?
বন্ধুগণ, মিডিয়ার হট্টগোল আর অপ-রাজনীতির চিৎকারের আড়ালে চাপা পড়া বিপন্ন বাংলাদেশের ডাক শুনুন।
এই সভায় আসুন,
সম্পদ ও জীবন রক্ষার চলমান সংগ্রাম বিষয়ে আপনার মূল্যবান মতামত জানান।
জাতীয় সম্পদ রক্ষা সংস্কৃতি মঞ্চ-র পক্ষে
কামরুদ্দিন আবসার, কল্লোল মোস্তফা, মিজানুর রহমান, কৃষ্ণকলি ইসলাম,
অমল আকাশ, জাইদ আজিজ,অরূপ রাহী, ফারুক ওয়াসিফ, কাজী শাহিদুল ইসলাম
যোগাযোগ: ২/৪, নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ, ঢাকা।
ফোন: ০১৯২৬৫৯১২৪৭, ০১৭১৬৮৮৮৫০৪, ০১৭১১১৩০৯৩৩
বহুজাতিক কোম্পানির গ্রাস থেকে জাতীয় সম্পদ ও সংস্কৃতি বাঁচাতে শিল্পী-সাহিত্যিক-লেখক-শিক্ষক-কর্মীদের মতবিনিময় সভা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।