বাংলাদেশের একটি বহুল পঠিত, স্বনামধন্য পত্রিকা যা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের এক বিশেষ স্থান জুড়ে আছে সে পত্রিকা টি হল “প্রথম আলো”।কিন্তু এই পত্রিকায় এরকম ভুল সংবাদ ছাপানো হচ্ছে যা আমার বিশ্বাসে আঘাত হেনেছে তাই আজ লিখতে বাধ্য হলাম।
“প্রথম আলো”র প্রথম পাতায় আজকে সংবাদ “ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ”। ছাত্রলীগের মত এমন ঐক্যবদ্ধ দলের বিরুদ্ধে এমন অপবাদ সহ্য করা যায় না।আসলে এসব কাজ শুধু ছাত্রশিবিরের পক্ষে করা সম্ভব।ছাত্রশিবির খুব খারাপ সংগঠন এরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দুই গ্রুপে বিভক্ত যেটা ছাত্রলীগের সোনার ছেলেরদের মধ্যে খুবই বিরল।আসলে এটা ছাত্রলীগের জন্য স্বভাব বিরুদ্ধ।
কিছুদিন আগেও দেখেছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।এরকম প্রায় প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় ।দেশে যত অনাচার হচ্ছে আমরা সবাই জানি তার জন্য ছাত্রশিবির দায়ী যেমন আগে ধরেন কিছুদিন ধরে পানি সংকট চলছিল যার জন্য এরাই দায়ি।বলতে গেলে দেশে যায় ঘটুক না কেন তা ছাত্রশিবিরের জন্য।অথচ পেপার পত্রিকা গুলো কিসব হাবিজাবি লিখে ছাত্রলীগ সম্মন্ধে যা তাদের পক্ষে করা কেন ভাবাও সম্ভব না।
তাই এমন অপপ্রচারের জন্য “প্রথম আলো” বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এজন্য সচেতন জনগণের দৃষ্টি আকর্ষণ করছি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




