যদি আরেকটা যুদ্ধ হতো হয়ত আমি যোদ্ধা হতাম না।
যুথবদ্ধ বোদ্ধাদের মত আমিও হয়ত জুবুথুবু মেরে,
বলতাম, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
যুদ্ধবাজ বা জাঁহাবাজ হবার মত বয়স বা সাহস কোনটাই অবশিষ্ট নেই,
ছিল কিনা তাও জানি না। যদি থাকতো, আহা!
আমি তবু কবি রয়ে যেতাম। নিরাপদ দূরত্ব মেপে
লিখে যেতাম, দ্রোহের, আশাজাগানিয়া দেশ ও দশের গান।
কিন্তু তাতে কি পাল্টে যেত সব?
বড়জোড় শহীদ বুদ্ধিজীবিদের কাতারে
একটা যুৎসই জায়গা খুঁজে পেতাম।
এর চে' চল যুদ্ধে যাই!মুক্তি চাই!
মাথাপিছু একটা কবর বরাদ্দ চাই।
-----------x-------------

চিত্রসংকলনঃ কায়সার পারভেজ
প্রচ্ছদঃ রাহেন রঙ্গন
উৎসর্গঃ আহমেদ জাভেদ জামাল
সৌজন্যতাঃ প্রিয় শামীম ভাই, বিশ্বজিৎ সাহা নয়ন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


