

সকালে শান্ত ঢাকাকে পরিকল্পিত ভাবে পুলিশ উস্কানি দিয়ে অশান্ত করে তোলে যখন ঢাকার বাহির থেকে আসা মুক্তিযোদ্ধা বহনকারীতে পুলিশ হামলা করে। এখন ঢাকার বিভিন্ন এলাকায় বোমার বিস্পোরন ঘটানো হচ্ছে যার প্রধান উদ্দেশ্য হল আজকে বিএনপির ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করা। তবে আমরা নেতাকর্মীরা প্রানের বিনিময়ে হলেও আজকে অনুষ্ঠান সফল করবো। ইনশাল্লাহ।
আপদেত১- রাজধানীর পরিবাগ মোড়ে রোববার সকাল ১১টা ৭ মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কে বা কারা ফুটওভার ব্রিজ থেকে ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণের পর লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে বিভিন্ন গলিতে আশ্রয় নেয়। রাস্তায় যান চলাচল এর পরপরই বন্ধ হয়ে যায়।
আপডেট ২- রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেটের সামনে রোববার সকাল পৌনে ১২টায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
ওই এলাকায় স্থানীয় অধিবাসীরা আতঙ্কে ছোটাছুটি করছে। আশপাশের বাড়িঘর থেকে লোকজন অন্যত্র পালিয়ে যাচ্ছে।
আপডেট ৩- রাজধানীর মতিঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরিফুজ্জামান নামের একজন নিহত হয়েছেন। রোববার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের পর মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
আপডেট ৪- মতিঝিলে একজন নিহত হওয়ার ঘটনায় রাজধানী জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার সকালেই মতিঝিল, নয়াপল্টন, শান্তিনগর, শাহবাগ, শাজাহানপুর, টিকাটুলি, নবাবপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাটে গাড়ি চলাচল কমে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




