আমার আস্তানা এখন এখানেই।
যেখানে কাজ, সেখানেই ঘুম।
বৃষ্টির প্রত্যাশায় প্রহর গুনি।
ভিজতে ইচ্ছে করে যেমন, তেমনি ভিজাতে।
যদি কোন বন্ধু এসে দাঁড়ায় উঠানে,
চোখ আমার আর্দ্র হয়ে ওঠে।
আমি কাঁদছি।
আমার আস্তানা এখন এখানেই।
বাসাই আমার অফিস, কাজের কোন টাইম টেবিল নেই।
যখন ইচ্ছে করো, কিন্তু করো।
যেখানে আমি থাকি , সেখানে কোন মানুষ থাকে না।
শুধু কবি, ধূমায়িত সিগারেট আর এ্যাশট্রে।
বন্ধু! তুমি এলে আমি তোমাকে ধূমায়িত করব।
আমার এখানে কোন টুল বা চেয়ার নেই...
আমি তোমাকে স্যাঁতসেঁতে মেঝেতে ফেলা তোষকে
আপ্যায়ন করব।
মেঝেতে ছড়ানো ধুলিগুলো তোমার পা ছূঁয়ে দেবে।
বন্ধু! তুমি কি আসছো?
আমার জানালা খোলা কারণ ওরা আবরণহীন, গ্লাস ভাঙা।
আমি বড্ডো এলোমেলো।
কারণ, তোমাকে দেখতে ইচ্ছে করে।
বন্ধূ! তুমি আসছো তো!
চার দেয়ালের মাঝে নিজেকে বন্দী করেছি।
তুমি আসলেই কেবল সূর্যের মুখ দেখব।
কারণ, তুমিই যে আমার রৌদ্রকরোজ্জ্বল আনন্দমুখর মুহূর্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

