
সব অশ্রু ঢেলে দিবো
০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৮
অতঃপর সব নদী শুকিয়ে গেলে
জমানো অশ্রু ঢেলে দিবো।
টিপাইমুখের মুখ টিপে ধরো যত
রক্তমাখা বুক মেলে দিবো।
দেখি কীভাবে রুখো রক্তের প্রস্রবণ!
দেখি কীভাবে শুকায় মায়ের স্তন!
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪বার পঠিত
যে কবি একটা কবরের জন্য যুদ্ধ করেছিলেন
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১৪
যদি আরেকটা যুদ্ধ হতো হয়ত আমি যোদ্ধা হতাম না।
যুথবদ্ধ বোদ্ধাদের মত আমিও হয়ত জুবুথুবু মেরে,
বলতাম, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
যুদ্ধবাজ বা জাঁহাবাজ হবার মত বয়স বা সাহস কোনটাই অবশিষ্ট নেই,
ছিল কিনা তাও জানি না। যদি থাকতো, আহা!
আমি তবু কবি রয়ে যেতাম। নিরাপদ দূরত্ব মেপে
লিখে যেতাম,...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪বার পঠিত
স্মৃতির ময়দানে এখনো আমি দৌড়াই জোয়ানের মত অথবা আমার সব কিছুই অনেক পুরনো হয়ে গেছে
০২ রা ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৫৯
আমার সব কিছুই অনেক পুরনো হয়ে গেছে,
এমন কি আমিও।
আমার উচ্চতা কমে কুঁজো হয়ে গেছি।
বয়সের ভারে ন্যূজ আমি, সামান্য শীতের প্রকোপে মূহ্যমান।
তবু ছেলেমানুষি যায়নি।
আমার প্রেম, আমার চুম্বন, বিয়ে-থা,
আমার সব কিছু অনেক আগে হয়ে গেছে।
আমার স্মৃতি, স্মুতি-কাতরতা বেড়ে গেছে শুধু।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯বার পঠিত
বিষ মিনিট
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩২
আমার ভালোবাসার সবটুকুই সুন্দর নয়।
আনন্দের আতিশায্যে, বাতুলতার বাহুল্যে
পর্যুদস্ত কখনো কখনো। আবার
পূণ্য প্রেমে ডুবেও
অপরিমেয় হতাশায় পুড়েছি বহুবার।
ভাস্করের আবক্ষ মূর্তির মত পরিপূর্ণ
কিছু খুঁজতে যাওয়া এখানে বোকামি।
আমি তোমাদের মত হতে গিয়েও হতে পারিনি,...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬বার পঠিত
তোমরা বেঁচে থাকবে আমার কবিতায়
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪২
বন্ধুরা! তোমরা আমার কবিতার মাঝে বেঁচে থাকবে।
তোমরা হারিয়েও নিজেদের খুঁজে পাবে আমার কবিতায়, গল্পে।
আমার দিনলিপেতে তোমরা আলাপ করবে।
তোমরা ভুলে গেলেও আমি তো ভুলিনি।
আমি তোমাদেরও ভুলতে দিবোনা।
বন্ধুরা! তোমাদের ফিরতেই হবে,
ধূলোমাখা এই শহরে।
আর কাউকে যদি না ও পাও,খোঁজ করো আমার।...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪বার পঠিত
অকৃতাদর
০৬ ই আগস্ট, ২০১১ রাত ১:৫৪
নিজের অনুভূতি আজ অন্যের ভাষায়।
আমি একা নিরাশায়
অন্যের হতে না পেরে।
নিজেরি রয়েছি আজো, আজো এ অবেলায়;
আসবে কি সহসায়
কেউ সব কিছু ছেড়ে?
অথবা দিবে কি বিদায়
আলিঙ্গনে, মুহূর্তের প্রনয়ের হাত নেড়ে?...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১বার পঠিত
দুঃখ বিলাস ও সুখ বিকৃতি
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৩০
দুঃখ প্রকাশের জন্যও আজ কিছু সরঞ্জাম দরকার।
আয়োজন দরকার কিছু মদের গেলাস আর বরফের টুকরোর।
আমার ফেসবুক বন্ধুরা আমার দুঃখকে আজ পছন্দ করেছে,
প্রশংসার বৃষ্টিতে ভাসিয়েছে আমাকে।
হে মাবুদ! তুমিই কি শুধু শুনতে পাও না আমার আর্তনাদ?
আমাকে যদি উলঙ্গই করবে, তাহলে কেনইবা দিলে সম্ভ্রম
আর সম্ভ্রম হারাবার লজ্জা।
পুরুষের লিঙ্গেই বা কেন দিলে এত...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮বার পঠিত
আমাকে কৃতজ্ঞও বলতে পারেন
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২২
আমি তাদের সাফাই গাই না যারা আমার বিশ্বাসে চিড় ধরাতে চায়।
যারা আমাকে বোঝাতে চায়, আমি কুমারী মায়ের সন্তান নই।
যারা আমাকে দন্ডিত করেছে নিরপরাধে, পুড়িয়েছে আমার কলব-এর অক্ষর,
সে দেশে মাথা গুঁজার ঠাঁই পেয়ে, আমি নিশ্চিন্তে ঘুমাই কি করে?
আমার বোন আফিয়াকে চোখের সমুখে ধর্ষণ করে মাতমের সুযোগ করে দিল বলে
আমি কৃতজ্ঞ হতে...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭বার পঠিত
তোদের জন্য
০৩ রা আগস্ট, ২০১০ রাত ১:১২
বড় বড় দালান কোঠার ভিড়ে
হারিয়ে গেছিস আমার বন্ধু তোরা,
এখন যখন দেখি পেছন ফিরে
পাইনা খুঁজে তোদের নয়ন জোড়া।
খোঁজ রাখিনি, তোরাও বুঝি তাই
মন থেকে আমায় করে বিদায়...
ছিলি কি ভালো, আমি ছিলাম নাকো...
তোমরা এখন অট্টলিকায় থাকো।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩বার পঠিত
All Is Mine
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৩
My sadness, my worries, my pain/
All of these make me fine./
All of these belong to my happiness/
Because, all of these are mine. /
I'm okay with what I'm/
I'm the master of mine./
My tiny but shiny heart/
Let nothing happen in vain./...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৫বার পঠিত




