সোনালী দিনের যত স্মৃতি,
ক্ষনে ক্ষনে মনে মাঝে জাগে
কতোইনা সোনালী অনুভুতি।
বল্গাহীন জীবনের রণ্গমঞ্চে
সীমাহীন মন কষ্টে,
হৃদয় আজ কাদে অনাবিল যন্ত্রনায়
আবার সোনালী দিনের আশায়।
ক্ষুদ্র ক্ষুদ্র সোনালী মুহুর্ত
জেগে আছে জীবন সমুদ্রে,
কভু কি ভোলা যায় তা
শত লাঞ্চনা,গঞ্চনা আর পরিশেষে বিচ্ছেদে।
তবুও আজ লিখবো সোনালী সেই কথা
একদা যখন হৃদয়ে ছিলো আশা,
ছিলো ভালোবাসা,সুপ্ত বাসনা
জীবনের বিনীময়ে জীবন চাওয়া।
হৃদয় ঘরের সোনালী দরজায়
কন্কনের মৃদু শব্দ শুনেছিলাম,
একদা যখন ফুরফুরে মেজাজে
ভাবুক মনের স্বপ্নচ্ছণ্ণতায়।
এমনি ফাগুনে ছিলো আগুন করা ভালোবাসা
আজ কিছুনেই অবসিষ্ঠ,শুধুই মরিচিকা।
বসন্ত আসে এমনি ভাবে অতীত যানান দিতে
কষ্ট গুলো তাজা হয় আবার ব্যাথা ছড়াতে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



